প্রতিশোধ স্পৃহা (পঞ্চম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কোর্টে গিয়ে মামলা করার দুতিনদিন পরে রাছিফের জীবনে নতুন যন্ত্রনা শুরু হোলো। পুলিশ থেকে শুরু করে সন্ত্রাসী সবাই তাকে হুমকি দিতে লাগলো। এক পর্যায়ে রাছিফের স্ত্রী তাকে বলল তুমি মামলা উঠিয়ে নাও। তখন রাছিফ তার স্ত্রীকে বললো আমাদের এই জীবনে আর কি আছে বলো? দুটো সন্তান ছিলো তাদেরকে হত্যা করা হয়েছে। এখন আর বাঁচতে ইচ্ছা হয় না। আর যে কটা দিন বাঁচবো সে কটা দিন আমি আমার বাচ্চাদের হত্যার বিচারের জন্য চেষ্টা করে যাবো।


Black and Gold Fancy New Year Card_20240522_222732_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

আর যদি বিচার বিভাগ তার বিচার করতে না পারে। তখন আমি নিজের হাতে এই হত্যার বিচার করবো। এই কথা শুনে রাছিফের স্ত্রী ভয় পেয়ে যায়। পরবর্তীতে সেও চিন্তা করে আসলেই তাদের জীবনে আর তেমন কিছু অবশিষ্ট নেই। কারণ দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে ডাক্তার বলে দিয়েছে সে আর মা হতে পারবেনা। যার ফলে তাদের আর বাচ্চাকাচ্চা হওয়ার কোনো সুযোগ নেই। তাই সে আর তখন কিছু বলে না। এদিকে রাছিফ দিনের পর দিন কোর্টে দৌড়াতে থাকে। কিন্তু সবকিছুই তার বিপক্ষে যায়।

পুলিশকে টাকা দিয়ে সেই হত্যাকারীর বাবা সবকিছু ম্যানেজ করে ফেলে। একটা পর্যায়ে কোর্ট থেকে সেই হত্যাকারী নির্দোষ প্রমাণিত হয়। যেদিন সে নির্দোষ প্রমাণিত হয় সেদিন সন্ধ্যার সময় সে রাছিফের বাড়িতে এসে রাছিফকে রীতিমতো হুমকি দেয়। সে রাছিফকে বলে আর যদি কোন রকমের বাড়াবাড়ি করেছিস। তাহলে তোর স্ত্রী আর তোকে দুজনকেই মেরে ফেলবো। তারা চলে যাওয়ার পর রাছিফ আবার থানায় গিয়ে অভিযোগ করতে চায়। কিন্তু এবারও সে নিরাশ হয়ে ফেরে। থানার দায়িত্ব রত কর্মকর্তা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36