বন্ধুদের সাথে লিচু চুরি করার গল্প//পর্ব-২
আসসালামুআলাইকুম/আদাব
ছোটবেলা থেকে আম লিচু আমি খুবই পছন্দ করি, আর আম লুচি খেতে আমারও খুবই ভালো লাগে। আমাদের গ্রামের একটা লিচুবাগান রয়েছে। এই লিচু বাগানে লিচুগুলো খেতে খুবই মজা লাগে। তবে লিচু বাগানের হাকিম চাচা খুবই কড়া মানুষ। তার বাগান থেকে একটা লিচু আমাদের পেরে খেতে দেয় না। এমনকি সেই বাগানের নিচ দিয়ে যদি আমরা খেলাধুলা করি তখনও তিনি আমাদের নানা ধরনের বকাবকি করে। ভাবে আমরা গাছ থেকে লিচুপেড়ে খাব। তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার কাছ থেকে রাতের বেলায় এসে লিচু চুরি করে খাব।
তাই আমরা বন্ধুরা মিলে রাতের বেলায় তার কাছ থেকে লিচু চুরি করতে এসেছিলাম। আমরা অনেকগুলো লিচু পেরেছি, তবে আমি লিচু পারার পরে খাওয়া শুরু করে দিয়েছিলাম। কারণ এই গাছে লিচুগুলো খুবই মিষ্টি ছিল তো গাছ থেকে লিচু পারতেই বন্ধু আমার গাছ থেকে পড়ে যায়। আর শব্দ হয়, তখনই হাকিম চাচা চলে আসে আর হাকিম চাচার ভয় আমরা পালিয়েছিলাম কিন্তু চাচার হাতে আমরা ধরা পড়ি। চাচা আমাদের দিকে তাকিয়ে যেন কোন কথা বলছে না এবং আমরা চাচার দিকে তাকিয়ে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম, ভাবলাম আজকে আর আমাদের রক্ষা নেই।
তবে সেই দিন চাচার মন হয়তো অনেক বেশি ভালো ছিল। যার কারণে চাচা আমাদের দেখে তখন রাগান্বিত হলো না। সে কিছুই বলল না তখন চলে আসলো আমাদের দিকে এসে বলল, তোরা লিচু পেরে খাবি আমাকে বলবি না। তোদের তো আমি পছন্দ করি। তোদের আমি নিজেই লিচু পেড়ে দিতাম। এভাবে কেন চুরি করতে এসেছিস। চাচার কথা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। চাচাকে সবাই খারাপ এবং রাগী মানুষ ভাবতাম, কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছিল সেদিন।
তারপর চাচা বলল তোরা আমার বাড়ির পাশে থাকোস, খেলাধুলা করস তোদের আমি এমনি একটু বকাবকি করি কিন্তু তোরা লিচু চুরি করে খাবি এটা আমি মানতে পারলাম না। চুরি করা খুবই খারাপ অভ্যাস। এভাবে চুরি করতে করতে একসময় তোদের আরো বড় কিছু চুরি করতে মন চাইবে। যেহেতু ফল তোরা চুরি করে খাবি তাই আমি তোদের কালকে দাওয়াত দিলাম। কালকে বিকালবেলা আমার বাড়িতে আসবি কত লিচু খাবি। আসবি কিন্তু তোরা তিনজন। আমি তোদের খাওয়াবো। তবে আমাকে কথা দিতে হবে আর কোনদিন কিছু চুরি করবি না।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রাইটিং ✨ |
| মডেল | এম-৩১ |
| ক্যাপচার | @alif111 |
| অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লিচু চুরি করার গল্প পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া।আসলে এক সময় সবাই এরকম ছিলো বাড়ির পাশে সবাই মিলে লিচু চুরি করে খেতো।তবে আপনাদের লিচু চুরি করা দেখতে পায় এবং আপনাদের পরের দিন দাওয়াত দেয় এটা অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।