শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-131

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 131 তম পর্ব।।

যাবেন। তার নাকের ওপর ছবিগুলো ছুঁড়ে মারবেন, জানতে চাইবেন, এগুলো কী?
খুব শক্ত কতকগুলো গালাগাল ব্যবহার করবেন। বাপ-মার নাম তুলে। বাপ- মার নাম তুলে গালি দিলে ওকে খুব ধরে। মুখ ভরে যায় রক্তে। ছোটলোকের বাচ্চা, বদমাশ, লম্পট, চাষার পুত্র, শুয়োরের বাচ্চা, হারামির ঘরের হারামি, হারামজাদা তোকে আমি জাতে তুলেছি, কোথায় ছিলি তুই আস্তাকুঁড়ের মরা ইঁদুর, এখন তুই সিংহ হয়েছিস, কার জোরে? এই তোর আসল স্বরূপ। জীবনভর তুই আমাকে ফাঁকি দিয়েছিস, ভালবাসার কথা শুনিয়েছিস। আর তলে তলে তুই রক্ষিতা পুষেছিস! না, এরপর তোর সঙ্গে আর ঘর করা চলে না, তুই আমার বাড়িতে আর ঢুকবি না।
যেখানকার মাল সেখানে যা। এই বাড়ি, ফ্যাক্টরি, ব্যবসা-বাণিজ্য সব আমার নামে। সব কিছুর মালিক আমি। আমার সংসারের আর দরকার নেই। সংসার করার সাধ আমার ঘুচে গেছে। মেয়েটাকে এখন কোনমতে-

IMG_4896.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নার্গিস ভাবতে ভাবতে নিচে নেমে এসেছেন। সামনে গাড়ি রেডি। জেসির কথা মনে আসতেই তিনি থমকে দাঁড়ালেন। ওকে বিয়ে দিতে হবে। ভাল ভাল ঘর থেকে প্রস্তাব আসছে। আরও চিন্তা করা দরকার। তিনি সামনে গাড়ির দরজা খুলে দাঁড়ানো ড্রাইভারকে বললেন, গাড়ি উঠিয়ে রাখ। পরে যাব।
তিনি উপরে উঠে এলেন। নিজের ঘরে ঢুকলেন। কি একটা কাগজ পড়ে আছে মেঝেয়। তিনি ওটা কুড়িয়ে নিলেন। চার ভাঁজ করা একটা কাগজ।
একটা চিঠি।
শ্রদ্ধেয় মিসেস আমিন,
এই চিঠি ও ছবিগুলো আপনার কাছে পৌছলে, আপনি জানবেন, আমি এই পৃথিবীতে আর নেই। আমার টাকার দরকার ছিল। সেজন্য আমি একটা রিস্ক নিয়েছিলাম। গত ১৫ই অক্টোবর ইউসুফ আমিন সাহেব ময়মনসিংহ গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন একজন মহিলা। তারা সার্কিট হাউজে রাত্রিবাস করেছিলেন। বাকি কথা ছবিগুলো বলবে আশা করি। ছবিগুলো আমার তোলা।

IMG_4895.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

কিছুদিন ধরে ইউসুফ আমিন যে অন্যমনস্ক থাকছিলেন, তার কারণটা বোঝা গেল।
না, নার্গিস আমিন কিছুই করবেন না। এই চিঠি আর ছবি যে তিনি পেয়েছেন তার কথা বেমালুম চেপে যাবেন। ভাব করবেন কিছুই হয় নি। তাদের দাম্পত্য জীবনে কোন ফাটলের সৃষ্টি হয় নি।
হঠাৎ ইউসুফ আমিন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছেন। ইনুর চিঠিটা মন থেকে সরাতে পারছেন না। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে হঠাৎ একটু ঘুম এলেই সঙ্গে সঙ্গে...........

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.826283152157238 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47