শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-232

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 232 তম পর্ব।।

চেহারাটি বেশ বুদ্ধিজীবি-সুলভ। ফর্সা রঙের সঙ্গে আধুনিক রিমলেস চকচকে চশমা মিশে গেছে। মন্দ লাগে না।
নায়লা হতাশ হলো। পুরুষ বলতে সে একজন বিশেষকে বুঝিয়ে ছিল। মিতা আন্টির এখানে প্রথমে গান হয়। তারপর খাওয়া। পারোটা-ভাজি। চা। তারপর আবার গান।
আবার কলিং বেল বাজল।
জেসি এসেছে।
মিতা বললেন, শুরু করব?
অনেকেই সম্মতি দিল।
সবার সামনে মোটা ছোট চাদর বিছানো। তার ওপর হারমোনিয়াম, বেহালা, তবলা।
সাদাচুল ভদ্রলোক ওখানে গিয়ে বসলেন, গান করবে নাকি? এর পরপরই মিতা আন্টির শোবার ঘর থেকে বেরিয়ে এল দুজন। একজন তবলচি গোপালদা, অন্যজন নাজিম।

20240704_100129.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

হারমোনিয়ামের সামনে গিয়ে নাজিম বসল, বেহালা হাতে নিলেন সাদাচুল ভদ্রলোক, তবলায় গোপাল দা।
নাজিম প্যান্টের ওপর হাওয়াই শার্ট পরেছে।
চোখ বন্ধ করে সে গান ধরল।
জেসির চোখ বড় হয়ে গেছে। এযে অবিশ্বাস্য! সে হাততালি দিয়ে উঠল। সবাই জেসির দিকে তাকাল। মিতা জেসির পাশে এসে হাঁটু গেড়ে বসল, বলল, এখানে হাততালি দেওয়ার নিয়ম নেই।
জেসি বলল, সরি।

20240704_100123.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নায়লা বলল, ইংরেজি বলারও নিয়ম নেই।
জেসি হাসল, দুঃখিত। কিন্তু.......
ততক্ষণে হারমোনিয়মের সামনে এসে বসেছে সাদাচুল ভদ্রলোক। নাজিম এসে বসেছে মিতার পাশে।
ভদ্রলোক গান ধরলেন, কে আবার বাজায় বাঁশি এভাঙা কুঞ্জবনে .....

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.846450305853995 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 61739.72
ETH 1603.71
USDT 1.00
SBD 0.45