বাপের বেটা।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি ঘটনা শেয়ার করব আমাদের বাড়ির একটি লোকের ঘটনা। লোকটির নাম হচ্ছে মোস্তফা। মোস্তফা ভাই অত্যন্ত চালাক মানুষ। সেই মানুষের ক্ষতি ছাড়া ভালো চায়না। এবং বাড়িতে কোন ঝামেলা হলে দুই পক্ষকে খারাপ বুদ্ধি দেই। মোস্তফা ভাইয়ের বাবা ছিলেন এলাকা মাতব্বর। সেও মোস্তফা ভাইয়ের মত এরকম ছিলেন। আমাদের এলাকার একটি ঘটনা ঘটেছিল আগে। আমাদের পাশের একটি বাড়ি তাদের বাড়ির মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা ছিল। তারা মোস্তফা ভাইয়ের বাবাকে অনেক বিশ্বাস করতেন। এবং সে যেটা বলে সেটাই শুনতেন।
মূলত তাদের দুই ভাইয়ের মধ্যে জাগা সম্পত্তির ভেজাল ছিল। এবং তারা দুই ভাই মোস্তফা ভাইয়ের বাবার কাছে দলিলগুলো নিয়ে আসলো জায়গা সম্পত্তির। সে বলল জায়গাগুলো সে ঠিক করে দেবে তবে তাকে টাইম দিতে হবে। এই বলে মোস্তফা ভাইয়ের বাবা তাদেরকে কোনো রকম বোজ দিলেন। এবং কিছুদিন পর একটি ভাইকে ডাকলেন তার জাগা সম্প্রতি ঠিক করে দেবে বলে। এর কিছুদিন পরে অন্য ভাইকে ডাকলেন তা জায়গা সম্পত্তি ঠিক করে দেবে বলে। কিন্তু লোক দুটি অনেক সরল ছিল। এবং তাদের থেকে সুন্দর করে স্বাক্ষরও নিলেন।
এরপর তাদের দুই ভাই থেকে কিভাবে তাদের সম্পত্তিগুলো মোস্তফা ভাইয়ের বাবা মোস্তফা ভাইয়ের নামে করে ফেলল। তারা বুঝতে পারল না মোস্তফা ভাইয়ের বাবার চালাকিটা। এর কিছু মাস পর মোস্তফা ভাইয়ের বাবা মারা গেলেন। মারা যাওয়ার পর মোস্তফা ভাই ওই বাড়িটি দখল করতে গেলেন। বলেন বাড়ি টি তার কাছে বিক্রি করে ফেলেছে। আসলে কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে যা হয় তাই হয়ে গেল। এরপর ওই দুটি ভাই বলতে লাগলো আমরা তোমার বাবার কাছে বাড়ি বিক্রি করি নাই। সে আমাদের অনেক বিশ্বস্ত লোক তাকে আমরা আমাদের জায়গা জমি ঠিক করার জন্য দলিল দিয়েছি।
মোস্তফা ভাই কোনমতে মানতেসেনা সে বলতেছে বাড়িটি আমার কাছে বিক্রি করা হয়েছে। এরপর ওখানে দুই ভাইয়ের মধ্যে একটি ভাই হঠাৎ করে স্টক করে মারা গেলেন। কারণ তার সব সম্পত্তি মোস্তফা ভাইয়ের বাবার মোস্তফা ভাইয়ের নামে করে ফেললেন শুনে। এবং অন্য ভাইটিও অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এরপর এলাকার মধ্যে অনেক ভিসার হয়েছে। কিন্তু মোস্তফা ভাই কোনমতে মানতে রাজি নয় সে বলতেছে বাড়িটি তার নামে এবং দলিল আছে। এরপর মোস্তফা ভাই বলতেছে আদালত এবং পুলিশের কাছে যাবে।
তারপর তারা অনেক অসহায় হয়ে গেলেন। এক দিকের টাকা পয়সা এবং শক্তি দুটি দিক দিয়ে তারা মোস্তফা ভাই থেকে অনেক পিছিয়ে। এরপর ওই দুটি ভাইয়ের ছেলেগুলো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নিয়ে তারা তাদের বাড়ির জায়গাটি মোস্তফা ভাই থেকে কিনে নিলেন। কারণ তাদের কাছে আর কোন উপায় ছিল না। যেমন মোস্তফা ভাইয়ের বাবা ছিল তেমন মোস্তফা ও ভাই ও একই হয়েছে। আসলে কোন মানুষকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই। কারণ মানুষ বিশ্বাস রাখতে পারে না অনেকে।
