ফিরে আসার গল্প, দ্বিতীয়/শেষ পর্ব।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
ফিরে আসার গল্প, দ্বিতীয়/শেষ পর্ব।
একটি ছেলে একটি মেয়েকে খুব বেশি পছন্দ করতো এবং একে অন্যের জন্য এক কথায় জান দিতে পারতো। এরকম একটি সম্পর্কের বিষয়ে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
গত পর্বে পাগলা গারদের ডাক্তার বলছিল যে, মেয়েটিকে যদি সুস্থ করতে হয় তাহলে ওই ছেলেটিকে মানে পাহাড়কে দরকার। অন্যথায় কোন উপায় নেই মেয়েটিকে সুস্থ করার এবং কোন মেডিসিনে ও কাজ হবে না।
এমত অবস্থায় ওখানে কোন স্পেশালিস্ট ডাক্তারও ছিল না, মেয়েটিকে ট্রিটমেন্ট করার মত। কিন্তু অন্য একটা জায়গা থেকে একজন ডাক্তার আসার কথা ছিল এ পাগলা গারদে। তখন মেয়েটির আত্মীয়-স্বজন ফ্যামিলির সবাই মেঘকে পাগলা গারদে ভর্তি করে চলে যায়।
হঠাৎ একদিন সবাই নতুন একজন ডাক্তারকে সংবর্ধনা দিচ্ছে। কারণ অনেক ভালো মানের একজন ডাক্তার এ পাগলা গারদে জয়েন হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য।তখন মেঘ পাগলা গারদের জানালা দিয়ে সে দেখতে পায় এবং তার কাছে ওই ডাক্তারকেও পাহাড়ের মত লাগছিল।
যাইহোক সেদিন আর চিৎকার দিলো না মেয়েটি, যেহেতু সে পাগলা গারদে পাগলের ভূমিকায় রয়েছে। পরের দিন সকালে সেই ডাক্তার মেঘের সেকশনে যায় ট্রিটমেন্ট করার জন্য। হঠাৎ মেঘকে দেখে ডাক্তার চমকে গেল। কারণ মেঘ যেটা চিন্তা করেছিল আসলে তার কথা ঠিক এই ডাক্তারটা সে পাহাড়। আর সে ডাক্তার হয়ে তার সামনে ফিরে এসেছে।
তখন পাহাড় মেঘ এর এই অবস্থা দেখে কান্না করতে লাগলো এবং অবশেষে মেয়েকে পাহাড়ের বাসায় নিয়ে যায় সে পাগলা গারদ থেকে।এরপর সে পার্সোনালি তাকে ট্রিটমেন্ট করে এবং তাদের বিয়েও হয়।
তবে বিয়ের পরে যখন মেঘ প্রশ্ন করে যে তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছো? তখন পাহাড় উত্তর দেয় যে আসলে আমাকে তুমি কতটুকু ভালোবাসো সেটা জানার জন্যই আমি দূরে গিয়েছিলাম এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। তবে ইতিমধ্যে এমন একটি ঘটনা ঘটে যাবে সেটি আমি কল্পনাও করিনি।
আর ভাগ্যের কি পরিহাস তুমি পাগলা গারদে আর আমি পাগলা গারদের ডাক্তার হিসেবে জয়েন করেছি। আর সেই সুবাদে আমি তোমাকে সুস্থ করতে পেরেছি। তো বন্ধুরা এই ছিল ফিরে আসার গল্পের শেষ পরিস্থিতি। আগামীতে অন্য কোন গল্প নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে।
যারা যারা দ্বিতীয় পর্বের আগ্রহ দেখিয়েছেন
@razuahmed @tasonya @ripon40 @robiull
গত পর্ব 👇
| পর্ব | বিষয় | পোস্ট লিংক |
|---|---|---|
| 1 | ফিরে আসার গল্প | https://steemit.com/hive-129948/@nevlu123/3ez3k7 |
তো বন্ধুরা আজকে এতটুকু , আশা করি সামনে আরেকটি গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | গল্প |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | |
| অবস্থান | বাংলাদেশ |


Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
আপনাকে অনেক ধন্যবাদ সব সময় নিজ থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন
https://twitter.com/Nevlu123/status/1577831040705433601?s=20&t=WjWuB7oCHl-h2jaxqZji0g
দারুন ছিল দ্বিতীয় পর্বটি। মনে মনে ভেবেছিলাম এমন কিছুই হবে। আপনিও গল্পের ইতিটা সেভাবেই টেনেছেন। এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য, শুভকামনা রইল।
প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার গল্পটি পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া ।মেয়েটি পাগল হয়ে পাগলা গারদে আবার তার ভালোবাসার মানুষটি ডক্টর হয়ে সেই পাগলা গারদেই এসেছে । সত্যি চমৎকার একটি কাহিনী লিখেছেন । অবশেষে দুজনের মিল হয়েছে , মেয়েটি সুস্থ হয়েছে । তাদের বিয়ে হয়েছে জেনে ভালো লাগলো । এভাবে গল্পের পরিনিতি গুলো সুন্দর হলে পরেও মজা লাগে । তবে দ্বিতীয় পর্ব টা একটু বেশি সংক্ষিপ্ত হয়ে গিয়েছে । ধন্যবাদ আপনাকে । আপনার পরবর্তী গল্প করার অপেক্ষায় রইলাম ।
ঠিক আপু কিছুটা সংক্ষেপ হয়েছে, আগামী পর্ব অনেক বড় পর্ব নিয়ে আবারো হাজির হবো ধন্যবাদ।
গত পর্ব পড়ে শেষ পর্বটি পড়ার জন্য অপেক্ষায় ছিলাম। আসলে শেষ পর্বের মাধ্যমে সার্থক ভালোবাসার বাস্তবিক বিষয়টি উপলব্ধি করতে পারলাম। ভালোবাসার পরীক্ষাটি এমন হবে সত্যিই অবাক করা বিষয়। অনেক সুন্দর একটি গল্প লিখেছেন অনেক ভালো লাগলো ভাইয়া।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।🌺