পারাভা মাছের সুস্বাদু তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি ঝিঙে আর আলু দিয়ে একটা মাছের তরকারি তৈরি করেছি। টাইটেলে এই মাছের নাম শুনে অনেকে হয়তো ভাবছেন এইটা আবার কি মাছ! হ্যা, এটাই হলো সেই সামুদ্রিক মাছ যাকে আমাদের এদিকে বাজারে ভূত মাছ বলে ডাকে, তাই আমরাও এটাকে ভুত মাছ বলে ডাকতাম 😀 । তবে এই মাছের ভূত মাছ বলাটাও আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগে বলার সময় তাই আজকে আর না পেরে গুগলে সার্চ মারলাম আর তখনি মাছের আসল নামটা সামনে আসলো, কিন্তু অদ্ভুত টাইপ এর নাম। এই মাছের আসল নামটা হচ্ছে পারাভা মাছ। এইটা শর্টে বললাম, ফুল নামটা হলো 'নেইমিন পারাভা' মাছ। আর এই মাছগুলো আসলে খুব দামি মাছ, সহজে চাইলেও খাওয়া যায় না। এই মাছের আবার স্বাদও প্রচুর। পারাভা শুধু এই একটা প্রজাতির না কিন্তু আরও কিছু প্রজাতি আছে। পারাভা মাছের এই একটা প্রজাতি যেমন সাদা, আবার আরেকটি প্রজাতি আছে কিছুটা লালচে মতো দেখতে লাগে। এই মাছগুলোর দাম ৫০০ গ্রাম প্রতি ২৫০-৩০০ টাকা, এই দাম শুনলে আর মনে হয় না কিনি। তবে আমাদের এখানে লোকাল মার্কেটগুলোতে মাঝেমধ্যে ২০০ টাকার মধ্যেও পাওয়া যায়, তবে সেগুলো সাইজে একটু ছোট থাকে। এই মাছের যেমন চাহিদা তেমন আবার দামও। এই মাছ তরকারি ছাড়াও আরো একভাবে ভালো লাগে, যেটা আমি করে খাই, খুব ডিপ ফ্রাই করে খেলে অনেক ভালো স্বাদ লাগে। এই মাছটার আবার খুব ঝোল ঝোল তরকারি করলে আমার কাছে ভালো লাগে না, কম ঝোলে বেশ টেস্ট লাগে খেতে। আজকেও ঝিঙে আর আলু দিয়ে কম ঝোলেই তৈরি করেছিলাম। যাইহোক এখন এই রেসিপিটার মূল পর্বের দিকে চলে যাবো।


☬প্রয়োজনীয় উপকরণসমূহ:☬

❦উপকরণ
পরিমাণ❦
পারাভা মাছ
৭ টি
গোল আলু
৩ টি
ঝিঙে
৩ টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
১০ টি
পাঁচফোড়ন
পরিমাণমতো
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
১ চামচ


পারাভা মাছ, গোল আলু, ঝিঙে, রসুন


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


❣এখন রেসিপিটা যেভাবে তৈরি করলাম---


✠প্রস্তুত প্রণালী:✠


➤পারাভা মাছগুলোকে কয়েকদিন আগেই কেটে রেখে দিয়েছিলাম এবং আজকে ফ্রিজ থেকে বের করে একবার ধুয়ে নিয়েছি। এরপর ঝিঙেগুলোর খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।

➤আলুগুলোর খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে পিচ পিচ করে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর রসুনের কোয়াগুলো আলাদা করে নেওয়ার পরে খোসা ছালিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো সব কেটে নিয়েছিলাম।

➤কেটে রাখা পারাভা মাছগুলোর পিচে ২ চামচ করে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে গায়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম।

➤মাছগুলো একেবারে কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম। একই সাথে অন্য কড়াইতে করে আলুগুলো লাল মতো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤ভাজার পর্ব শেষ হলে কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে পরিমাণমতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছিলাম।

➤পাঁচফোড়নের সাথে রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা ঝিঙে সব দিয়ে দিয়েছিলাম। এরপর রসুন আর পাঁচফোড়নের সাথে নেড়েচেড়ে দিয়েছিলাম।

➤ঝিঙের সাথে নেড়েচেড়ে দেওয়ার পরে তাতে ভেজে রাখা আলুর পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে দেওয়ার পরে স্বাদ মতো ৩ চামচ লবন এবং ২ চামচ হলুদ দিয়ে দিয়েছিলাম।

➤মশলাগুলো উপাদানের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এবং পরে তাতে পরিমাণমতো জল ঢেলে দিয়েছিলাম।

