চন্দ্রহাসি বাংলো ( পর্ব ৫ )
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "চন্দ্রহাসি বাংলো" গল্পটির পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো সুধীরের হাত থেকে খামটা উড়ে গিয়ে যখন এক জায়গায় পড়লো এবং বইয়ের পাতা উল্টে একটি নির্দিষ্ট পাতায় আটকে গেলো। আসলে ওই পাতাটা সুধীরকে দেখানোর জন্য চন্দ্রার প্রচেষ্টা। এখন ওখানে ওই পাতায় আঁকা ছিল এক নারীর রূপরেখা অর্থাৎ এটা যে চন্দ্রা দেবীর তা আর বলার উপেক্ষা রাখে না। তবে ওখানে শুধু রূপরেখা নয়, কিছু শব্দও লেখা ছিল-রাতে আয়নার পাশে যাওয়া যাবে না, কারণ ওই সময় ওখানে সময় আটকে থাকে। কিন্তু সুধীর কথাটা কিছুতেই মানলো না, সে আবারো ওই আয়নার ঘরে চলে গেলো। হঠাৎ সেখানে জানালাগুলো খুলে যায় এবং বাইরের থেকে হাওয়া বইতে শুরু করে।
এরপর চারিদিকে ভেতরে হাওয়ায় উড়ছে বইয়ের পাতা এইসব এবং সুধীর আবারো সাহস নিয়ে আয়নার দিকে তাকালো। সে এবারও অনুভব করলো যে, তার পেছনে কিছু একটা চলাফেরা করছে। সে আগেরবারের মতো আবারো পেছনে ঘুরে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেলো না। অনেক্ষন ধরে আয়নার নিচে থেকে একটা খচখচ আওয়াজ আসতে থাকে, কিন্তু সুধীর এটাকে নজর আন্দাজ করে এড়িয়ে যায়। কিন্তু সময় যত গভীর হচ্ছে, এই আওয়াজ যেন থামছেই না। সুধীর তখন আয়নার নিচের দিকে বিষয়টা দেখতে যায়, আসলে ওখানে কাঠের নিচে আলগা একটা তক্তা মতো ছিল।
সুধীর পরে এই তক্তাটা সরিয়ে বের করলো এবং সেখানে ছিল একটা সোনালী পেডেন্ট আর পুড়ে যাওয়া একটা ছবি। এই ছবিটা আবার ডুয়েল অর্থাৎ একটা চন্দ্রা দেবীর এবং অন্যটা একটা ছেলের। এই ছবির পেছনে লেখা ছিল-চিরদিন আমি তোমার। পেছনে আরো কিছু শব্দ লেখা ছিল আর এর থেকেই সুধীর অনুধাবন করলো যে, আসলে চন্দ্রা দেবীর মৃত্যু শুধু আত্মহত্যা নয়, এর পেছনে আছে আরো গভীর রহস্য। সুধীর এই বিষয়টা নিয়ে আরো গভীর ভাবে চিন্তা করলো এবং বুঝলো যে চন্দ্রা দেবীর মৃত্যুর পেছনে আছে এক গভীর মানসিক যন্ত্রনা, বিশ্বাসঘাতকতার আঘাত।
তবে একটা প্রশ্ন এখন থেকেই যায় যে, আসলে এই ছেলেটা কে ছিল! যার জন্য চন্দ্রা দেবী নিজেই নিজের মৃত্যুর পথ বেছে নিল। এই কাহিনী থেকে একটা বিষয় স্পষ্ট যে, চন্দ্রা দেবী এই ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু এই ছেলেটা কি আদৌ চন্দ্রা দেবীকে ভালোবাসতো? আর এমনও হতে পারে যে, এই বাংলোর ভৌতিক ইতিহাসের মূল ছায়া তিনিই! কিন্তু আয়নায় এখনো সেই ছায়া-আমার অমিত কোথায়? অর্থাৎ সেই ছেলের কথাই।.....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Upvoted! Thank you for supporting witness @jswit.
Absolutely gripping, @winkles! "চন্দ্রহাসি বাংলো" is proving to be a real page-turner. The suspense you've built around চন্দ্রা দেবী's story, the mysterious boy, and the secrets hidden within that old বাংলো is fantastic. I'm particularly intrigued by the duality of the burned photograph and the chilling message "আমার অমিত কোথায়?".
You've masterfully woven a tale of love, betrayal, and lingering spirits. It's impressive how you're revealing the story piece by piece, keeping us all guessing. I'm on the edge of my seat, eager to find out who this অমিত is and what truly happened to চন্দ্রা দেবী. Fantastic storytelling! Can't wait for the next installment! What do other readers think? Who is Amit? Let's discuss!