পড়ন্ত বেলায় পরিবার নিয়ে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

যেহেতু টানা দুই তিন দিন কাজের চাপ কিছুটা বেশি ছিল, তাই সেভাবে বাড়ির বাহিরে যাওয়া হয়নি। গতকাল গিয়েছিলাম পরিবারকে সঙ্গে করে নিয়ে আশেপাশে ঘুরতে। প্রতিবারই ভ্যানে চড়ে ঘুরি, তবে এবার একটু আলাদা। যেহেতু সদ্য মোটরবাইক চালানো শিখেছি, তাই দোলন ভাইয়ের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম।

20241207_162457-01.jpeg

20241207_162509-01.jpeg

20241207_162505-01.jpeg

IMG_20241207_215210_620.jpg

20241207_161416-01.jpeg

20241207_171547-01.jpeg

20241207_171253-01.jpeg

20241207_171309-01.jpeg

মোটরবাইক চালানো সাধারণভাবে শেখা যতটা সহজ, তারথেকেও বেশি কঠিন মোটর বাইক চালানো পরিপক্ক ভবে শেখা। যেহেতু গ্রামের আশেপাশেই গিয়েছিলাম, তাই পরিবারকে সঙ্গে নিয়েছিলাম আর গতি ছিল সর্বোচ্চ ৩০।

এমনিতেই এলাকায় বেশ ভালই ঠান্ডা পড়েছে, তাই মোটামুটি সবাই শীতের কাপড় পড়ে নিয়েছিলাম। আগে যে জায়গাগুলোতে বছরের এতোটা সময় ধান চাষ হয়েছে, এখন সেখানে নতুন করে জমি প্রস্তুত করা হচ্ছে আলু চাষ করার জন্য।

এদিকের জমিগুলো বেশ ভালই উর্বর , বছরের প্রতিটা সময়েই ফসল ফলানো হয়ে থাকে । গ্রামীণ পাকা রাস্তা দিয়ে যখন আশেপাশে ঘুরছিলাম, তখন কৃষকদের কাজকর্ম চোখে পড়ছিল। তারা বেশ ভালোই পরিশ্রম করছিল যে যার জমিতে।

পড়ন্ত বেলায় ধীরগতিতে মোটরবাইক চালাচ্ছিলাম আর গিন্নির সঙ্গে ফিসফিসিয়ে গল্প করছিলাম। বলছিলাম, জীবনে বেঁচে থাকতে গেলে কি খুব বেশি কিছুর দরকার আছে । আমার তো মনে হয়, এই সুবিশাল আকাশের নিচে মাথা গোঁজার ঠাঁই হলেই যথেষ্ট। তাছাড়া মাঝেমাঝে এমন ঘোরাঘুরি হলে, সেটা হবে বাড়তি পাওনা।

বুঝলে হীরা, আর যাইহোক আমার হয়তো ৩২০০ কিংবা ৩৬০০ স্কয়ার ফিটের সুবিশাল ফ্ল্যাট নেই, নেই রঙিন কাঁচে ঘেরা বাক্সেবন্দী মোটরযান । তবে তোমাকে ভালোবাসার জন্য আমার যে অন্তর আছে, তা হয়তো আর কারো নেই।

সব মিলিয়ে গতকালকের সময়টা বেশ দারুণ উপভোগ করেছি আমরা সকলে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্ৰামীন পরিবেশের মাঝে জীবন যাপন করার মতো আনন্দ পৃথিবীর আর কোথাও নেই। আপনি বিকাল বেলা আপনার পরিবার কে সাথে নিয়ে ঘোরাঘুরি করছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আর গ্ৰামীন পরিবেশের মাঝে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে আমার কাছে।আর যদি গ্ৰামীন পরিবেশের মাঝে বাইক নিয়ে ঘোরাঘুরি করা যায়, তাহলে অনেক বেশি মজা পাওয়া যায়। আপনি বেশ দারুন একটি সময় উপভোগ করেছেন।

 2 years ago 

এটা সত্য সেদিন গ্রামীণ প্রকৃতির মাঝে বেশ ভালই সময় কাটিয়েছিলাম।

 2 years ago 

বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। সত্যি ভাইয়া প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্য সব সময় মানুষের মন কেড়ে নেই।আর ফ্ল্যাট থাকলে সেখানে হয়তো ভালোবাসা থাকে না। তবে মনের মতো মানুষ থাকলে সব গাছতলাতে ও শান্তি থাকে। বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি ই ভাইয়া ভালো থাকার জন্য বেশী কিছুর দরকার হয় না।শুধু দুজন দুজনকে বুঝতে পারলেই হয়।আপনারা সবাই খুব আনন্দে সময় অতিবাহিত করেছেন তা ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারলাম। অনেক ভালো লাগলো অনুভূতি গুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

দুজন দুজনকে বুঝতে পারলেই হয়।

আমার কাছেও তেমনটাই মনে হয় আপু।

 2 years ago 

মনের সুখ প্রকৃত সুখ। প্রচুর ধনসম্পত্তির মাঝেও অনেক সময় সুখ খুঁজে পাওয়া যায় না। সুখ যদি থাকে মাথা গুজার একটি ঠাঁই থাকাও অনেক কিছু।বিকালবেলা পরিবারকে নিয়ে বেশ সুন্দর সময় পার করেছেন দেখে অনেক ভালো লাগলো। শায়ান বাবুকে অনেক কিউট লাগছে। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা সত্য গতকাল বেশ ভালই সময় কাটিয়েছে, তাছাড়া শায়ান বেশ ভালোই খুশি হয়েছিল।

 2 years ago 

ভাই বেঁচে থাকতে হলে আসলেই খুব বেশি কিছু লাগে না। মনের মতো লাইফ পার্টনার পেলেই হয়। পরিবার সহ বাইক দিয়ে ঘুরাঘুরি করেছেন, দেখে খুব ভালো লাগলো। নতুন অবস্থায় এমন ধীরগতিতে বাইক চালিয়েছেন,এটা খুব ভালো হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মনের মতো লাইফ পার্টনার পেলেই হয়।

দারুণ বলেছেন ভাই।

জীবনে বেঁচে থাকতে গেলে খুব বেশি কিছু দরকার হয় না একটা ভালো মনই যথেষ্ট। পড়ন্ত বিকেলে ঘুরতে খুবই ভালো লাগে আর সেটা যদি প্রিয় মানুষের সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। দারুন সময় উপভোগ করেছেন ভাইয়া বোঝাই যাচ্ছে।

 2 years ago 

একটা ভালো মনই যথেষ্ট।

ভালো লাগলো আপনার কথাটা।

 2 years ago 

যেহেতু সদ‍্য বাইক চালানো শিখেছেন আরেকটু ভালোভাবে না শিখে বাইক নিয়ে ঘুরতে বের হওয়া আপনার উচিত হয় নাই। তার উপর আপনার ছেলে এবং বউ ছিল। একটা দূর্ঘটনা ঘটতেই পারত।

তবে তোমাকে ভালোবাসার জন্য আমার যে অন্তর আছে, তা হয়তো আর কারো নেই।

আপনার এই কথাটা আমার খুবই ভালো লাগছে। দারুণ বলেছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মতামত দেওয়ার জন্য। আমাকে সতর্ক করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 2 years ago 

ভাইয়া আপনি মোটরসাইকেল চালানো শিখেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আশা করছি সময়ের সাথে সাথে আরো বেশি অভিজ্ঞ হয়ে উঠবেন। গ্রামের পথঘাট আর সুন্দর পরিবেশে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে। আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42