শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-224

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 224 তম পর্ব।।

পাতিলগুলো বড্ড বেশি আওয়াজ তুলছে। এগুলো পরিষ্কার করে ধুয়ে আম্মা আঁচলে হাত মুছলেন। তারপর নিজের ঘরে এলেন। নাজিম পেছন পেছন।
তাইয়েবা সংক্ষেপে সমস্যাটার কথা বললেন। এইমাত্র তিনি ওখান থেকে এসেছেন, মেরী তার জিদ ছাড়বেন না।
নাজিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দিশেহারার মতো হয়ে গেল। কোনদিন এরকম একটা সমস্যার সামনে পড়তে হবে, কল্পনা করে নি।
সে বলল, জানো আম্মা, অই মহিলার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। সব্বোনাশ, এমন চরিত্র হয়!
নাজিম বাইরের দিকে যাচ্ছে।
তাইয়েবা পেছনে পেছনে ছুটে আসেন, কই যাস?
ওদের বাড়ি। ওনার সঙ্গে কথা বলব।
কি কথা?

20241225_140152.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

জানি না আম্মা। আমি আসছি।
একটা কিছু মুখে দিয়ে যা।
শিরীনকে পেঁয়াজু বানাতে বলো। আমি আসছি।
গেটের বাইরে ঝিমি।
ঝিমি অবাক হয়, আপনি! আরে আপনি আমাকে সেদিন বাস থেকে নেমে এখানে
পৌঁছিয়ে দিয়েছিলেন না!
নাজিম বলে, না, সে আমি নই।
ঝিমি ছাড়বে কেন, হ্যাঁ আপনি। আপনি! আমার সেদিনই সন্দেহ হয়েছিল নাজিম ভাই।

20241225_140154.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নাজিম গোঁয়ারের মতো বলে, সন্দেহ হয়েছিল তো বলো নি কেন?
বলেছিলাম। ইংগিতে। কি আশ্চর্য!
সরো।
যাচ্ছেন কোথায়!
আহা, সরো না!
ঝিমির সামনে দিয়ে নাজিম চলে যায়। ঝিমি দাঁড়িয়ে থাকে।
ঝিমি দেখল, নাজিম ইনু ভাইদের বাসার সামনে এসে দাঁড়িয়েছে।
গেটের তালা ঝাঁকাচ্ছে নাজিম, তখন ইনু এসে হাজির।
কি খবর নাজিম!
আমি একটু ফুফুর সঙ্গে কথা বলব।
কি কথা?

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.712977074097072 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63481.02
ETH 1684.55
USDT 1.00
SBD 0.42