ঝাল চিতই

in আমার বাংলা ব্লগlast year (edited)

গতরাতে খুব সাধারণ ভাবে বছরের শেষ মুহূর্তটা কাটিয়ে ছিলাম। নতুন বছরকে ঝাল চিতই পিঠা খাওয়ার মাধ্যমে আগমন জানিয়ে ছিলাম।

সবাই কোন না কোন ভাবে বছরের শেষ সময়টা কাটিয়েছে, আমিও তার ব্যতিক্রম নই। সন্ধ্যার পর থেকে ক্রমেই ঠান্ডার পরিমাণটা বেশ বেড়ে যাচ্ছিল তার সঙ্গে হাড় হিম করা শীতল বাতাস।

20241231_184939-01.jpeg

20241231_180821-01.jpeg

20241231_183542-01.jpeg

20241231_181912-01.jpeg

20241231_185444-01.jpeg

20241231_184829-01.jpeg

20241231_184436-01.jpeg

20241231_184040-01.jpeg

20241231_184009-01.jpeg

সাফি আর সোহাগের সঙ্গে আগেই কথা বলে রেখেছিলাম, আজ একটু দূরে কোথাও ঘুরতে যাব। যেহেতু ওদের তেমন কোন আপত্তি ছিল না, তাছাড়া বয়সে ওরা নবীন, তাই বলাই যায় ওদের মাধ্যমেই যেন নিজের ফেলে আসা জীবনের চঞ্চলতার স্বাদ উপভোগ করছিলাম।

মোটর বাইকের মাঝে বসে ছিলাম আমি, সামনে বসে সাফি বাইক চালাচ্ছিল আর পিছনে বসেছিল সোহাগ। মিশন ছিল ঝাল চিতই পিঠা। যদিও কুয়াশা ছিল না, তবে তীব্র ঠান্ডা বাতাস যেন কাপড় ভেদ করে শরীরে ধাক্কা দিচ্ছিল। মোটরবাইকের গতি নিয়ন্ত্রণেই ছিল,ওদের কাছে এই হিমশীতল বাতাস ভীষণ সহনশীল ছিল তবে আমার কাছে কিছুটা কষ্টকর বোধ হচ্ছিল, তবে মানিয়ে নিয়েছিলাম।

অবশেষে ত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে গরম গরম ঝাল চিতই পিঠা খেয়েছিলাম। যখন পিঠা হাতে পেয়েছিলাম তখন যেন জার্নির তিক্ততা দূর হয়ে গিয়েছিল। ধোঁয়া ওঠা গরম পিঠা চোখের সামনে বানাচ্ছিল আর তার ভিতরে নানা রকম ঝাল মসলা যুক্ত করে পরিবেশন করা হচ্ছিল।

দামেও সস্তা খেতেও মজা। বলা যায়, পয়সা উসুল ব্যাপার। আচ্ছা আমার কি বর্ষবরণ হলো না ! নাকি সবাই যেভাবে হৈ-চৈ করে বর্ষবরণ করে সেটার থেকে কিছুটা ব্যতিক্রম ছিল , যদি কিছুটা ব্যতিক্রম থেকেই থাকে, তাহলে কি এ সমাজ আমাকে মেনে নেবে না !

জীবন যেখানে যেমন, বুঝতে পেরেছি ! তবে তারপরেও পারিপার্শ্বিক অবস্থার কথা ভাবতে হয়, হোক সেটা দুধের বাচ্চা, প্রবীণ লোকজন, হৃদরোগে আক্রান্ত রোগী, পরিবেশ-প্রকৃতি কিংবা নিরীহ পাখি গুলোর কথা।

আমি সভ্য হয়েছি নাকি ঝাল চিতই পিঠা খেয়ে এখনো অসভ্যই থেকে গেলাম, তা কিন্তু জানিনা । এ প্রশ্ন না হয়, আপনাদের কাছেই রেখে গেলাম !

সবাইকে আবারো নতুন বছরের শুভেচ্ছা। সবার আগামী দিনগুলো ভালো কাটুক, মস্তিষ্ক গুলো পুষ্টিপাক , এই প্রত্যাশা ব্যক্ত করছি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে ভাইয়া।ঝাল,মিষ্টি কোন ব্যাপার নয়।নীরবতা কিংবা ঢাক ঢোল বাজিয়ে বর্ষবরনের ও কোন ব্যাপার নেই।খোলা মনে জীবনটাকে উপভোগ করার মাঝেই প্রকৃত আনন্দ।বাক স্বাধীনতা,মনে প্রশান্তি থাকলে নতুন বছরে এর চেয়ে আর কি বা লাগে।আপনার হাতের ঝাল ঝাল চিতই পিঠা দেখে আমারই তো এখন খাওয়ার জন্য লোভ লেগে গেলো।

 last year 

খোলা মনে জীবনটাকে উপভোগ করার মাঝেই প্রকৃত আনন্দ।

আমার কাছেও তেমনটাই মনে হয় আপু।

 last year 

আপনি ভীষণ লোভ লাগাই দিলেন ভাইয়া। শীতকাল মানে পিঠা পুলি খাওয়ার উৎসব। অনেক ভালো লাগে যেকোনো ধরনের পিঠা খেতে। আর চিতই পিঠা তো আমার খুবই পছন্দের। যেভাবে খাই না কেন অনেক ভালো লাগে। আপনি ঝাল চিতই পিঠা খেলেন এবং মুহূর্তটি আমাদের সাথে স্মৃতিচারণ করলেন ভালো লাগলো পড়ে।

 last year 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আমি সভ্য হয়েছি নাকি ঝাল চিতই পিঠা খেয়ে এখনো অসভ্যই থেকে গেলাম, তা কিন্তু জানিনা । এ প্রশ্ন না হয়, আপনাদের কাছেই রেখে গেলাম !

অবশ্যই সভ্য হয়েছেন ভাই। আপনার মতো করে যদি সবাই ভাবতো,তাহলে থার্টি ফার্স্ট নাইটে কেউ আতশবাজি করতো না। এবার এমন কড়াকড়ি নির্দেশের পরেও আতশবাজি ফোটানো হয়েছে বিভিন্ন জায়গায়। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

কৃতজ্ঞতা ভাই, ভালোবাসা রইলো।

 last year 

ত্রিশ কিলোমিটার পথ পারি দিয়ে ঝাল চিতই পিঠা! সত্যি বলতে এতোটা পথ পারি দিয়ে ঠান্ডার মধ্যে আমি হলে তো যেতাম না। তবে নতুন বছরটা ঝাল চিতই পিঠা দিয়ে একদম সিম্পল ওয়েতে বরন করে নিলেন। এটাই ভালো। আশা করছি সবাই মেনে নেবে এটা ভাইয়া 😁

 last year 

অতি সাধারণ ভাবেই বেঁচে থাকতে চাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42