শান্তিনিকেতন ভ্রমণ ( পর্ব ১০ )
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে শান্তিনিকেতন ভ্রমণ এর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এখানে আপনারা কিছু চরকা কাটার দৃশ্য দেখতে পাবেন। যেখানে দুটি মহিলার মূর্তির মাধ্যমে বিষয়টাকে তুলে ধরা হয়েছে এই শিল্প গ্রামের মধ্যে। এই হাতে করে চরকা কাটার দৃশ্যটা বেশ দারুণ, এইগুলো বহু আগে গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যেতো। এই চরকা মূলত ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। সেই সময়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই চরকা হস্তচালিত কুটির শিল্পের প্রধান প্রতীক হয়ে উঠেছিলো। এখানে মূলত এই সৃজনী শিল্প গ্রামে এই চরকা ঘরের মাধ্যমে সেই দৃশ্যটা উপস্থাপন করেছে।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
এছাড়া এই চরকা ঘরের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং আত্মনির্ভরতার দৃশ্যও তুলে ধরা হয়েছে। এরপরের ছবিতে আপনারা কিছু পাথরের এবং মাটির তৈরী ভাস্কর্য দেখতে পাবেন। এখানে ওম চিহ্নের একটা পাথরের প্রতীক আছে আবার এখানে হাতি, ঘোড়া ইত্যাদি পশুর ভাস্কর্য আছে। এছাড়া বিভিন্ন ধরণের মুখাবয়ব, বিভিন্ন ক্যাটাগরি এর ক্ষুদ্র ঘর এবং প্রতীকধর্মী শিল্পকর্ম। তবে এই ভাস্কর্য বা যেসব ক্ষুদ্র মূর্তি আছে, সব স্থানীয় শিল্পীদের হাতে তৈরী এবং বাংলার লোকশিল্পের এক অনন্য নিদর্শন। এরপর আপনারা ঢেঁকি নামক একটি যন্ত্রের বিষয়ে দেখতে পাবেন।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
যেখানে দুটি নারীর মূর্তির মাধ্যমে একটি কুটি ঘরে বিষয়টা তুলে ধরা হয়েছে। এই ঢেঁকি শব্দের সাথে গ্রামীণ জনজীবন এর একটি অপরিহার্য অংশ জুড়ে রয়েছে। বর্তমানে এই ঢেঁকি বিষয়টা বা যন্ত্রটি বিলুপ্ত হয়ে গিয়েছে। হয়তো এখনো কিছু কিছু গ্রামে এর ব্যবহার প্রচলন রয়েছে, তবুও খুব কম। এই ঢেঁকি সাধারণত চাল বা ধান ভাঙ্গার কাজে ব্যবহৃত হতো। তবে এটি দিয়ে চিড়ে কোটার কাজেও ব্যবহৃত হতো। গ্রামের মহিলারা এইগুলো বেশি ব্যবহার করত। মূলত একজন ঢেঁকির পিছনের দিকে পা দিয়ে চাপ দিতো আর অন্যজন সামনের দিকে যেখানে গর্তে চাল বা ধান দেওয়া হতো, সেটা নেড়ে দিতো। এই ঢেঁকি গ্রাম বাংলার এক অন্যতম ঐতিহ্য ছিলো। বর্তমানে আধুনিক মেশিনের কারণে এই জিনিসটাই হারিয়ে গিয়েছে।
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
![]() |
|---|
Photo by @winkles
এছাড়া আপনারা এখানে আরো কিছু বিষয় দেখতে পাবেন, যেগুলো মূর্তির মাধ্যমে বিষয়গুলোকে একদম অরিজিনাল এর মতো তুলে ধরা হয়েছে। এখানে এইটা এরিয়ার মধ্যে দেখানো হয়েছে কেউ কুস্তিগিরি করছে এবং কেউ বাঁশের দো চালার উপরে উঠে আছে অর্থাৎ এই বাঁশের সাহায্যে হেঁটে যাচ্ছে এমনই একটা দৃশ্যপট। এই বাঁশের মাধ্যমে কিন্তু আজকাল আবার বিভিন্ন সার্কাস বা অনেক সময় মেলার ভিতরেও হাঁটতে দেখা যায়। এরপর কেউ লাঠি খেলছে অর্থাৎ যারা লাঠিয়াল, লাঠি খেলা করে। আবার কেউ বিভিন্ন ভন্গিমায় ব্যায়াম করছে। কেউ আবার ঢোল বাজাচ্ছে ইত্যাদি এইরকম নানাবিধ বিষয় মূর্তি আকারে ঐতিহ্য হিসেবে তুলে রেখেছে মূর্তি আকারে। মোটামুটি বেশ ভালই একটা উপভোগ্য বিষয় এইসব।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
















Upvoted! Thank you for supporting witness @jswit.