রেল দুর্ঘটনা
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেয়ার করে নেবো। মূলত এই লেখাটিও একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে। আর এই দুর্ঘটনাটি হলো ট্রেন দুর্ঘটনা, যেটা আজকে ঘটেছে দুপুর থেকে বিকেলের মধ্যে। বর্তমানে আসলে সড়ক দুর্ঘটনার পাশাপাশি রেল পথেও দুর্ঘটনার প্রবণতা বেড়েছে। ইদানিং এই চলতি বছরে আসলে ট্রেন দুর্ঘটনাটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সাথে মাঝে একটি এইরকম ট্রেন দুর্ঘটনা নিয়ে ব্লগ শেয়ার করেছিলাম, যেটাতে আসলে বিষয়টা একটু ভয়ঙ্কর ছিল, কারণ তাতে অনেক মানুষের প্রাণহানি এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছিলেন। আমাদের এই দূরপাল্লার ট্রেনগুলো বেশিই দুর্ঘটনার শিকার হচ্ছে। আসলে যে ট্রেনগুলো বেশিরভাগ এই মুম্বাই বা দিল্লির দিকে যাচ্ছে সেগুলোই বেশি দুর্ঘটনার কবলে পড়ছে মাঝ পথে গিয়ে।
এই যেমন মাঝে একটি এইরকম ঘটনা ঘটেছিলো সেটা আসলে উত্তর প্রদেশের দিকে যেতে যে, রেল লাইনে বৃষ্টির কারণে ধস নেমে ডেবে গিয়েছিলো, যার কারণে ট্রেনের বগিও ওখানে ডেবে যায় রেল লাইনের সাথে। তবে ওটাতে তেমন কোনো আহত বা নিহত কিছুই হয়নি। তবে এই যে ঘটনাগুলো ঘটে, সেটা বড়ো হোক বা ছোট সব কিছুতেই একটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। এটা সাধারণ বিষয়, ওখানে আমি বা আপনি থাকলেও মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে, যদি বড়ো কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে! আসলে মনের মধ্যে একটা ভয়ের কাজ করে স্বাভাবিক ভাবে ভাবলে। আসলে ট্রেন দুর্ঘটনা কিন্তু একটা মারাত্মক বিষয়, কারণ বগিগুলো যদি একবার উল্টে পড়ে, তাহলে যাত্রীরা যা আছে, তাদের খুঁজে পাওয়া যায় না।
এইরকম ঘটনা এর আগেও ঘটেছে। তবে এই ট্রেনটা আগরতলা হয়ে মুম্বাইয়ের দিকে যেতে নাকি একটা স্টেশনের কাছে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায় মেইন বগির থেকে। আসলে ৭-৮ টা বগির বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা অস্বাভাবিক বিষয়। এটা হতে পারে যে, জয়েন্ট এর ওখান থেকে কোনো ত্রুটিগত কারণে হয়েছে বা এমনও হতে পারে যে, রেল লাইনের থেকে বগিগুলোর চাকা নিচে নামার ফলে এমন হতে পারে। তবে আসলে এর আসল রহস্য বা ঘটনা কি জন্য হয়েছে তার কোনো আগামাথা খুঁজে পাওয়া যায় না। প্রশাসন শুধু বিষয়টা খুঁতিয়ে দেখছে বলেই খালাস হয়ে যায়, তারপর আর খোঁজ থাকে না। তবে একটা ভালো খবর এর মধ্যে যে, এই দুর্ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি কারো। আসলে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে লাইন থেকে সরে গিয়েছিলো, তবে উল্টে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
ওইসব বগির যাত্রীদের মোটামুটি উদ্ধার করে নেয় তারা পরবর্তীতে। কিন্তু আসলে এ হয়েছে তাতে যতজন যাত্রী ছিল সেটা ওখানে আসলে নিজেকেও যদি দাঁড় করিয়ে ভাবা হয়, তাহলে ভীষণ একটা আতঙ্কের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সবাই। আসলে এই বছর যেন দুর্ঘটনা একভাবে লেগেই আছে চারিদিকে। আর এইসব দূরপাল্লার ট্রেন লাইনে দুর্ঘটনার কথা শুনলে বা দেখলে যেন এখন ভয় করে দূরপাল্লার ট্রেনে উঠতে। এতগুলো বগি আসলে কি কারণে লাইনচ্যুত হলো, সেটাই এখন বিষয়, যদিও কারো কাছে কোনো স্পষ্ট ধারণা নেই।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা আমরা দেখতে পারছি। এখন সাধারণ মানুষের রেলের উপর থেকে পুরোপুরি ভাবে বিশ্বাস উঠে যাচ্ছে।রেল চলাচল করার সময় লাইন গুলো ভালোভাবে চেকিং করা দরকার। কেননা, একটি রেল দুর্ঘটনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয।
আবার একটি রেল দুর্ঘটনা। ভারতের রেল দুর্ঘটনা যেন এক নিত্য ঘটনা পরিণত হয়েছে। প্রতিদিন আশঙ্কায় থাকি কিছু না কিছু শুনবার জন্য। বুঝতে পারছি না কোন ত্রুটিতে হঠাৎ করে এত দুর্ঘটনা বেড়ে গেছে। এখন তো রেলওয়ে চড়তেই ভয় লাগে। যাদের হারিয়ে যায় তাদের কথা ভেবে বড় কষ্ট হয়। ভারতীয় রেলের এই বিষয়ে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়া দরকার।
যেকোনো দুর্ঘটনার খবর শুনলে মনটা খারাপ হয়ে যায়। দুর্ঘটনা সাধারণত অসাবধানতার কারনেই ঘটে থাকে।আপনাদের ওখানে তো রেলে চলাচল বেশী।আর তাই সাবধানতা অবলম্বন করা বেশী জরুরী।ট্রেনে চড়তে এজন্য ই ভীষণ ভয় লাগে আমার।আশাকরি এমন দুর্ঘটনা আর না ঘটুক।ভারতের সরকার এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন এমনটাই প্রত্যাশা করি।ধন্যবাদ দাদা মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
ভারত এবং বাংলাদেশের প্রশাসনিক অবস্থা এমনই। কাজের কাজ কিছুই করতে পারে না। আসলে তারা সেভাবে চেষ্টা ই করে না। যাইহোক এতগুলো বগি বিচ্ছিন্ন হওয়ার পরেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা নিঃসন্দেহে খুব ভালো একটি খবর। কারণ ট্রেন দুর্ঘটনা সত্যিই মারাত্মক। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
ঘটনাটা শুনে বেশ খারাপ লাগছে। তবে মানুষের প্রাণহানি সেরকম হয়নি দেখে একটু স্বস্তি। ট্রেনকে ধরা হতো সবচাইতে নিরাপদ যানবাহন। কিন্তু ইদানিং সময়ে ট্রেন দূর্ঘটনা অনেক বেড়ে গিয়েছে।
রেল দুর্ঘটনার কথা এখন প্রায়শই শোনা যায়। এটা যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেকোনো দুর্ঘটনার কথা শুনলেই খারাপ লাগে। তবে এমন কোন ক্ষয়ক্ষতি হয়নি জেনে স্বস্তি পেলাম।