শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-244

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 244 তম পর্ব।।

ঠিক এই কথাটা ইনুর মনে ইদানিং বারবার ধাক্কা দিচ্ছে। আর মকবুলের মতো এমন থার্ডক্লাস একটা লোক ম্যানেজার হয় কি করে? কেন বাবা তাকে প্রশ্রয় দিতেন?
ইনু বলল, বিশ্বাসী না হোক, আমি একজন সাহসী মানুষ চাই। সে আমার সঙ্গে সর্বক্ষণ থাকবে। দরকার হলে তাকে আমরা বেশি বেতন দেবো। উটকো কোন লোক নয়। জানাশোনা। খুঁজে দেখুন।
নার্গিস বলেন, তোমার নেই এমন কেউ জানাশোনা?
ইনু বলে, আছে। কিন্তু-

  • কিন্তু কি?
    ওকে সহ্য করা কঠিন।
    ইনু তার ঘরের দিকে এগোয়।

20240626_140018.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

কোন কিছুতেই ভাল করে মন দিতে পারছিলেন না মিতা।
যেভাবেই হোক জীবনটা বড় ধরনের কোন সঙ্কট ছাড়াই কেটে যাচ্ছিল। শরিফউদ্দিনের সঙ্গে বিয়েটা ছিল মস্ত বড় ভুল। শারিফের সঙ্গে যখন তার একেবারে গলায় গলায় অবস্থা তখন মা তাকে সাবধান করেছিল। এটা বয়সের দোষ। শরিফের কি আছে ভালবাসার? কিছুই নেই। একটা সাধারণ কৃষকঘরের সন্তান সে। ছাত্র পড়িয়ে লজিং থেকে পড়াশোনা করছে। ভাল একটা ডিগ্রি ভাল একটা চাকরি কোনটাই তার নেই। তার অর্থ আমাদের (মানে মা-র) জীবন যেভাবে ভয়াবহ দারিদ্র্যের মধ্যে কেটেছে, মিতার জীবন তার কিছু ব্যতিক্রম হবে না। বাবা মা সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে গেছেন, সে-ও তাই যাবে! বরং এমন একজনকে ভালবাস যার অন্তত একটা বেসিক সংস্থান আছে। পৈত্রিক একটা বাড়ি আছে কোন না কোন শহরে।

20240626_140111.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

আয়ের একটা স্থায়ী উৎস আছে। মিতা প্রেমে পড়েছিল। মা-র কথা সে মন দিয়ে শুনেছে। কিন্তু গ্রাহ্য করার প্রয়োজন বোধ করে নি। ওখান থেকে চলে এসেছিল, কারণ শরিফের মধ্যে কোন ক্লাস ছিল না। এটা সে টের পেয়েছিল ইউসুফ আমিনের সঙ্গে পরিচিত হওয়ার পর। আসলে উন্নত জীবনের মধ্যেও টানাপড়েন আছে ঠিক, কিন্তু তাতে নেশাও আছে। দারিদ্র্যে আছে কেবল দিন যাপনের গ্লানি। জীবনে কষ্ট বলো, পতন বলো, সেই একটাই ছিল। উত্তরায় একটা প্লট আছে। কোন ডেভেলপারকে দিয়ে দিলে অন্তত চারটা ফ্লাট পাওয়া যাবে। তার মতো একটা সাধারণ মেয়েমানুষের পক্ষে এর বেশি কি চাওয়ার থাকতে পারে?
এমনি করে বাকি জীবনের জন্য একটা খসড়া ছক করে রেখেছিলেন মিতা। হঠাৎ.....

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.478586613261378 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60051.75
USDT 1.00
ETH 1521.77
SBD 0.47