ঐক্যবদ্ধ
আপনাকে সঠিক কি কারণে মনে রাখতে হবে ! কেনো মনে রাখতে হবে ! তাছাড়া আপনাকে মনে রাখার মতো যথেষ্ট কিছু কারণ বলুন তো !
এইসব চিনোস-জানোস, অমুক-তমুক, অ্যালজেব্রা-পাটিগণিত না আওড়ায়ে,নিজেকে মনে রাখার মতো কিছু কারণ তৈরি করুন, যাতে স্বাচ্ছন্দ্যে মানুষ আপনাকে মনে রাখতে পারে।
সমাজে এমন কিছু মানুষ আপনারা প্রতিনিয়তই দেখবেন, যারা অন্যের উপর নির্ভরশীল হয়ে লোক সম্মুখে আধিপত্য বিস্তার করতে চায়। হয়তো অনেকেই ভদ্রতার খাতিরে বা ভয়ে এদের তেমন কিছুই বলতে পারেনা। তবে পক্ষান্তরে যদি এদেরকে সমষ্টিগতভাবে সরাসরি ওদের অবস্থান নিশ্চিত করে দেওয়া যায়, তাহলে দেখবেন এই সমস্ত মানুষগুলো উচিত শিক্ষা পেয়ে যাবে।
এদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য কিন্তু ওই যে আমাদের ভিতরে আসলে সমষ্টিগতভাবে কাজ করার অভ্যাস নেই। মূলত আমরা ঐক্যবদ্ধ নই। যার কারণে এই সুযোগগুলোই ওই সব তথাকথিত লোকজন নিয়ে থাকে। আর আমাদেরকে নানা রকম বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়।
দেখুন একটা অপ্রিয় সত্য কথা বলি, সমাজে যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি এবং সকলের ভিতরে যদি আন্তরিকতা ঠিক থাকে, তাহলে এরকম কালপ্রিট সাদৃশ্য মানুষগুলোকে প্রতিহত করা কোন বিষয়ই না।
বেশ কয়েকদিন থেকেই, কয়েকটা কালপ্রিট ভীষণ বিরক্ত করছিল। যদিও প্রথম দিকে খুব একটা পাত্তা দেইনি, তবে কোনো না কোনোভাবে ঝুলে ছিল। অবশেষে গতদিন যখন মুখের উপরে সরাসরি সঠিক বাক্য ব্যবহার করেছি, তারপর থেকে পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এসব তথাকথিত মানুষেরা চাই সমাজের মানুষ যেন ঐক্যবদ্ধ না থাকে।৷ কারন সমাজের মানুষ ঐক্যবদ্ধ থাকলে তারা দাম পাবে না। তাই যেন কোন একটা ইস্যু নিয়ে তারা আগ বাড়িয়ে আওড়াতে আসে।
একদম ঠিক বলেছেন ভাই।