সরিষা ফুলের সৌন্দর্য

in আমার বাংলা ব্লগlast year

যতদূর চোখের দৃষ্টি গিয়েছিল শুধু হলুদ আর হলুদ আভা দেখতে পাচ্ছিলাম। শীতকালের এই সৌন্দর্য কিন্তু অনেকটাই চোখে লাগার মত ।

20241225_172358-01.jpeg

20241225_172352-01.jpeg

20241225_172437-01.jpeg

20241225_172458-01.jpeg

20241225_172517-01.jpeg

20241225_172531-01.jpeg

তবে দুঃখের বিষয় আশেপাশে এবার তেমনটা সরিষার চাষ হয়নি। এদিকের মানুষজন মূলত ধান আর আলু চাষ নিয়েই ব্যস্ত। তারপরেও খোঁজার চেষ্টা করছিলাম কোথায় সরিষা চাষ হয়েছে।

যেহেতু বিকেল আর সন্ধ্যা বেলার দিকে করে এদিক সেদিক ঘুরে বেড়াই, তাই যেখানে থাকি সেখান থেকে চার কিলোমিটার দূরে এক জমিতে সরিষার চাষ হয়েছে এ তথ্য পেয়েছিলাম।

তথ্য নিশ্চিত করার জন্যই সশরীরে সেখানে গিয়ে উপস্থিত, মুহূর্তেই যেন মৃদু প্রশান্তি ভিতরে বয়ে গেল। ছুটে গিয়েছিলাম সরিষার জমির কাছাকাছি, ভীষণ সতর্ক ছিলাম যাতে কোন অবস্থাতেই ফসল নষ্ট না হয়।

সবেমাত্র ফুলগুলো ফুটতে শুরু করেছে, সেটাই যেন অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে। আলতো করে ফুলগুলোর উপর দিয়ে হাত ছুঁয়ে দিলাম। উষ্ণ পবিত্রতা যেন আমাকে আলিঙ্গন করেছিল।

কবি হলে না হয়, দু-চার কথা ছন্দের তালে লিখে ফেলতাম। যেহেতু টুকটাক লেখালেখি চর্চা করি, তাই মুঠোফোনটা বের করে নিজের মত করেই ছবি তুলে নিয়েছিলাম হয়তো অনুভূতি লিখব বলে।

যদি খুব মন খারাপ থাকে, এমন সৌন্দর্য স্বচক্ষে দেখার চেষ্টা করুন, চেষ্টা করুন এই সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, দেখবেন মনে লেগে থাকা বিষাদ মুহূর্তেই মুছে গিয়েছে।

ডিভাইসঃ Samsung Galaxy S10
লোকেশনঃ মধুপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সরষে ফুল এত পছন্দের যে এক সময় ছিল তবেই সরষে বীজ ছড়িয়ে দিতাম আর ফুল হত। শহরের ইট কাঠ পাথরের মধ্যে এমন দিগন্ত বিস্তৃত সরষে খেত যে কতকাল দেখিনি। বেশ উপভোগ করলাম আপনার তোলা ছবিগুলো।

 last year 

ভার্চুয়ালি আপনাকে দেখার সুযোগ করে দিলাম। ভালো লাগলো আপনার মতামত।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া, শীতের এই সৌন্দর্য টা আসলেই চোখে লাগার মত। মাঠ জোরে সরিষা ফুল এক অনন্য রুপ বহন করে। আপনি মাঠে খুব একটা সরিষা ফুল দেখতে পাননি তারপরে খুঁজে খুঁজে পেয়েছেন। সরিষা ফুলের সৌন্দর্য দেখার মত। আমিও এবার সরিষা ফুলে ঘুরতে গিয়েছিলাম সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। সরিষা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 last year 

চেষ্টা করেছি আপু আমার নিজের মত করে পোস্টটা উপস্থাপন করার জন্য । ধন্যবাদ আপনাকে।

 last year 

এরকম মুহুর্ত গুলো আসলেই আমাদের মনের বিষাদময় মুহুর্ত গুলোকে দূরে সরিয়ে প্রশান্তির ছায়া এনে দেয়।মনের প্রশান্তির জন্যে বাসা থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছিলেন সরিষা ক্ষেতে।সরিষা ক্ষেতের মধ্যে সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন,পোস্ট পড়েই বোঝা যাচ্ছে।সেই অনুভূতির একাংশ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

একদম ভাই, সব বিষাদ মুছে গিয়েছিল।

 last year 

সরিষা ফুলের সৌন্দর্য সব সময় মানুষের মন কেড়ে নেয়। আর শীতের সময় এই ফুল গুলো অনেক দেখতে পাওয়া যায়। তবে এবার এখনো সরিষা ফুল দেখতে যায়নি। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। নিশ্চয় অনেক ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 last year 

সুযোগ পেলে ঘুরে আসুন আপু ভালো লাগবে।

 last year 

আসলে সরিষা ফুলের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। আমার তো সরিষা ক্ষেতে গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এক নিমিষেই মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমিও সেদিন সেখানটাতে দারুণ সময় কাটিয়েছিলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42