বৃষ্টির দিনে নৌকা ভ্রমণের মজার গল্প //পর্ব-১

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

northern-lights-7677986_1280.jpg

source

বৃষ্টির দিনে বন্ধুত্বের সাথে নৌকা ভ্রমণের মজাটাই অন্যরকম। আর এই নৌকা ভ্রমণ করতে গিয়ে আমরা মাছ ধরেছিলাম। তখন যেন আরো বেশি আনন্দদায়ক হয়েছিল। বৃষ্টির মধ্যে নৌকার ভ্রমন সাথে মাছ ধরার মুহূর্ত, এত আনন্দদায় ছিল সেই দিনের কথা মনে হলে ফিরে যেতে খুব ইচ্ছা করে। তাই আজকে আপনাদের মাঝে বন্ধুদের সাথে সেই পুরোনো দিনের সৌন্দর্যময় গল্প শেয়ার করতে আসলাম।


আমাদের গ্রামটার নাম মধুপুর। নাম শুনে মনে হবে অনেক সুন্দর জায়গা, আর বাস্তবেও ঠিক তাই। বর্ষাকালে এখানে চারপাশের জমি, মাঠ, ঘাট,সব একেকটা খাল-বিলে পরিণত হয়। আর ঠিক এমন এক বর্ষার দিনে শুরু হয়েছিল আমাদের ঐতিহাসিক নৌকা ভ্রমণ।আমরা মানে আমি রাশেদ আর রাশেদ হলো গ্রামের চিরন্তন বুদ্ধিমান, মিজান , আর মুনির,মুনির হলো চিরকালীন অলস, কিন্তু মাছ ধরায় সেরা।


রাশেদই প্রথম বলল, ভাই, এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকা মহাপাপ। নৌকা ভাড়া করি, ঘুরতে যাই নদীর মুখ পর্যন্ত,আমরা আর দেরি করিনি। আগের দিন রাতে কলা, মুড়ি, চানাচুর, আর দুইটা ডিম সেদ্ধ নিয়ে ব্যাগ গুছিয়ে ফেললাম। সবচেয়ে বেশি উত্তেজিত ছিল মিজান,সে না কি নদীতে গলা ছেড়ে রবীন্দ্রসংগীত গাইবে।


সকালে ঘাটে গেলাম, নৌকার মাঝি আমাদের দেখে বলল, আজ তো কপালে জ্বালা আছে। চারডা মাতাল চইরা নদী পাড়ি দিবো!আমরা হাসতে হাসতে উঠে পড়লাম নৌকায়। রাশেদ ক্যামেরা বের করে ছবি তুলছে, মুনির মাছ ধরার ছিপ ফেলেছে, আর মিজান গলা খুলে গান ধরেছে,আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে...মিজান এই একটা গান ভালো করে গায়তে পারতো।


মাঝি তখন মুখ ভার করে বলল, এইটা কি গানের সময় নাকি, জোয়ারের পানি উঠতেছে!নৌকা তখন মাঝনদীতে। হঠাৎ শুরু হলো ঝিরঝির বৃষ্টি। সবাই ব্যস্ত ব্যাগ ঢাকার চেষ্টায়, আর মিজান বৃষ্টিতে ভিজে আরও জোরে গান গায়ছে,জল এসে পায়ে ছুঁইয়ে যায়...।


ঠিক তখনই ঘটল কাণ্ডটা। মুনিরের ছিপ কেমন যেন বাঁকা হয়ে গেল। সে টান দিতেই দেখি পানির নিচ থেকে বিশাল একটা পাঙাশ মাছ উঠে আসার চেষ্টা করছে!মুনির তো হাল ছাড়ে না। টানাটানিতে নৌকা একদিকে হেলে পড়ে গেল। রাশেদ ক্যামেরা ফেলে দিয়ে চিৎকার করছে,ফুটেজ লস! ফুটেজ লস!হঠাৎ মিজান পিছলে গিয়ে সরাসরি পানিতে ঝাঁপ!



মিজান যখন পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যায়। তখন আমরা অনেক হাসাহাসি করেছিলাম। আসলে এভাবে পানিতে পড়ে যাবে মাছ ধরতে গিয়ে সেটা কখনোই কল্পনা করতে পারেনি। তবে মিজান সেই বড়শির সিপ ধরেই ছিল। তো বন্ধুরা পরবর্তীতে কি হয়েছিল সেই অংশটুকু আপনাদের সাথে আগামী পর্বে শেয়ার করব ইনশাআল্লাহ।🖤✨

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63299.54
ETH 1768.39
USDT 1.00
SBD 0.39