আসেন বিরিয়ানি খাই

in আমার বাংলা ব্লগ2 years ago

20241205_150431-01.jpeg

গত কয়েকদিন থেকে মনে হচ্ছিল মুখে খাওয়ার রুচি খুব একটা তেমন নেই , আসলেই এই শীতে টানা ঠান্ডা জ্বরে ভুগছি দীর্ঘদিন ধরে। অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না। তাই মেনে নিয়েছি যে এই পুরো শীতের সিজনটা শরীরটা হয়তো এরকমই যাবে।

এমনিতেই এখন প্রচুর ক্লান্ত লাগে , তাছাড়া ঘুমের পরিমাণটাও বেশ বেড়েছে, সময় যে কখন কিভাবে যায় বুঝে ওঠাই যায় না। সময়ের খাবারটাও ঠিকমত তেমনটা খাওয়া হয় না। সব মিলিয়ে আমার একদম অগোছালো জীবন।

বহুদিন থেকেই ভাবছিলাম অগোছালো জীবনে ছন্দ পতন ঘটাবো, তবে তা হয়েই ওঠেনা। বরং দিন যত যাচ্ছে কর্মব্যস্ততার চাপে যেন দৈনন্দিন জীবন আরও চিড়ে-চ্যাপ্টা হয়ে যাচ্ছে। টানা দুদিন লাগাতার ব্যস্ত থাকতে হবে, দাদার বিবাহ বার্ষিকী ও জন্মদিন উপলক্ষে কমিউনিটিতে দুইদিন বিশেষ হ্যাংআউট আছে।

নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য বেশ গুছিয়ে রেখেছি, বলতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছি। কোনভাবেই যেন সময় কাটছে না। তাছাড়া বাড়িতে বলেই দিয়েছি এ দুইদিন আমাকে একটু বিশেষ খাতির যত্ন করতে হবে এবং পারিবারিক কোনো কাজে চাপাচাপি করা যাবে না।

তখনো দুপুরবেলা ঘুমিয়েই আছি, নাকের সামনে যেন বিরিয়ানির সুঘ্রাণ ক্রমাগত আসছিল। বিছানায় ঝাঁপিয়ে উঠে বসলাম , তারপর গন্ধ কোন দিক থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করলাম এবং সেদিকটাতে এগিয়ে গিয়ে দেখি রান্নাঘরে গিন্নি বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছে।

তাকে আর বিরক্ত না করে, সোজা বসে গেলাম খাবার টেবিলে। কিছুক্ষণ পরেই দেখি গরম গরম বিরিয়ানি চলে এসেছে। আমি যে বড্ড অভুক্ত , তা বুঝতে আর বাকি নেই। কোনরকম নিজেকে সামলিয়ে খাওয়া বাদ দিয়ে, আপাতত এখন যারা লেখাটা পড়ছে তাদেরকেও দাওয়াত দিলাম ভাই। আসেন দুপুরের খাবারটা একসঙ্গে খাই। এই বিরিয়ানির স্বাদ ভোগ করি একত্রে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এখন গিয়ে কি আর বিরিয়ানী পাওয়া যাবে? মনে তো হয়না।।তাই দাওয়াত নিলাম না। দ্রুত আপনার সুস্থতা কামনা করি। তারপরেও দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাসায় বেড়াতে আসেন, তাহলে অবশ্যই পাওয়া যাবে।

 2 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করি ভাইয়া। বেশ মজা করে তো গিন্নির হাতের বিরিয়ানি খেয়েছেন। আমরা যতখনে দাওয়াত পেলাম ততক্ষণে তো বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। আবার বিরিয়ানি রান্না করলে আগে থেকে বলে রাখবেন। তখন দাওয়াত নিবো।

 2 years ago 

অবশ্যই আপু এর পরবর্তীতে রান্না করার আগেই দাওয়াত দিব।

 2 years ago 

হ্যাঁ বিরিয়ানির জন্য সব অসুস্থ তাই ভুলে যাওয়া যায় এটা সত্যি কথা। আমরা যদি এমন হতো ঘুম ভেঙেই দেখতাম বিরিয়ানির গন্ধে ঘরটা ম ম করছে, আর খাবার টেবিলেই দেখতাম কালো সাজিয়ে কি সুন্দর করে বিরিয়ানি রাজার মতো বসে রয়েছে পেটে ঢোকার জন্য, আহা এর থেকে খুশির দিন বা দুপুর আর কি হতে পারে।

 2 years ago 

চলে আসুন দাওয়াত দিলাম আপনাকে।

 2 years ago 

🏃‍♀️🏃‍♀️ যাচ্ছি দৌড়ে দৌড়ে।

 2 years ago 

ভাইয়া সারাদিন ব্যস্ত থাকার জন্য পোস্টটি এখন পড়লাম। আগে জানলে অবশ্যই আপনার বাসায় চলে যেতাম।সত্যি এই ঠান্ডার সময় গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। সত্যি বিরিয়ানি দেখে লোভ সামলানো মুশকিল। সময় করে একদিন চলে আসবো বিরিয়ানি খাওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই ঠান্ডার সময় গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা, অবশ্যই আপু বেড়াতে আসেন।

 2 years ago 

আসলেই ভাই অসুস্থতা যেনো পিছুই ছাড়ছে না। আমারও একই অবস্থা। যাইহোক কমিউনিটিতে তো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং আপনার বাসায়ও দেখছি মজার রেসিপি রান্না করা হয়েছে। শীতকালে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীত নামার পর থেকেই শরীরের অবস্থা কাহিল ভাই।

 2 years ago 

ভাইয়া এতো সুন্দর করে ডাকলেন না এসে কি পারি। আসবো, এসে বিরিয়ানি খেয়ে যাবো। তবে বিরিয়ানি খেতে যে দারুন স্বাদের হয়েছিল তা দেখেই বেশ বুঝতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রণ করার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু, আপনাদের সবার দাওয়াত রইলো চলে আসেন একদিন ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42