বড়শি দিয়ে বিশাল বোয়াল মাছ ধরার গল্প

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের বাড়ির পাশে অনেক বড় একটি খাল রয়েছে। এই খালে যখন পানি কম থাকে তখন সকলেই বড়শি কিংবা অন্য অন্য জাল দিয়ে মাছ ধরার জন্য চলে আসে। আসলে এই খালটি বিশাল বড় ছিল, আর এই খালি বড়শি দিয়ে মাছ ধরা যেন আমার নেশা ছিল। যখনই সময় পেতাম বাঁশের তৈরি বড়শি শিপ দিয়ে আমি মাছ ধরতে যেতাম। আর এই বড়শি দিয়ে মাছ ধরার মুহূর্তটা অনেক আনন্দের ছিল। আজকে স্মৃতির পাতায় থেকে মাছ ধরার সেই স্মৃতিময় গল্প শেয়ার করতে আসলাম। আশা করছি আজকের গল্প করে আপনাদের ভালো লাগবে।


fish-6542424_1280.jpg

source

গ্রীষ্মের ছুটির সময়। দুপুরটা ছিল একদম নিরিবিলি, চারপাশে রোদ ঝলসানো, গাছে গাছে কোকিলের ডাক, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা গরুর ঘণ্টার শব্দ। আমি ঠিক করলাম, আজ একা একাই মাছ ধরতে যাবো। পিঠে একটা পুরানো ব্যাগ, হাতে আমার সেই প্রিয় বাঁশের তৈরি বড়শি। এই বড়শিটা আমার নানা বানিয়ে দিয়েছিলেন।মাথায় পেতলের রিং, আর ছিপের মাথায় পেঁচানো শক্ত সুতা। টোপ হিসেবে নিয়ে গেলাম ভাত আর একটু শুকনো চিংড়ি।


খালপাড়ে গিয়ে বসলাম একটা জামগাছের ছায়ায়। জায়গাটা খুব নিরিবিলি। মাঝে মাঝে ছোট মাছের ঝাঁক টুপটাপ করে পানি ছুঁয়ে উঠছে। আমি বড়শি ফেলে দিয়ে অপেক্ষায় বসে থাকলাম। প্রথম আধা ঘণ্টা কিছুই ঘটল না। হালকা বাতাসে আমার চোখ ঢুলে এল। এমন সময় হঠাৎ ট্যাং করে বড়শির সুতা টান খেল।আমি এক লাফে উঠে দাঁড়ালাম, বড়শি ধরে টান দিলাম, এমন টান, মনে হচ্ছিল যেন আমি কাউকে না কাউকে জোর করে টেনে তুলছি।


বড়শির ছিপ একপাশে বেঁকে গেল, সুতার মাথায় পানি ফেটে ফেটে উঠে আসছে। আমি ঘামতে শুরু করলাম, তবুও হাল ছাড়লাম না। দুই হাতে শক্ত করে ধরে টানতে থাকলাম। পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেরাও তাকিয়ে রইল, যেন তারাও জানে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে। প্রায় পাঁচ মিনিট ধরে যুদ্ধ করার পর বিশাল কিছু একটা ভেসে উঠল পানির উপরে। প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি,এতো বড় বোয়াল মাছ আমি কখনো দেখিনি।


মাছটার শরীরে কাঁটা এমনভাবে জ্বলজ্বল করছিল, মনে হচ্ছিল যেন রূপার মতো চকচক করছে। মুখটা বিশাল, আর চোখ দুটো ভয়ংকর! সে যেন তাকিয়ে বলছে,আমি এই খালের বড় মাছ।আমি গাছের সঙ্গে বড়শির সুতাটা পেঁচিয়ে ফেললাম, তারপর ধীরে ধীরে টেনে টেনে তুললাম খালের কাদায়। পা পিছলে গিয়ে একবার পড়ে গেলাম, কিন্তু মাছটাকে ছাড়লাম না। শেষে দুই হাঁটু কাদা মেখে বোয়ালটাকে তুলে ফেললাম।


মাছটা যখন ধরে ফেললাম তখন আমার পাশে যে ছোট ছেলেরা ছিল তারা চিৎকার দিয়ে উঠল। যে এত বড় মাছ তাদের চিৎকারে আমার অনেক ভালো লাগতেছিল কিন্তু তাদের চিৎকারে আশেপাশেই কিছু মানুষ ছুটে আসলো। আমার কাছে এসে দেখতে পেল এত বড় বোয়াল মাছ আমি ধরেছি। এই খালের যে মালিকরা রয়েছে অর্থাৎ খালের ভিতরে যাদের জমি রয়েছে তাদেরও কিছু ছেলে চলে আসলো। তারা এসে যেন আরো ঝামেলা করলো। বলল আমাদের খালের মাছ, এই এত বড় বোয়াল মাছ আমি তোকে নিয়ে যেতে দিব না।


যখন বলল এত বড় বল মাস তোকে নিয়ে যেতে দেব না তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল মনের ভিতর ধাক্কা দিল অনেক ভয় লাগলো এত আনন্দ এত কষ্ট করে বল মাসটি ধরেছি এই মাসটি যদি আমাকে না দিয়ে দেয় তাহলে আমি খুবই কষ্ট পাবো জীবনের আফসোস আমার যেন কিরকম লাগতেছিল তখন আশেপাশে বড় মানুষরা চলে আসলো তারা এসে সমাধান করার চেষ্টা করল তো বন্ধুরা এই কি সমাধান করেছিল সেই অংশটুকু আপনাদের সাথে আগামী পর্বে শেয়ার করবেন ইনশাআল্লাহ🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38