ভুল
গতকাল সারারাত ধরে ভেবেছিলাম, সজ্ঞানে আজ পর্যন্ত কি কি ভুল করেছি। ব্যাপারটা যদিও অনেকটাই জটিল, তারপরেও যখন বেশ ঠান্ডা মাথায় গভীরভাবে মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের ভুলগুলো বের করার চেষ্টা করছিলাম, তখন দেখি সেই তালিকা বড্ড লম্বা হয়ে গিয়েছিল।
নিজের ভুল স্বীকার করতে যদিও কিছুটা অস্বস্তিবোধ হচ্ছিল,তারপরেও যেহেতু ভুলগুলো আমিই করেছি তাই নিজেকেই তো সংশোধন করতে হবে। কারণে-অকারণে কিংবা জেনে শুনেও ভুল করেছি, কিছু ভুল আবার এতটাই স্পর্শকাতর ছিল যা আসলে বলাবাহুল্য।
অন্য কেউ কি গভীরভাবে এভাবে চিন্তা করে দেখে কি নিজের বিষয়ে, তা আমার জানা নেই । তবে দিন যত গড়িয়ে যাচ্ছে, আজকাল অদ্ভুত রকম সব চিন্তায় নিমজ্জিত হচ্ছি। বারবার মনে হয়, যদি পুরনো সময় গুলো আবারো ফিরে পাওয়া যেত, তাহলে অন্তত যে ভুলগুলো করেছি কিংবা যাদের কে কেন্দ্র করে ভুলগুলো হয়েছিল, তাদের কাছে মন থেকেই ক্ষমা চেয়ে নিতাম।
বিশেষ করে স্পর্শকাতর ভুলগুলো, যেগুলো প্রতিনিয়তই আমাকে মানসিক যন্ত্রণায় ফেলে দেয় কিংবা রাতের ঘুম কেড়ে নেয়, সবার আগে সময় সুযোগ পেলে তাদের কাছেই মিনতি করতাম আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি সত্যিই আমার ভুলের জন্য লজ্জিত ও ক্ষমা প্রার্থী।
জীবন খাতায় কিছু ভুল থাকে, যা কখনোই সংশোধিত হবার নয়, প্রতিনিয়তই খচখচ করে অন্তরের অন্তস্থলে। এখন মনে হয় জীবনের ভুলগুলো যদি ফুল হয়ে যেত, অনেকটা পরিশুদ্ধ সতেজ তরতাজা ছবির সাদা জবার মতো, তাহলে হয়তো মন্দ হতো না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আপনার মতো করে নিজের ভুলগুলো মেনে নেওয়া এবং সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা সত্যিই প্রশংসনীয়। অনেকেই নিজের ভুল এড়িয়ে যায়, কিন্তু আপনি সেগুলোকে স্বীকার করে সংশোধনের চেষ্টা করছেন—এটাই আপনার আত্মবিশ্লেষণ ও বৃদ্ধির লক্ষণ।ভুলের জন্য অনুশোচনা থাকাটা স্বাভাবিক, কিন্তু নিজেকে অনন্তকাল শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। ক্ষমা চেয়ে নেওয়া যেমন জরুরি, তেমনি নিজেকেও ক্ষমা করতে শিখুন। জীবনের কিছু ভুলই আমাদের বড় শিক্ষা দেয়—সেগুলোকে পাথর না হয়ে সিঁড়ি বানানোর চেষ্টা করুন।
অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্য পড়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মানুষের নিজের ভুল নিজে বুঝতে পারা, এটাই অনেক বড় ব্যাপার। আপনি যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে যেন তেমন কোন স্পর্শকাতর ভুল না হয়ে যায় সে ব্যাপারে সবসময় সতর্ক থাকা উচিত। সবাই নিজের ভুল অন্যের ঘাড়ে চাপাতে বেশি ব্যস্ত থাকে আর সেখানে আপনি আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন সেটা জেনেই আমার অনেক বেশি ভালো লাগলো। কারণ সবাই সবার ভুল বোঝার ক্ষমতা রাখে না। এই ক্ষমতাটা আপনার আছে। এই ক্ষমতাটি কাজে লাগিয়ে ভুলগুলো থেকে জীবনে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
ধন্যবাদ ভাই, সুন্দর মতামত দিয়ে আমাকে মানসিক ভাবে অনুপ্রাণিত করার জন্য।
জীবনে আমাদের নিজেদের ভুল বোঝাটাই অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আর সেই ভুল বুঝে সেই ভুল থেকে কিছু শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কে আরো ভালোভাবে গড়ে তোলাটাই আমাদের উচিত। ভুল প্রত্যেকটা মানুষই করে থাকে কিন্তু কেউ বোঝে কেউ বোঝে না। নিজের ভুল বুঝে নিজেকে নতুন করে গড়ে তোলা এটা অনেক বড় ব্যাপার। আশা করি আপনি আপনার ভুলগুলো যেহেতু বুঝতে পেরেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো উন্নত একটি ব্যক্তি হিসেবে গড়ে তুলবেন।
আপনার সাবলীল মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।