বৃষ্টির দিনগুলো ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000082696.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে কথোপকথন শুরু হয়ে গেল। সে জানতে পারলো তার নাম মেঘলা। নামটা শুনেই মনে হল যেন আকাশের সঙ্গে তার কোনো অদ্ভুত সম্পর্ক আছে। সে পাশের একটি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়ত। আর সবসময় বই পড়তে ভালোবাসত, বিশেষ করে গল্প আর কবিতা। কথা বলতে বলতে তারা খেয়ালই করেনি কতটা সময় কেটে গেছে।এদিকে বৃষ্টি তখনও ঝরছে। রাস্তার ওপর জমে থাকা জলে বৃষ্টির ফোঁটা পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করছিল। মেঘলা হঠাৎ বলল- জানো, আমার বৃষ্টি খুব ভালো লাগে। সে হেসে বলল- আমারও। মেয়েটা বললো- সত্যি? ছেলেটা উত্তরে আবার বললো- হ্যাঁ।

এরপর তারা এই একটা ব্যাপারে মিল খুঁজে পেল।ছেলেটা বললো- তোমার হাসিটা খুব সুন্দর ছিল।এমন না যে সে এর আগে কোনো মেয়ের সঙ্গে কথা বলেনি। কিন্তু মেঘলার মধ্যে অন্যরকম কিছু ছিল। অর্থাৎ তার কথা বলার ভঙ্গি, ছোট ছোট বিষয় নিয়ে আনন্দ খুঁজে পাওয়া- সবকিছুই আলাদা ছিল। প্রায় এক ঘণ্টা পরে বৃষ্টি কিছুটা কমল। মানুষজন ধীরে ধীরে বেরিয়ে যেতে শুরু করল এবং তাদেরও যাওয়ার সময় হয়ে গেল।বাসস্ট্যান্ডে এসে দেখে বাস এখনও আসেনি অর্থাৎ বৃষ্টির কারণে আসতে দেরি হবে। তারা সেখানে পাশাপাশি দাঁড়িয়ে রইল এবং কথা চলতেই থাকল। বই নিয়ে, গান নিয়ে, বৃষ্টি নিয়ে, স্বপ্ন নিয়ে।

তাদের দুই জনেরই মনে হচ্ছিল, বহুদিনের পরিচিত কেউ যেন হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। এরপর অবশেষে বাস এল। তবে মেঘলার বাস আগে এলো এবং ও উঠে দাঁড়াল। তারপর তার দিকে তাকিয়ে বলল- আবার দেখা হবে তো? প্রশ্নটা শুনে সে কয়েক সেকেন্ড চুপ করে রইল।তারপর বলল- হয়তো হবে। মেঘলা হেসে বলল- হয়তো না, আবার হয়তো। বাসের দরজায় দাঁড়িয়ে সে হাত নাড়ল আর ছেলেটি সেদিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বাসটি দূরে হারিয়ে গেল, কিন্তু তার কেন জানি মনে হচ্ছিল, তার জীবনের গল্পে নতুন একটি অধ্যায় শুরু হয়ে গেছে। সেদিন রাতে জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল আর মোবাইল হাতে নিয়ে বারবার ভাবছিল, যদি আরেকবার দেখা হতো! যদি আবার কথা বলা যেত!

যদি এই পরিচয়টা এখানেই শেষ না হয়ে যেত! বাইরে তখনও বৃষ্টি পড়ছিল এবং অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর তার মনে বারবার ভেসে উঠছিল সেই একটিই মুখ- মেঘলা। সে তখনও জানত না, এই বৃষ্টির বিকেলের পরিচয় একদিন তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে উঠবে। আবার এটাও জানত না, এই বৃষ্টিই একদিন তার জীবনের সবচেয়ে বড় কষ্টের সাক্ষী হবে। প্রথম দেখার পর কয়েকদিন কেটে গেল, জীবন আবার আগের ছন্দেই ফিরে এলো। সকালে কলেজ, বিকেলে বই পড়া, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা। কিন্তু সবকিছুর মাঝেও কোথাও যেন একটা শূন্যতা তৈরি হয়েছিল। এমন একটা অনুভূতি, যার ব্যাখ্যা সে নিজেও খুঁজে পাচ্ছিল না।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.072
BTC 63861.94
ETH 1780.62
USDT 1.00
SBD 0.47