নিজের জায়গা সম্পত্তি নিয়ে অন্যকে আসলেই বিশ্বাস করা ঠিক না। নিজের ভাইকেও বিশ্বাস করা যায় না আর তো বাইরের মানুষ। ওই মোস্তফা এবং তার বাবা দুজনই একই রকমের লোক ছিলেন যার কারণে লোকটি মারা গিয়ে ছেলের নামে সম্পত্তি করে গিয়েছে। এখন ছেলেটি অন্যের সম্পত্তি নিজের বলে দাবি করছে। আর ওদিকে অসহায় মানুষ ওরা মৃত্যুর মুখে চলে যাচ্ছে নিজের সহায় সম্বল হারিয়ে। মানুষকে আসলেই বিশ্বাস করা ঠিক নয়।