মানুষ টাকার কাছে এবং সম্পত্তির কাছে হেরে যায়। আসলে আমি মোস্তফা ভাইয়ের মত এত স্বার্থপর লোক দেখিনি। সে নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনে না। তার বাবাও ছিল একই রকম। তার আচার আচরণ এতই ভালো মানুষের সাথে। কিন্তু ভিতরে ভিতরে সে মানুষের জন্য অনেক বড় ফাঁদ পেতে থাকে। এই হচ্ছে মোস্তফা ভাইয়ের কাহিনী।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://twitter.com/Jamal7183151345/status/1662139134323093504?s=20
খারাপ লোকের ব্যবহার কিন্তু অনেক সুন্দর হয়। মোস্তফা ভাইয়ের বাবার মত মোস্তফা ভাই ও হল। মোস্তফা ভাইয়ের বাবা চিটারি করে বাড়িটি এবং তাদের জাগা সম্পত্তি নিজের ছেলের নাম লিখে নিলেন। মোস্তফা ভাই নিজেই জানে বাড়িটি তার নিজের কিনা বাড়ি নয়। তারপরও জোর করে তাদের বাড়ি এবং সম্পত্তি নিয়ে নিলেন। আসলে এই এ ধরনের লোকগুলোর বিচার স্বয়ং উপর আওলা করে। আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো।
নিজের জায়গা সম্পত্তি নিয়ে অন্যকে আসলেই বিশ্বাস করা ঠিক না। নিজের ভাইকেও বিশ্বাস করা যায় না আর তো বাইরের মানুষ। ওই মোস্তফা এবং তার বাবা দুজনই একই রকমের লোক ছিলেন যার কারণে লোকটি মারা গিয়ে ছেলের নামে সম্পত্তি করে গিয়েছে। এখন ছেলেটি অন্যের সম্পত্তি নিজের বলে দাবি করছে। আর ওদিকে অসহায় মানুষ ওরা মৃত্যুর মুখে চলে যাচ্ছে নিজের সহায় সম্বল হারিয়ে। মানুষকে আসলেই বিশ্বাস করা ঠিক নয়।
মানুষ ভাবে লোককে ঠকিয়ে নিজে জিতে গেল। কিন্তু উপর থেকে একজন তাকে হারানোর জন্য তৈরি হচ্ছে। মোস্তফা ভাই এবং তার বাবা দুজনেই এত ছোট মানসিকতার, পড়েই ঘৃণা হচ্ছে। সত্যি বলতে এই মানুষগুলোই দেখি আজকালকার যুগে ভালো থাকে। জানিনা ভগবানের কি বিচার? নিজেদের হাতে প্রায় একটা মানুষকে মেরে ফেলল।তারপরেও হয়তো এখন মানসিকভাবে ও শারীরিকভাবে সুস্থই রয়েছে।যাই হোক আমি কর্মের উপর বিশ্বাসী। কথায় আছে কর্মফল যে জন্মেরটা সেই জন্মেই মানুষ পায়। অপেক্ষা করুন। আপনারাও হয়তো দেখতে পাবেন এদের পরিণতি।
খুবই খারাপ লেগেছে আজকের গল্পটা পড়ে। আসলে মোস্তফা ভাই এবং তার বাবা দুজনেই ছিল ছোট মানসিকতার মানুষ। অন্যের থেকেই তার জায়গা সম্পত্তি কেড়ে নিয়েছে। এভাবে কত মানুষের জীবন নষ্ট করেছে তারা, শুধুমাত্র আল্লাহ তা'আলা ই জানে। দুই ভাইয়ের সকল সম্পত্তি দখল করে নিয়েছে মোস্তফা ভাই। তাদের দুই ভাইয়ের মধ্যে একটা ভাই ওখানে স্টক করে মারা গিয়েছিলেন, আরেকটি ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। এই লোকটা তো অবশ্যই তার পাপের শাস্তি পাবে।