গল্প :-চুরি করতে বুদ্ধি লাগে। (প্রথম পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20241009_210313.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আসলে এই বাস্তব ঘটনাটি হচ্ছে বিদেশ থাকার সময় একটি ঘটনা। আমি যখন ওমান থাকতাম। তখন আমি একটি রানী জুস কোম্পানিতে কাজ করতাম। ওই সময় আমি বিভিন্ন মার্কেটে আমাদের কোম্পানির মাল নিয়ে যেতাম। আমাদের ওই জায়গা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি মার্কেট আছে। ওই মার্কেটি অনেক নামকরা ছিল। আমি সপ্তাহে একদিন দুইদিন ওই মার্কেটে যেতাম।

ওই মার্কেটে কিছু বাঙালি লোক কাজ করতেন। এবং বিভিন্ন দেশের লোকও কাজ করতেন। এবং ওই মার্কেটে বাঙালি এবং অন্যান্য রাষ্ট্রের লোকদের সাথে আমার ভালই সম্পর্ক ছিল। আর বিদেশে প্রত্যেকটা মার্কেটে সিসি ক্যামেরা থাকে। বলতে গেলেও ওইসব মার্কেটে সামান্য ভুলত্রুটি হলেও সাথে সাথে ধরে ফেলে। আর ওইসব মার্কেটগুলোতে বাংলাদেশের মতো নিরাপত্তা তেমন লাগে না। বলতে গেলে মার্কেটে কাছের গ্লাসের মধ্যে কিছু জায়গা ঘেরাও থাকে।

তবে ওই মার্কেটি একদিন রাত্রেবেলা বন্ধ হওয়ার পর চুরি হয়েছে। কিভাবে চোর ভিতরে ঢুকে নগর টাকা পয়সা এবং মোবাইল কার্ড কিছু মোবাইল নিয়ে গেল। যখন মার্কেট চালু করল সকালবেলা তখন দেখতেছে অফিস এর মধ্যে টাকাগুলো নেই। এবং মোবাইল রাখা জায়গা ওইখান থেকে কিছু মোবাইলও নেই। তখন দোকানে ফোরম্যান চিন্তা করতে লাগল চোর কিভাবে আসলো দোকানের ভিতরে। তখন সেই সিসি ক্যামেরায় দেখতে লাগলো চোর কিভাবে দোকানের ভিতরে আসলেন এবং কয়জন আসলেন।

তখন দেখতেছে প্রায় রাত দুটো বাজে একটি লোক মার্কেটের দুই তালা জানালা দিয়ে মার্কেটের ভিতরে প্রবেশ করেছেন। এবং আধা ঘন্টার মধ্যে সেই দোকান থেকে অনেক কিছু নিয়ে গেল। যদিও সেই ভারি কোন জিনিস নেয় নাই দামি জিনিস নিয়েছে। এবং চোরটি মুখে মুখোশ পরা ছিল এবং আরবি কেন্দুরা গায়ে ছিল। কেন্দুরা বলতে আরব রাষ্ট্রের পাঞ্জাবি গুলোকে বোঝানো হয়। এরপর দোকানের ফোরম্যান সাথে সাথে কফিলকে জানালো দোকান চুরি হয়েছে।। এবং দোকানের আরবাব এসে থানায় ফোন করে পুলিশ আনলেন।

এবং দোকানের যত কর্মচারী আছে সবাইকে ডাকলেন। পুলিশ আসার আগে যদি কেউ বলে তারা চুরি করেছে তার তাহলে তাদেরকে মাফ করা হবে। তবে সবাই বলতেছে তারা চুরি করে নাই এবং এই ব্যাপারে কিছু জানে না। এরপর থানা থেকে পুলিশ এসে সিসি ক্যামেরা এবং যে জায়গায় দিয়ে চোর মার্কেটের ভিতরে ঢুকেছে ওই জায়গাটি পরীক্ষা করতে লাগলো। তখন তাদের দোকানের সিসি ক্যামেরার মধ্যে কিছুই ধরতে পারতেছে না। কারণ রাতের বেলা মার্কেটের ভিতরে লাইট গুলো বন্ধ ছিল। তারপর মার্কেটের পাশে একটি পেট্রোল পাম্প ছিল ওইখানে সিসি ক্যামেরা চেক করতে লাগলেন। (চলবে)

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0027.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাঁ চুরি করতে বুদ্ধি লাগে ভাই। কারণ চুরি করলেও কোন না কোন ডকুমেন্ট রেখে যায়। আপনি দেখতেছি বিদেশ থাকা একটি চোরের গল্প শেয়ার করেছেন। যদিও এখনো পর্যন্ত চোরকে তার সম্বন্ধে ধারণা পাওয়া গেল না। আশা করি পরের পর্ব জানতে পারবো আসল রহস্য কি। পরের পর্ব টি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আমার গল্পটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61335.03
ETH 1628.31
USDT 1.00
SBD 0.41