দীর্ঘদিন পর পুরনো কর্মস্থলে।
পুরনো কলিগদের সঙ্গে খুব একটা তেমন আর আগের মতো দেখা কিংবা সম্পর্ক নেই। যার মূল কারণ আমি নিজেই।
যেহেতু কর্ম বদলে ফেলেছি কিংবা অন্যত্র চলে এসেছি,এজন্যই আসল সমস্যাটা ঘটেছে। তাছাড়াও, পুরনো কলিগগুলো পদোন্নতি পেয়ে অন্যত্র চলে গিয়েছে আবার কেউ কেউ পুরনো কর্মস্থলেই থেকে গিয়েছে। তবে ব্যস্ততা কারো কমেনি। বলতে গেলে ব্যস্ততা আগের থেকে আরও বৃদ্ধি পেয়েছে।
যাইহোক গতকাল ইচ্ছা করেই পুরনো কর্মস্থলে গিয়েছিলাম, আমার যখন ডাক্তারি পড়া শেষ হয়েছিল। তারপরে দীর্ঘ সময় বাড়িতেই বসে ছিলাম। যেহেতু বাবা হসপিটালে চাকরি করতো, তাই সেই সুবাদে ক্লিনিক্যাল কাজে হাত পরিপক্ক করার জন্যই সেসময় হসপিটালে যাতায়াত করতাম।
দীর্ঘ সময় এই প্রতিষ্ঠানে অনারারি হিসেবে নিযুক্ত ছিলাম, বেশ ভালই দক্ষতা চলে এসেছিল ক্লিনিক্যাল কাজগুলোতে। একটা সময় তো এই শহরের বুকে দীর্ঘ সাত বছর চেম্বার করেছি, কত মানুষের সঙ্গে যে পরিচয় হয়েছিল, তার কোন হিসাব নেই।
তাছাড়া দীর্ঘদিন পর যখন পুরনো কর্মস্থলে গিয়েছিলাম, গিয়ে সেখানকার পরিবেশ দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছি, কেননা নতুন করে সব তৈরি হয়েছে। পুরনো কলিগগুলো আর সেখানে নেই, যে দুই একজন ছিল তাদের সঙ্গেও সেভাবে যোগাযোগ করতে পারিনি,তাদের ব্যস্ততার কারণে।
এত কিছুর পরেও, বলতে চাই হয়তো পুরনো কলিগদের সঙ্গে দূরত্ব বেড়েছে যোগাযোগ কমেছে, তবে তারপরও তারা ভালো থাকুক তাদের আপন ভুবনে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া,কাছাকাছি থাকলেই সম্পর্ক ভালো থাকে কিন্তু দূরে চলে গেলেই যেন সম্পর্কে দূরত্ব তৈরি হয়।যেটার মধ্যে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়, হয়তো এটাই বাস্তবতা।ধন্যবাদ আপনাকে।
হুম ঠিক বলেছেন আপু।
দীর্ঘদিন পর পুরনো কর্মস্থলে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। তবে পুরনো কলিগদের সাথে দেখা হলে আরও বেশি ভালো লাগতো। আসলে দিনদিন সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।