গল্প :-কিছু কিছু সিদ্ধান্ত ছেলে মেয়ের জন্য মা-বাবা ভুল সিদ্ধান্ত নেই।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করব। আমার এক ক্লাসমেটের জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে দেবো। আমার ওই ক্লাসমেটের নাম হচ্ছে সুবল। আমাদের ক্লাসে সুবল খুব ভালো এবং ভদ্র মানুষ ছিল। আমি আর সুবল ওই সময় একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর তার রেজাল্ট খারাপ হয়েছে। আর ওই সময় তার মা-বাবা তার জন্য একটি ভুল সিদ্ধান্ত নিলেন। মূলত ওই সময় আমাদের এলাকার একটি মেয়েকে তার মা-বাবা তাকে বিয়ে করালেন। ওই সময় তার বয়সও খুব কম ছিল। মূলত মেয়েটির বাবা সরকারি চাকরি করে। আর মেয়েদের অনেক টাকা পয়সা আছে। ওই সময় সুবলের মা-বাবা চিন্তা করল এই মেয়ে বিয়ে করলে তার ছেলের জীবন উজ্জ্বল হবে।
এই কারণে ওই মেয়েটিকে সুবল কে বিয়ে করালেন। যদিও সুবল বিয়ে করতে রাজি ছিল না। এক পর্যায়ে তাকে বেঁধে ওই মেয়েটি বিয়ে করালেন। বিয়ের পর থেকে সুবল বলতে গেলে তার ওয়াইফের সাথে ভালোভাবে চলতেন না। সারাক্ষণ তার ওয়াইফের সাথে ঝগড়া করতেন। তারপরও অনেকে মনে করল হয়তো ঠিক হয়ে যাবে । কিন্তু দিন দিন তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক আরো খারাপের দিকে গেল। যদিও ওই সময় সুবলের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নিলে। এবং সুবল কে তার শ্বশুর সরকারি চাকরিও দিলেন। তারপরও সুবল সব সময় তার ওয়াইফের সাথে ঝগড়া করতেন। হয়তো অনেকে মনে করলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
তবে তার ওয়াইফ একদম কালো এবং ভদ্র একটি মেয়ে। আর ওয়াইফও আমাদের স্কুলে আমাদের নিচের ক্লাসে পড়ালেখা করতেন। হঠাৎ করে কিছুদিন আগে সুবল অন্য একটি বিয়ে করেছেন। এবং খুব সুন্দর একটি মহিলাকে সে এখন নতুন করে বিয়ে করলেন। এই নিয়ে দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া আরো বেশি হয়ে গেল। কারণ তাদের মেয়ের কালো বিদায় সুবল কে সরকারি চাকরি দিয়ে মেয়েটি বিয়ে দিয়েছেন। আর এখন সুবল অন্য একটি মেয়েকে বিয়ে করলেন। এই কথা সুবলের শ্বশুর এবং শাশুড়ি কেউ মেনে নিতে পারলেন না। যদিও সুবলের ওয়াইফ তার ভাগ্য বলে মেনে নিলেন। আর কিছুদিন আগে তার শশুর এবং শাশুড়ি তার নামে মামলা করলেন। এই মামলার কারণে সুবল পলাতক ছিলেন।
যদিও সুবলের শশুর শাশুড়ি বলেছে ওই মহিলাকে ডিভোর্স দিলে মামলা তুলে নেবে। তবে সুবল তার দ্বিতীয় ওয়াইফকে ডিভোর্স দেবে না। এই নিয়ে সুবল এর মা-বাবার সাথে তার শশুর শাশুড়ির অনেক ঝগড়া চলতে লাগলো। যদিও এই মামলাটির কারণে সুবল অনেকদিন পলাতক ছিলেন। কিছুদিন আগে সুবল কে পুলিশ ধরে নিয়ে গেল। যদিও থানার মামলাটির না তোলার কারণে সুবল কে পুলিশ ধরে নিয়ে গেলেন। আর কিছুদিন পর সুবল থানা থেকে বাহির হলেন। এখনো পর্যন্ত সুবলের দ্বিতীয় ওয়াইফের কারণে তাদের ফ্যামিলিতে ঝগড়া হচ্ছে। যদিও সুবল এক কথার মানুষ সে তার দ্বিতীয় ওয়াইফ ডিভোর্স দেবে না।
আর সুবলের প্রথম ওয়াইফ এর পরিবার বলতে লাগলো তার তার মেয়েকে নিয়ে যাবে। এতে করে সুবল বলতে লাগলো নিয়ে যাওয়ার জন্য বললেন। আবার চিন্তা করতে লাগলো তাদের মেয়েটি কালো নিলে বিয়ে দিতে কষ্ট হবে। তার অতি কষ্ট নিয়ে সুবলের প্রথম ওয়াইফ রয়ে গেলেন সুবলের পরিবারে। এবং শত কষ্টের বিনিময়ে চেষ্টা করতে লাগল পরিবারের সুন্দরভাবে থাকার জন্য। তবে সুবল এটি চিন্তা করা দরকার ছিল তার ওয়াইফ কে বিয়ে করার কারণে সে সরকারি চাকরি পেয়েছেন। যদিও প্রথম থেকে সুবল বিয়ে করতে রাজি ছিল না। এবং তার মা-বাবার কারণে সে এই বিয়ে করতে রাজি হয়েছে। আর এখন সুবল 2 ওয়াইফ নিয়ে একই বাড়িতে আছেন। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে মা-বাবার সিদ্ধান্ত ভুল হয় ছেলেমেয়েদের জন্য।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1944733405544845369?t=WBZCc8ZotQ8e2yrLjnuoCw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1944733944563339737?t=MlBb-9j8pPIfcfsh9FuPgg&s=19
এরকম অনেক সিদ্ধান্ত আছে ছেলে মেয়েদের জন্য মা-বাবা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই। যেমনটি আপনার ক্লাসমেট এর বেলায় তার মা-বাবা ভুল সিদ্ধান্ত নিয়েছে। হয়তোবা তাকে আগে জিজ্ঞেস করা একটু হলেও দরকার ছিল বিয়ের ব্যাপারে। আশা করি সুবল ভাই দুই বউকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করবে।