আমাদের গাছের কাঁচা আম দিয়ে তৈরি পারশে মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। আজকে রেসিপিটা হলো কাঁচা আমের আর পারশে মাছের। কাঁচা আম এখন বাজারে খুব কম পাওয়া যায়, এমনিতেই আমের সিজন শেষ। তবে আমাদের বাড়ির গাছের এখনো শেষ হয়নি, এখনো গাছে কাঁচা আম আছে বেশ খানিকটা। আমাদের এই আম গাছটা আসলে ১২ মাসি আম দেয়, আর আমগুলো বাঘা টকের মতো, এইজন্য আমরা কাঁচা অবস্থায় খেয়ে ফেলি। রান্না করেও মাঝে মাঝে খাওয়া হয়, আবার টক করে খাওয়া হয়। তবে আমার কাছে কাঁচা আম মাখাটা দারুন লাগে, এটা চলে মাঝে মধ্যে বাড়িতে এখন যতদিন গাছে আম থাকবে। কাঁচা আম দিয়ে ছোট খাটো মাছের তরকারিগুলো খেতে কিন্তু দারুন লাগে। অনেকদিন আগে একটা তরকারি করেছিলাম কিন্তু ওটা অতটা ভালো লাগেনি, তবে এই পারশে মাছগুলো দিয়ে খেতে দারুন লেগেছিলো। পাঁচফোড়ন দেওয়ার কারণে তরকারিটা বেশি ভালো লেগেছিলো, তবে এক্ষেত্রে যদি পাঁচফোড়ন বেটে দেওয়া যায় তাহলে আরো ভালো হয়, কিন্তু অতো বাটাবাটির কষ্ট কে করে হা হা। যাইহোক, পারশে মাছগুলো ছোট ছোট হওয়ায় খেতে বেশি ভালো লেগেছিলো আমার কাছে। এখন রেসিপিটার মূল উপকরণের দিকে চলে যাবো।


☫প্রয়োজনীয় উপকরণসমূহ:☫

❣উপকরণ
পরিমাণ❣
পারশে মাছ
৫০০ গ্রাম
কাঁচা আম
১ টি
পেঁয়াজ
১ টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
৫ টি
শুকনো লঙ্কা
১ টি
গোটা জিরা
১.৫ চামচ
পাঁচফোড়ন
১.৫ চামচ
লঙ্কার গুঁড়ো
১.৫ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৩.৫ চামচ
হলুদ
৩ চামচ
জিরা গুঁড়ো
১/২ চামচ


পারশে মাছ, কাঁচা আম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা


শুকনো লঙ্কা, গোটা জিরা, পাঁচফোড়ন, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✦এখন রেসিপিটির ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো--


✠প্রস্তুত প্রণালী:✠


➤পারশে মাছগুলো ভালো করে কেটে রাখা ছিল এবং পরে আমি একবার ধুয়ে নিয়েছিলাম। এরপর আমের খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং পরে ধুয়ে নিয়েছিলাম।

➤পেঁয়াজ এর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং পরে রসুনের কোয়াগুলো থেকে খোসা ছালিয়ে নেওয়ার পরে একটু কুচিয়ে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম।

➤ধুয়ে রাখা পারশে মাছের পিসগুলোতে ১ চামচ করে লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর সব পিসের গায়ে ভালো ভাবে মাখিয়ে নিয়েছিলাম।

➤কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে তাতে মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিয়েছিলাম। এরপর ভালোভাবে ভেজে নেওয়ার পরে তুলে রেখেছিলাম।

➤মাছ ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤কড়াইতে শেষ আরেকবার তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে পরপর পাঁচফোড়ন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।

➤লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে সবকিছু একবার নেড়েচেড়ে নেওয়ার পরে তাতে আমের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। একটু নেড়ে নেওয়ার পরে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম।

➤কাঁচা লঙ্কা দেওয়ার পরে আগের মশলাগুলোর সাথে একবার ভালোভাবে মিক্স করে নিয়ে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।

➤জল দেওয়ার পরে খানিক্ষন ফুটিয়ে নিয়েছিলাম এবং আমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর তাতে ভেজে রাখা পারশে মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম।

➤মাছ দেওয়ার পরে তরকারিটা আরো কিছুক্ষন ফুটিয়ে নিয়েছিলাম এবং সাথে একটু জিরা গুঁড়ো এড করে দিয়েছিলাম ফুটন্ত অবস্থায়।

➤তরকারিটা আমার হয়ে আসলে আর ঝোলটা একটু কমিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম এবং পরিবেশনের জন্য একটি পাত্রে কিছুটা তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

এই সময়ে পাকা আমও তো শেষের দিকে, বাজারে এখন অল্প কিছু আছে।তবে আপনাদের গাছে এখনো কাঁচা আম আছে জেনেই অবাক লাগছে।কাঁচা আম দিয়ে এত কিছু তৈরি করেন,আমি তো কাঁচা আম মাখা ছাড়া বা আচার ছাড়া কখনো অন্যভাবে খাইনি।চালতার টক খেয়েছি কিন্তু আমের টক খাওয়া হয়নি।এখানে তো ছোট মাছ দেখছি,এগুলোর নাম যে পারশে মাছ তা জানতাম না।যেহেতু আপনার হাতের রেসিপি সেক্ষেত্রে ভালো তো হবেই।দারুণ হয়েছে দেখতে আর খেতেও নিশ্চয়ই মজার ছিল।

