শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-186

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 186 তম পর্ব।।

জেসি ওদের দিকে তাকাল, বলল, আমার প্রথম মা। এর কথা আমরা ড্যাডির মৃত্যুর পর ইনু ভাইর এক চিঠি থেকে জেনেছি।
তাইয়েবা বললেন, তোমার বাবা মানে এই যে ড্যাডি বলছ যাকে, এখানে এসেছিলেন, তুমি জানো?
অবাক হয় জেসি।
এখানে এসেছিলেন।
হ্যাঁ। তিনি মাফ চেয়ে গেছেন।
জেসি তাইয়েবার মুখের দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর। বড়মাও সুন্দর।

20240619_172903.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

দুজন দুরকম। বড় মা-র চেহারায় ধার আছে, তেজ আছে। এর চেহারা কোমল, নরম। ঢাকায়, কই, এরকম চেহারা চোখে পড়ে না তো!
তাইয়েবা বললেন, তোমার বাবা যা বলেছিলেন আমার এখনো মনে আছে। চিরদিন মনে থাকবে।
কি বলেছিলেন?
তোমার বাবা বলেছিলেন, যদি কোনদিন মনে করেন, আমাকে দিয়ে আপনাদের কোন কাজ হবে তাহলে আমাকে বলবেন, আমি প্রাণ দিয়ে হলেও আপনাদের কাজে আসতে চেষ্টা করব।
জেসি একদৃষ্টে তাইয়েবার আনত মুখের দিকে তাকিয়ে থাকে।
তাইয়েবা প্রশ্ন করেন, তিনি এখানে এসেছিলেন, তোমাদের কাছে বলেননি?
জেসি বাবাকে সমর্থন দেয়, বলার প্রসঙ্গ হয়নি। পরে বলার আর সময় পাননি।
ইউসুফ আমিন স্ত্রী ও মেয়ের সঙ্গে বরাবর দূরত্ব রেখে চলতেন। বিনা প্রয়োজনে কোন কথা বলতেন না বাসায় এবং তার নিজস্ব একটা জগত ছিল, যে জগতে তিনি একা বিচরণ করতে পছন্দ করতেন, এসব কথা জেসি চেপে গেল। জেসি বলল, আমি আসি।

20240619_172906.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নাজিম, মুশারফ কোন কথা বলেনি।
তারা চুপ করে শুনেছে।
মুশারফ মাকে বলল, ওকে কিছু খেতে দাও আম্মা।
জেসি তাড়াতাড়ি বলে উঠে, না, আজকে না। আর একদিন।
নাজিম বলল, আজকেই ফিরবেন?
আমাকে আপনি আপনি করবেন না।
বলে জেসি নাজিমের দিকে তাকাল। তাকিয়েই চমকে উঠল।
বলল, আমি আপনাকে এর আগেও দেখেছি। গতকাল শায়লাদের বাড়িতে।
নাজিম অবাক হলো। এক পলকের দেখা, মনে থাকার কথা নয়।
অথচ মনে রেখেছে।

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.24698754787277 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60911.74
ETH 1565.41
USDT 1.00
SBD 0.47