শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-206

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 206 তম পর্ব।।

মাজিম বলে, অনর্থক পন্ডশ্রম করছিস সিরাজ। এই দেশের কিছু হবে না। এটা পচে পচে শেষ হয়ে গেছে।
মাজিম অফিসে ঘটা সবটা ঘটনা আনুপূর্বিক বর্ণনা করল। কিন্তু সিরাজ শুনে হেটেই উত্তেজিত হলো না। সে বলল, দোষ তো তোরই। কাজটা ধরে রেখেছিস কেন? ছেড়ে দে।
ছেড়ে দেবো।
তোর চাকরির মধ্যে যদি শতকরা নিরানব্বইটা কাজ এই ধরনের হয়, তুই গ্রিক কয়টা ইনসপেকশন করবি? সবসময় যেমন হয়ে আসছে, তোর বেলায়ও তাই
কিন্তু তাই বলে-
শোন, এদেশ থেকে কেন, পৃথিবীর কোন দেশ থেকেই দুর্নীতি উচ্ছেদ করা যাবে না। দুই হাজার দুই সনের এই জুন মাসের সাপ্তাহিক পত্রিকা যায় যায় দিন এর কোন এক সংখ্যা থেকে আমি একটা কাটিং রেখেছি। নে, পড়।

IMG_5815.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

১৮ জুন প্রায় সবগুলো দৈনিকের ফার্স্ট রিপোর্ট ছিল চার বছর আগে ডিবি পুলিশের হাতে নিহত ইন্ডিপেন্ডডেন্ট ইউনির্ভাসিটির ছাত্র শামিম রেজা রুবেল হত্যা মামলার রায় নিয়ে। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডে প্ররোচনা দেয়ার অভিযোগে আওয়ামী লীগ নেত্রী মুকলী বেগমকে এক বছরের কারাদণ্ড দিলেও এসি আকরামসহ ১৩ জন পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার রায়ে বলা হয়, কতিপয় পুলিশ সদস্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির দারুণ অবনতি ঘটেছে এবং জনগণ চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। যার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং পুলিশ বিভাগের প্রতি জনগণ ধীরে ধীরে আস্থা হারাচ্ছে।
বিশ্বব্যাংক, প্রশিকা ও সার্ভে রিসার্চের সমীক্ষায়ও দেখা যায়, পুলিশের ওপর থেকে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এ সমীক্ষাটি সম্প্রতি ঢাকার বিশ্বব্যাংক অফিস থেকে প্রকাশ করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর নগরবাসীর মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এ সমীক্ষা। চট্টগ্রামের ৮৭% লোক বলেছে ওরা পুলিশকে বিশ্বাস করে না। ৪০% বলেছে তারা পুলিশকে ঘুস দেয়। এ রিপোর্টটা ছাপা হয় ১৮ জুন যুগান্তরে।

IMG_5814.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

এই যদি অবস্থা হয় তাহলে ধরে নেয়া যায় যে, দুর্নীতি উচ্ছেদযোগ্য বিষয় নয়।
এটি সমাজের একটা আদিম উপসর্গ।
নাজিম চুপ করে বসে থাকে। কথাটা তার ভাল লাগে নি। তারপর এক সময় ফস করে বলে ফেলে, আমি চাকরিটা করব না আর সিরাজ। আমি আর পারছি না।
তো কি করবি, তা আগে ঠিক কর।

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.35213530843333 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60713.70
ETH 1556.06
USDT 1.00
SBD 0.50