 3 years ago 

কাঁচা আমের কথা শুনে তো আমার খুবই লোভ লেগে গিয়েছে দাদা। কাঁচা আম আমার খুবই পছন্দের। কাঁচা আম যেভাবেই খাওয়া হোক না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কাঁচা আম লবণ মরিচ দিয়ে খেতে অথবা মাখা খেতে আমি একটু বেশি পছন্দ করি। মেয়ে কাঁচা আম এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি আমার। আপনাদের গিছে বারো মাসে আম ধরে এটা জেনে আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনারা তো ইচ্ছে করলে যখন তখন আম খেতে পারবেন তাহলে। আমাদের এদিকে তো বছরে একবার পাওয়া যায় আর সিজন শেষ হলে আর পাওয়া যায় না। আপনি পারশে মাছের রেসিপি তৈরি করেছেন কাঁচা আম দিয়ে, নিশ্চয়ই খেতে অনেক মজাদার হয়েছিল। দাদা আমি তো একেবারে লোভ সামলাতে পারছি না আপনার রেসিপিটা দেখে। এই রেসিপিটার টেস্ট নিশ্চয়ই অনেক ভালো ছিল। দাদা আপনি এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যখন আমের সিজন আসবে তখন আমি এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব।

 3 years ago 

বারোমাসি আম গাছ তাহলে তো ভালোই, যখন ইচ্ছে পেরে আম মাখা যায়।কাসুন্দি দিয়ে কাঁচা আম খেতে বেশ দারুন লাগে।তবে এভাবে আম দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে খেয়েছি।তবে পারশে মাছ দিয়ে রান্না করা হয়নি।রেসিপির ছবি দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুণ হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

আম হলো সিজনাল ফল। বছরে একবারে আম হয়। কিন্তু বর্তমানে ১২ মাসে আমের উদ্ভাবন হয়েছে। আর এর ফলে মানুষ সারা বছরই আম খেতে পারে। তবে সিজনাল আমের মত এই আমের তেমন স্বাদ নেই। দাদা আপনি আপনার নিজের গাছের আম দিয়ে পারশে মাছের রেসিপি তৈরি করেছেন। আমার মা মাঝেমধ্যে আম দিয়ে মাছ রান্না করে থাকে। আসলে এভাবে আম রান্না করে খেতে খুব দারুণ লাগে। আম দিয়ে মাছ রান্নার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার বাসায় বারো মাস আম ধরার গাছ আছে জেনে ভালো লাগলো তাহলে তো মোটামুটি সারা বছর আম খেতে পারেন দাদা। আম মাখা আমারও খেতে খুব ভালো লাগে তবে পারশে মাছ দিয়ে এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সারা বছর আম হয় তবে তো খুব ভালোই।কাঁচা আম বানানো আমার ও খুব পছন্দ।আপনাদের আম সব সময় থাকে তাই যখন ইচ্ছে আম মাখানো খেতে পারেন দাদা,আমি পারিনা।আপনি আজ কাঁচা আম দিয়ে পারশে মাছ রান্না রেসিপি শেয়ার করলেন।দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমি জলপাই দিয়ে ছোট মাছ রান্না খেয়েছি।তবে আম দিয়ে খাওয়া হয়নি।কাঁচা আম শুধু পাতলা ডাল করেই খেয়েছি।খুব মজার হয় খেতে।আপনার মাছের রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক লোভনীয় লাগছে রেসিপিটি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার রেসিপিটি দেখতে লোভনীয় লাগছে দাদা। কাঁচা আম দিয়ে মাছ রান্না করেছেন,অনেকটা ইউনিক রেসিপি ছিল বলা যায়।আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম নতুন রেসিপিটি।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনাকে দেখে মনে হয় আপনি বেশ ভালই রান্না করতে পারেন। আপনি রান্নার জাদু জানেন। কারন অনেক ইউনিক রান্না আপনাকে করতে দেখি আর সেই রান্না গুলো অতুলনীয়। মাছ ও সবজি ভেজে নেওয়ার ব্যাপারটি আমার অনেক ভালো লাগে। এভাবে ভেজে নিলে রান্নার স্বাদের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। আজকের রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে নতুন একটি রেসিপি আপনার মাধ্যমে শিখে নিলাম দাদা। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

পারশে মাছের মজাদার রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করলেন। কাঁচা আম দিয়ে এই পাশের মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

কাঁচা আম খেতে কার না ভালো লাগে। আপনি আজকে পারশে মাছ দিয়ে দারুন একটা রেসিপি করেছেন ।এইতো কিছুদিন আগে সাতক্ষীরা ঘুরতে গিয়েছিলাম লবণাক্ত পানির মাছ যেটা খেয়েছিলাম আমার কাছে ইলিশ মাছের মত লেগেছিল। অনেক টেস্ট আছে অনেক তেল থাকে ভালই লেগেছে অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38