ফুচকা

in #testy8 years ago

fuska.jpg

ফুচকা

ফুচকা আমাদের দেশের একটি অন্যতম স্ট্রিট ফুড। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে বা ফুটপাতের পাশে স্টলে ফুচকা খেতে পছন্দ করি। কিন্তু এগুলো প্রায়ই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয় না যা আমাদের বিভিন্ন প্রকার পেটের সমস্যার জন্য দায়ী। তাই বাসাতেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিন মজাদার ফুচকা।

ফুচকা তৈরি উপকরণ

*ময়দাঃ ১ কাপ
*সুজিঃ ১/২ কাপ
*তাল মাখনাঃ ১ চা চামচ
*লবণঃ স্বাদমতো
*পানিঃ পরিমাণমতো

পাপড়ি চাটের উপকরণ

*চটপটি ডাল (ডাবলি): আধা কাপ
*আলুঃ ৩ টি
*পেঁয়াজঃ ৩ টি
*চাট মশলাঃ ২ চা চামচ
*ফুচকাঃ ৮ টি
*কাঁচামরিচঃ ৪ টি
*লবণ, শশা, টমেটোঃ প্রয়োজনমতো

ফুচকা তৈরি

Step 1
ফুচকা তৈরির সবগুলো উপকরণ একসাথে মেখে শক্ত ডো বেলে ১ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে।

Step 2
তারপর রুটি বানিয়ে ছোট করে ধাতব গ্লাসের মুখ দিয়ে ফুচকার আকারে কেটে গরম তেলে ভাজতে হবে।

পাপড়ি চাটের প্রণালী

Step 1
ডাবলি পানিতে চার ঘন্টা ভিজিয়ে রাখুন।

Step 2
আলু এবং ভেজানো ডাল সিদ্ধ করে নিন।

Step 3
এবার সিদ্ধ আলু, ডাবলি, চাট মশলা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভালভাবে মেখে ফুচকার মাঝখানে ছিদ্র করে ১ চা চামচ করে মিশ্রণ ভরে নিন।

Step 4
এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, শশা, টমেটো কুচি এর মধ্যে দিয়ে তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।

Sort:  

Congratulations @recipean! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66375.85
ETH 1932.17
USDT 1.00
SBD 0.38