গল্প :- পাতি চোরের বুদ্ধি আছে।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাতি চোরের বুদ্ধি আছে। আমাদের এলাকায় গ্রামাঞ্চলে নারিকেল গাছ এবং সুপারি গাছ অনেক আছে। তবে বেশিরভাগ রাত্রেবেলা আমাদের এই এলাকায় নারকেল এবং সুপারি গুলো চুরি হয়ে যায়। তবে কে বা কারা চুরি করে কেউ জানে না। তবে অনেক লোকে খেয়াল করেছে দিনের বেলা এলাকার কিছু ছোট ছেলে আছে। যখন ওই লোকগুলোকে সুপারি বা নারিকেল পাড়ার জন্য বলে তারা ব্যস্ততা দেখায় নয়তোবা বলে এখনো এগুলো পাকে নাই।
এই কথা বলে চলে যাই। আর যেদিন এই লোকগুলো কথা বলে ঐদিন রাত্রে বেলায় নারিকেল এবং সুপারিশ চুরি হয়। কিছুদিন আগে আমাদের এলাকার এক বড় ভাই দুইজন ছেলেকে বলল তাদের সুপারি বাগান থেকে সুপারি গুলো পেড়ে দিতে। এই দুইটি ছেলে গিয়ে সুপারি বাগানে গাছগুলো দেখেছে। এবং বলেছে এখন আমাদের সময় নেই কালকে এই সুপারি গুলো গাছ থেকে আপনাদেরকে ফেড়ে দেব। এবং ছেলে দুইজন খুব ব্যস্ততা দেখালেন লোকটির সাথে।
বাড়িতে যাওয়ার পর লোকটিকে তার ওয়াইফকে গাছের সুপারি গুলো কেন ফাটলে না। তখন লোকটি বলতেছে এই ছেলে দুইজন বলতেছে কালকে গাছ থেকে সুপারি পেড়ে দেবে। এখন ছেলে দুটির সময় নেই। তখন তার ওয়াইফ বলতেছে রাত্রেবেলা দেখবে এই সুপারি গুলো আর পাওয়া যাবে না। কারণ অনেকে বলে এই ছেলেগুলোকে যদি কেউ নারিকেল সুপারি পাড়ার জন্য বলে তখন রাত্রে বেলায় কে বা কারা এই সুপারি বা নারিকেল নিয়ে যায়। তখন লোকটির মাথায় বুদ্ধি আসলো রাত্রে বেলা দেখতে হবে এরা আমার সুপারি বাগানে আসে কিনা।
তারপর লোকটি রাত্রেবেলা সুপারি বাগানে এক পাশে বসে রইল। দেখতেছে রাত 9 টা বাজে আরো তিন চার জন ছেলে মিলে তার বাগানে সুপারি পাড়ার জন্য আসলো। যদিও গ্রামাঞ্চলে নয়টা বাজলে অনেক রাত হয়ে যায় সবদিকে মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়। তখন লোকটি দেখতেছে কিছু ছেলে গাছের মধ্যে উঠলো। আর কিছু নিচে বস্তা নিয়ে দাঁড়িয়ে রইলো। তখন লোকটি বাড়িতে মোবাইলের কল করে বাড়ির লোকদেরকেও তাড়াতাড়ি যাওয়ার জন্য বলল। এবং বাড়ির লোক গুলো তাড়াতাড়ি গিয়ে গাছের উপরে থাকা চোর গুলোকে ধরে ফেলল। এবং গাছের মালিক বলতেছে দিনের বেলা তোদের সময় নাই তাই রাত্রেবেলা আসলেই পাড়ার জন্য।
এবং যে দুটি ছেলেকে গাছে সুপারি পাড়ার জন্য বলল ওই দুজনকে ধরে ফেলেছে। তারপর সকালবেলা এই ছেলেগুলোর বিচার হল। যদিও ছেলেগুলো এখনো ছোট এই কারণে তাদের অভিভাবকদের ডাকলেন। তারপর তাদের মুখে শুনলেন চুরি করার জন্য তাদের একটা টিম আছে। ওই টিম মিলে একসাথে চুরি করে। অথচ এই ছেলেগুলোর বয়স ১২ থেকে ১৫ বছর হবে। এই কারণে অভিভাবকের হাতে বিচার দিয়ে ছেড়ে দিলেন। সত্যিই এই ছোট চোরদের মাথায় বুদ্ধি আছে। তারপর অভিভাবক গুলো তাদের বিচার করলেন।
এবং ছেলেগুলোর বাবা এবং বড় ভাই গুলো তাদেরকে হালকা মারধর করলেন এবং সবার কাছে মাফ চাওয়ার জন্য বলল। আসলে এই ছোটকালে যদি তারা এরকম সাহস করে। বড় হলে একসময় তারা ডাকাতি করার চিন্তা ভাবনা করবে। তাই চোরের অভিভাবকদেরকে বলল সামনে যদি চুরি করে যদি ধরা খায় তাহলে পুলিশকে দিয়ে দিবে। এবং তোমাদেরকে বিচার দিলাম তোমাদের ছেলেদের কে ঠিক করার জন্য। আশা করি আমার বাস্তব গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1849350313394000071?t=CRes4Cl64BthOVEukYflbQ&s=19
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ছোটবেলা থেকে এভাবে চুরি করলে বড় হলেও চুরি করার অভ্যাস থেকে যাবে। যাইহোক চোর গুলো ধরা পড়েছে জেনে অনেক ভালো লাগলো। সত্যি এখন থেকে তাদের শিক্ষা দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু চোর গুলো ধরা পড়েছে। গল্পটি পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
পাতি চোর গুলো তো ভালই বুদ্ধি আছে। তারা দিনের বেলা সুপারি এবং নারিকেল পারতে তাদের সময় নেই। আর রাত্রে বেলা তাদের টিম নিয়ে এসে চুরি করতেছে। আসলে ছোট থাকতে চুরি করতে করতে বড় হলে বড় চোর হয়ে যায়। তাই আমি মনে করি পরিবারে এই দিকে খেয়াল রাখা দরকার। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
ঠিক বলেছেন ছোট থেকে চুরি করলে বড় হলে তারা বড় চোর হয়ে যায়। গল্পটি পড়ে চমৎকার মন্তব্য করেছেন।