➤তরকারিটা খানিক্ষন ধরে ফুল আঁচে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এবং আলু আর ঝিঙে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর তরকারির থেকে কিছু সিদ্ধ আলুর পিচ তুলে নিয়ে গলিয়ে ভালোভাবে সফ্ট মতো করে নিয়েছিলাম।

➤আলু গলানো হয়ে গেলে তাতে পারাভা মাছের ভাজা পিচগুলো দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে গলিয়ে রাখা আলুর অংশটা দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা ভালোভাবে হয়ে আসার জন্য আরো কিছুক্ষন দেরি করেছিলাম।

➤কিছুক্ষন ধরে জ্বাল দিতে দিতে ঝোলটা অনেক কমে আসলে আমি জ্বাল নিভিয়ে দিয়েছিলাম এবং তরকারির উপরে চামচখানিক জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

পারাভা মাছের সুস্বাদু তরকারি মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। দাদা আপনার এই রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে।তবে এই রেসিপিটি আমার কাছে নতুন লেগেছে। মাছের নামটাও সত্যিই অদ্ভুত লেগেছে। এই মাছটি লাল এবং সাদা হয়ে থাকে, এটা জানতে পেরে ভালো লাগলো। তবে এই রেসিপি আমি কখনো তৈরি করিনি। তাই আপনার রেসিপি পরিবেশন দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করে দেখবো কতটা মজা হয়। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

এই মাছের নাম আগে কখনো শুনিনি দাদা। আর আমাদের বাংলাদেশেও পাওয়া যায় বলে আমার মনে হচ্ছে না। খুব সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 4 years ago 

দাদা আপনি এসব অদ্ভুত মাছ কই পান আমি বুঝিনা।পারাভা মাছ আপনি গুগলে সার্চ দিয়ে বের করেছেন ।যাকে আপনারা ভূত মাঝে বলে চিনেন। আচ্ছা দাদা ভূত মাছ কেন বলেন সেটা তো বললেন না।দেখতে এগুলো তো খুবই সুন্দর লাগছে মাছগুলো ভূতের মত লাগছে না। সে যাই হোক নতুন কোন মাছের সন্ধান আপনার কাছ থেকেই পাই এতে খুবই ভালো একটি ব্যাপার। আর যেহেতু আপনি বলছেন এই মাছ অনেক স্বাদের তাহলে আমিও খোঁজ করে বাজার থেকে নিয়ে আসবো। ঝিঙ্গে তরকারি এমনিতেই আমার অনেক পছন্দ।তার মধ্যে এই নতুন মাছ দিয়ে রান্না করেছেন খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে।

 4 years ago 

সবাই বলাবলি করে তাই শুনে আমিও বলতাম😅 । আমি এর নামটা আসলে গুগল সার্চ দিয়ে আজকে বুঝতে পারলাম। তবে বাংলায় যে সঠিক কি বলে জানিনা, এই নামটা ইংলিশ নাম হিসেবে দেওয়া।

 4 years ago 

এইটা শর্টে বললাম, ফুল নামটা হলো 'নেইমিন পারাভা' মাছ

এমনিতেই মাছের নাম মনে থাকে না তার মধ্যে যদি এত কঠিন নাম হয় তাহলে তো কয়দিন পরে মাছের নাম মুখস্ত করতে গিয়ে নিজের নাম ভুলে যাব দাদা😅😅। এর চেয়ে বরং ভূত নামটাই পারফেক্ট। সহজেই মনে থাকবে। বর্তমানে মাছের যা দাম তাতে করে এসব বেশি দামি সাগরের মাছ খাওয়া সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই মাছ কখনো দেখেছি বলে মনে পড়ছে না। মাছ যদি ভূত হয়ে আমাদের অঞ্চলে চলে আসতো তাহলে একটু খেয়ে দেখতে পারতাম। যে কোন মাছ ডিপ ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে। ঝিঙে আলু দিয়ে পাতলা রকমের ঝোল করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। মনে হচ্ছে আপনার করা এই রান্নাটি খেতে একেবারে পারফেক্ট হয়েছিল। ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল আর সাথে গরম ভাত একেবারে জমে যাবে দাদা। ধন্যবাদ আপনাকে মজার একটি মাছের রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

দারুন 👌
আজ পুরো মাছের ছবি দেখতে পেলাম। ছবিটা রেখে দিলাম, দেখি এধরনের মাছ বাজারে পাই কিনা। মাছটার নাম কিন্তু সুন্দর পারাভা 😍
আপনি আগে এটাকে ভূত মাছ বলতেন 😄

যাক এবার আসি রেসিপির কথায়, সব সময়ের মতো এবারও বলবো রান্নার কৌশল এবং কালার অসাধারণ ছিল।

দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

 4 years ago 

ভূত জীবনেও চোখে দেখিনি তাই ভূত মাছ দেখার ইচ্ছে আছে 🤣।
আপনি আজকে যে সমস্যাটা ফেস করেছেন আমি সব সময় এই সমস্যাটা ফেস করি। ভূত নামটাও স্বাভাবিক তাই আপনি google সার্চ করে এ মাছের নাম বের করেছেন। আর আমি এদিকে মাছ বিভিন্ন সবজি ইত্যাদির নাম গুগল করতে করতে বের করি🥴।

যাইহোক রেসিপিটি অসাধারণ ছিল আপনার পরবর্তী রেসিপির অপেক্ষায় রইলাম।

 4 years ago 

দাদা এই পারাভা মাছের নাম প্রথম শুনলাম। তাছাড়া অন্য একটি নাম যখন বলছিলেন ভাবছিলাম যাক এবার মনে হয় মাছটি চিনতে পারব। কিন্তু তারপরও সেই অদ্ভুত নাম বললেন। ভুত মাছ এই নামও তো কোনদিন শুনিনি। অবশ্য ভূত মাছের রেসিপি আপনি মনে হয় এর আগে একবার শেয়ার করেছিলেন। নামটি পরিচিত মনে হচ্ছে। এই মাছ দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মত লাগছে। সামুদ্রিক মাছ যেহেতু খেতে তো সুস্বাদু হবেই। আর যেসব মাছের দাম বেশি সেই সব মাছ একটু সুস্বাদু বেশি হয়। ঝিঙ্গে আলু দিয়ে রান্না করাতে মনে হয় অন্যরকম স্বাদ হয়েছে। কিন্তু যেভাবে ফ্রাই করে রেখেছেন মনে হচ্ছে তো ওখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দেই। আপনার কাছ থেকে অদ্ভুত অদ্ভুত মাছের নাম জানতে পারা যায়। ভালই লাগে।

 4 years ago 

পারাভা মাছের নাম শুনে আমার কাছেও নতুন লেগেছে।এ মাছকে আমাদের এলাকায় অন্য নামে চিনে।আপনি আলু ঝিঙে দিয়ে খুব সুন্দর ভূত মাছের রেসিপি তৈরি করেছেন। নিশ্চয়ই খেতে ও সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

দাদা আপনি আর কত কি মাছ দেখাবেন আমাদের।
ভূত পেত্নী সবই নিয়ে আসতাছেন,যা জানি কবে শাঁকচুন্নি, দৈত্য নিয়ে আসবেন তাই ভাবছি😉😉।না দাদা কে একটা বিয়ে করিয়ে দিতে হবে তা না হলে আর কি কি মাছ এনে আমাদেরকে রেসিপি দিবে।যাই হোক এর আসল নাম টা কিন্তু সুন্দর নেইমিন পারাভা।ঝিঙে দিয়ে ভূত মাছ দিয়ে দারুন একটা রেসিপি তৈরি করেছেন।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 years ago 

দাদা আপনি আর কত কি মাছ দেখাবেন আমাদের।

আমিও ভাবছি আর কত কি আছে। সব একবারে ছিঁকে আনবো আপনার জন্য 😅।

ভূত পেত্নী সবই নিয়ে আসতাছেন,যা জানি কবে শাঁকচুন্নি, দৈত্য নিয়ে আসবেন তাই ভাবছি😉😉

মাছের সাথে যদি চলে আসে তাহলে তো সমস্যা, আপনি তখন ঝাড়ু দিয়ে শাঁকচুন্নি, দৈত্য সব ভাগিয়ে নিয়ে যাবেন😂।

 4 years ago 

আরে না এদের দিয়ে কাজ করাবো,মজার মজার খাবার রান্না করতে বলবো,আর আপনাকে লোভ লাগাবো 😜😜

 4 years ago 

জী দাদা মাছের নাম যদি ভূত মাছ হয় তাহলে তো অবাক লাগবেই। তবে এই মাছকে ভূত মাছ কেন বলা হয় তার কারনটা আজও অজানা। আপনার মাধ্যমে জানতে পারলাম যে মাছটার আসল নাম হলো “নেইমিন পারাভা”।এই মাছটা সচারাচর পাওয়া যায় না তাই মাছটার এত দাম। আর যে জিনিসের উৎপাদন কম সে জিনিসের দাম তো থাকবেই। তবে আমি কখনো এই মাছ খেয়েছি বলে মনে হয় না। আপনি মাছটি ভাজি করে আস্তো আস্তো রান্না করেছেন দেখে ভালই লাগলো ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37