গল্প :-আজকাল মানুষকে বিশ্বাস করা যায় না।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করব। আজকাল মানুষকে বিশ্বাস করা যায় না। কারণ মানুষ মুখের ব্যবহার থাকে একরকম অন্তরে থাকে অন্যরকম কিছু। আর মানুষের ব্যবহার দেখে মানুষের ভিতর চেনা যায় না। আর বেশিরভাগ মানুষ স্বার্থ ছাড়া চলেনা। আর স্বার্থ হচ্ছে কিছু মানুষের বড় হাতিয়ার। কারণ তারা মুখে ব্যবহার করে মধুর আর ভিতরে অন্তর থাকে খারাপ। আমাদের পাশের বাড়ির একটি পরিবারের তিনটি ভাই আছে। তিনটি ভাইয়ের মধ্যে দুটি ভাই আফ্রিকা থাকেন অনেক বছর ধরে। এবং তাদের কাছে মোটামুটি ভালো টাকা পয়সা এবং জায়গা সম্পত্তি আছে। আমার তিন ভাইয়ের মধ্যে ভালো মিল ও আছে।
তবে তিন ভাইয়ের মধ্যে দুই ভাই ওয়াইফ নিয়ে আফ্রিকা থাকেন। আর তাদের মা বাবা দেশে থাকা ভাইয়ের কাছে থাকেন। তবে আফ্রিকা থেকে দুই ভাই সব সময় ভাইয়ের জন্য এবং মা বাবার জন্য মাসে মাসে টাকা পাঠাতেন। আবার অনেক সময় বাবা এবং ভাই বলতো টাকা পাঠানোর জন্য জায়গা সম্পত্তি কিনবে। আর জায়গা সম্পত্তি গুলো তিন ভাইয়ের নামে কিনে নিতেন। আর সব সময় তারা এলাকা যেকোনো অনুষ্ঠান বা কিছু হলে টাকা দিতেন আফ্রিকা থেকে ওই ভাইগুলো। বলতে গেলে তাদের মন মানসিকতা খুব ভালো। এবং তাদের বাবা দেশে মোটামুটি সুস্থ এবং চলাফেরা করতে পারে। আমার জানামতে ছেলেদের মত তার বাবা মানুষও ভালো। এবং দুই ভাই আফ্রিকা থেকে টাকা দেওয়ার কারণে মোটামুটি অনেক জায়গা সম্পত্তি কিনেছে।
বিগত এক বছর আগে তার মা-বাবা দুইজন মারা গেল। যদিও একই মাসের মধ্যে মা-বাবা দুইজন মারা গেলেন। আর বাড়িতে যেই ছেলেটি আছে তার নাম হচ্ছে রাসেল। রাসেল এর ব্যবহার খুব ভালো। যদিও রাসেল পরিবার দ্বিতীয় সন্তান। বড় ভাই এবং ছোট ভাই আফ্রিকাতে ব্যবসা-বাণিজ্য করে। তাদের বাবা মারা যাওয়ার পর আস্তে আস্তে খবর আসতে লাগলো তাদের বাড়ি এবং জায়গা সম্পত্তি সবগুলো মেজো ভাইয়ের নামে রেজিস্ট্রি করে ফেলেছে। কথাগুলো কতটুকু সত্য ওই সময় জানা ছিল না অনেকের। এবং দুই ভাই যখন একসাথে আফ্রিকা থেকে আসলো। তখন দেখতে পারলো বাড়ি এবং জায়গা সম্পত্তিগুলো তার মেজো ভাই বাবার থেকে নিয়ে নিলেন।
তবে বাড়িতে যখন বড় ভাই এবং ছোট ভাই আসলো তখন মেজো ভাই তাদের সাথে কথা বলতেও রাজি না। এবং বাড়ির এবং এলাকার কয়েকজন লোক ডাকলেন তারা দুই ভাই। তখন মেজো ভাই বলতেছে জায়গা সম্পত্তিগুলো তার বাবা তার নামে দিয়ে দিলেন। এই জায়গা সম্পত্তি গুলো মেজো ভাইয়ের। তখন বড় ভাই ছোট ভাই বলতে লাগলো বাবার সম্পত্তি দিয়েছেন সেটি ভালো কথা। তবে আমরা যে টাকা দিয়েছি জায়গা সম্পত্তি কিনেছো ওই জায়গা সম্পত্তি কোথায় ওই জায়গা সম্পত্তি দাও। অথচ ওই জায়গা সম্পত্তি গুলো মেজো ভাই নিজের নামে কিনেছেন। এরপর এলাকার মানুষগুলো মেজো ভাইকেও অনেক বোঝালো জায়গা সম্পত্তিগুলো তাদেরকে দিয়ে দেওয়ার জন্য।
তবে মেজো ভাই কোনমতে রাজি না জায়গা সম্পত্তিগুলো সেই দেবে না। এরপর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আর আফ্রিকা থেকে আসা ভাই গুলো ছয় মাস ছিল এবং বাসা ভাড়া করে বাইরে ছিলেন। তবে জায়গা সম্পত্তি গুলো মেজো ভাই থেকে নিতে পারলেন না। অনেকে বলেছে তোমাদের সম্পত্তি সেই জোর করে দখল করেছে কখনো সে শান্তি পাবে না। তোমরা আফ্রিকা থাকো তোমাদেরকে আল্লাহ টাকা পয়সা দিবে। কারণ জোর করে সে প্রতারণা করে জায়গা সম্পত্তি নিয়েছে শেষ শান্তি মত থাকতে পারবে না। আর বর্তমানে দেখা যাচ্ছে সে জায়গা সম্পত্তিগুলো নিয়ে শান্তিতে নেই। কারণ সারাক্ষণ তার পরিবারের একের উপর এক বিপদ আসতেছে। আর অনেকে বলে মৃত্যুর সময় কিভাবে তার বাবা-মা থেকে সে সম্পত্তি গুলো নিয়ে নিলেন। এই কারণে আপন মানুষ কেউ বিশ্বাস করা যায় না।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1934513983077417051?t=bZ17zZAI2xOp_3Kr1MnBlg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1934600021229621396?t=em8WoXzEXIhxvMO_kogw9A&s=19
সত্যি বলতে মানুষ বিশ্বাস করা খুব কঠিন হয়ে গেল। আপন মানুষগুলোকে বিশ্বাস করা যায় না। যেমনটি পরিবারের মেজো ছেলেটি তার দুই ভাইকে ঠকিয়ে দিল। এরকম অনেক পরিবারের মধ্যে লোক আছে যারা অন্যায় ভাবে জায়গা সম্পত্তি গুলো নিজের নামে লিখিয়ে অন্যদেরকে কষ্ট দেয়। তবে এই লোকগুলো কখনো সুখী হয় না।
আমার গল্পটি পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।