নদীর ধারে মাছ ধরার স্মৃতিময় গল্প//পর্ব-২

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


বন্ধুদের সাথে মাছ ধরার স্মৃতিময় সেই দিনের কথা খুবই মনে পড়ে। ছোটবেলা বন্ধুদের সাথে নদীর পাড়ে অনেক মাছ ধরতে যেতাম। বিশেষ করে বড়শি দিয়ে বন্ধুদের সাথে মাছ ধরার মুহূর্তগুলোর কথা মনে হলেই যেন অনেক বেশি ভালো লাগে। তাইতো আপনাদের মাঝে মাছ ধরার স্মৃতিময় একটি গল্প শেয়ার করতেছিলাম। আজকে সেই গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।


fishing-3635221_1280.png

source

ছপ ছপ করে উঠে আসতে আসতে বলে,রায়হান! একটা মাছ ধরতে গিয়ে পুরো শরীর ধরা খাইছি!আমি তো হেসে গড়াগড়ি খাচ্ছি। গামছা দিয়ে পানি মুছে আবার বড়শি হাতে নিল সে।এই সময় হুট করে নদীর পাড়ে হাজির হয়ে গেল পাঁচজন বাচ্চার দল,সোহাগ, রতন, শিমু, পলাশ আর টুনি।ওদের হাতে হাতা, প্লাস্টিকের বালতি আর ভেজা চুল।


ভাইয়া, আমরা মাছ ধরতে পারি?আমি বললাম,তোমরা ধাও দাও, আমরা তো জাল ফেলিনি।বাচ্চারা নদীতে নেমে হইহই শুরু করে দিল। একটা মাছ চোখে পড়তেই পাঁচজন একসাথে ঝাঁপ! আর হঠাৎই পলাশ চিৎকার করে উঠল,


ওই মাগো! মাছ না, ব্যাঙ ছিল!সবাই দৌড়ে তীরে উঠে এল!এই বিষয়টি নিয়ে তখন অনেক হাসাহাসি হয়েছিল। সবাই অনেক আনন্দের সাথে সেই মুহূর্তটা উপভোগ করেছিল। তবে ছোট বাচ্চারা যে অনেক ভয় পেয়ে উঠে গেল, তখন ভালো লাগলো কারণ ওরা আমাদের মাছ ধরাতে অনেকটাই ব্যাঘাত ঘটিয়েছিল।


বিকেলের দিকে হঠাৎ মেঘ জমল। নদীর জল অন্ধকার হয়ে উঠছে, আর হাওয়া বইছে গাছের পাতায় সুর তুলে। হঠাৎ আমার বড়শিতে এমন টান পড়ল যে পুরো বাঁশ কেঁপে উঠল।আমি ও শামীম মিলে একসাথে টান দিলাম, উঠে এলো একটা বিশাল রুই মাছ! দেখে শামীম বলল,এইটাই আমাদের জয়ের পতাকা! আজ আমরা গ্রাম কাপাবো!


বৃষ্টির ফোঁটা পড়া শুরু হতেই আমরা দৌড়ে গ্রামের পথে ফিরলাম। ঝাঁপিতে মোট ১২টা মাছ, ছোট, মাঝারি আর সেই বিশাল রুই।বাড়ি গিয়ে মা বললেন,বাহ! আজ তো বেশ মাছ এনেছিস!শামীম বলল,চাচি, আজ রাতের রান্না আমিই করব।মা বললেন,তাহলে ব্যাটা, ভাতটা ভালো করে রান্না করে রাখি। রাতে ভাজা মাছ, ভাত, কাঁচা মরিচ আর হাসির গল্পে ভরে গেল আমাদের খাওয়ার টেবিল।


সেদিন নদীর ধারে যে গল্প গেঁথে গিয়েছিল, সেটা শুধু মাছ ধরার নয়,সেটা ছিল বন্ধুত্বের, আনন্দের, ধরা-পড়ার, আর ভুলে না যাওয়ার মতো এক অমূল্য দিনের গল্প।বন্ধুদের সাথে এই মাছ ধরার মুহূর্তটা অনেক আনন্দময় ছিল এবং একসাথে খাওয়ার মজাটা আরো অনেক বেশি ভালো লেগেছিল। সেই দিনগুলোর কথা মনে হলে খুবই ভালো লাগে। আর সেই দিনগুলো কখনোই ফিরে পাবো না। ভাবতেই যেন অবাক লাগে। কি মধুময় ছিল সেই দিনগুলো। তাই আজকে আপনাদের মাঝে স্মৃতিময় এই গল্পটি শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 61850.71
ETH 1654.63
USDT 1.00
SBD 0.47