রেসিপি: ফুলকপি দিয়ে নাইলোটিকা মাছের তরকারি।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার মাছের রেসিপি তৈরি করেছি যার স্বাদ তেলাপিয়ার মতো এবং দেখতেও তেলাপিয়ার মতো কিন্তু জাতটাই আলাদা। এটি নাইলোটিকা মাছের তরকারি, এই সাইজে মারাত্মক হয়ে থাকে। এই মাছ আরো একটা পদ্ধতিতে খেতে ভীষণ মজা লাগে সেটি হলো পুরো গোটা মাছটাই যদি বারবিকিউ করে খাওয়া হয়। এটি তবে আমি মাঝেমধ্যে করে খাই, অনেক টেস্ট লাগে। এইভাবে খেলে আর তরকারির কাছে যেতে ইচ্ছা করে না। যাইহোক, আমি মাছটিকে কেটে ফুলকপি দিয়ে করেছিলাম, আর এখন শীতের সময় সবজির দিক থেকে ফুলকপিটাই আমার কাছে সেরা লাগে। আর ফুলকপি দিয়ে যেকোনো মাছের তরকারি জমে যায়, সবজির স্বাদে তরকারীটাও যেন অমৃত হয়ে ওঠে। যাইহোক, এখন আমি রেসিপির মূল বিষয়গুলোর দিকে চলে যাবো।


❂প্রয়োজনীয় উপকরণসমূহ:❂

উপকরণ
পরিমান
নাইলোটিকা মাছ
১ টি ( বড়ো )
ফুলকপি
১ টি
আলু
৩ টি
পেঁয়াজ
১ টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
৮ টি
সরিষার তেল
৪ চামচ
লবন
২ চামচ
হলুদ
৩ চামচ
জিরা গুঁড়ো
১ চামচ


নাইলোটিকা মাছ, ফুলকপি, আলু, পেঁয়াজ, রসুন


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম----


✠প্রস্তুত প্রণালী:✠


❖নাইলোটিকা মাছটিকে প্রথমে ভালো করে কেটে কয়েকটি পিচ করেছিলাম এবং পরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর ফুলকপিটা কেটে পিচগুলো আলাদা করে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

❖আলুগুলোর খোসা ছালিয়ে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম এবং পরে কেটে ছোট ছোট পিচ করেছিলাম।

❖পেঁয়াজ এর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং পরে কুচি করে নিয়েছিলাম। এরপর রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে কোয়াগুলো আলাদা করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম।

❖কেটে রাখা মাছের পিচগুলোতে লবন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।

❖মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নিয়েছিলাম।

❖ফুলকপির পিচগুলো ভেজে নিয়েছিলাম এবং সাথে আলুর পিচগুলো লাল করে ভেজে নিয়েছিলাম।

❖কড়াইতে তেল দিয়ে অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। সামান্য ভেজে নেওয়ার পরে তাতে ভেজে রাখা ফুলকপি, আলু এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর লবন ও হলুদ ঠিকঠাক মাপে দিয়ে নিয়েছিলাম। এরপর নেড়েচেড়ে উপাদানগুলোর সাথে ভালো করে মিক্স নিয়েছিলাম।

❖মেশানোর পরে তাতে জল দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা কিছুসময় ধরে ফুটিয়ে নিয়েছিলাম।

❖ফোটানোর পরে তাতে ভাজা মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা সম্পন্ন হওয়ার জন্য ৯ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম।

❖দারুন স্বাদের মজাদার তরকারিটা হয়ে আসলে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে রেখেছিলাম। এই সুস্বাদু তরকারিটা এখন পরিবেশন করে খাওয়ার জন্য প্রস্তুত।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago (edited)

ঠিকই বলেছেন দাদা এই শীতে ফুলকপি একমাত্র বেস্ট তরকারি ফুলকপি যে কোন তরকারী দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনার বড় নাইলোটিকা মাছ বারবিকিউ করার দৃশ্যটি আমার চোখের সামনে ভাসছে পরবর্তীতে এটি শেয়ার কইরেন দাদা। যদিও নাইলোটিকা মাছ আমি কোনদিনও খাইনি কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাছ রান্না করলেন দেখেই মনে হচ্ছে তরকারিটা খুব মজা হয়েছে। আপনি আবার ফুলকপিগুলো ভেজে দিয়েছেন আপনার কাছ থেকে প্রতিদিন নতুন নতুন রেসিপি শিখতে পারি ।

 4 years ago 

মাছের বারবিকিউ আমার অনেক ভালো লাগে ভাই। তবে নাইলোটিকা মাছের বারবিকিউ পূর্বে কখনো খাইনি। মাছগুলো ভেজে নিয়ে ফুলকপি দিয়ে আপনি খুব সুন্দর ভাবে তরকারি রান্না করার পদ্ধতি দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

নাইলোটিকা মাছ অনেকদিন পর দেখলাম।আসলে আপনি দারুন রান্না করেছেন।দাদা ফুলকপি তো শীতকালের সময় জনপ্রিয় একটি সবজি। ফুলকপি দিয়ে নাইলোটিকা মাছের তরকারি দারুন ছিল এবং খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনি অনেক সুন্দর করে রান্না করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলো সঠিক মাত্রায় দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 4 years ago 

শীতকালীন সবজি ফুলকপি দিয়ে নাইলোটিকা মাছের খুব লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই লোভ হচ্ছে খাবার জন্য মনে হচ্ছে খেতেও দারুণ সুস্বাদু হবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 4 years ago 

নাইলোটিকা মাছ তেলাপিয়া মাছের মতো দেখতে কিন্তু সাইজে অনেক বড় হয়।মাছটির স্বাদ খারাপ নাহ ভালোই। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আমার সবচেয়ে ফেবারিট। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি দাদা।আপনার কথা মতো মাছটির বারবিকিউ করে খাবো।শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 4 years ago 

  • দুপুরের সময় এসব রেসিপি দেখলে আমার খুবই ভালো লাগে। তার একমাত্র কারণ হল যেতে না পারলেও দেখলেও অনেক ভালো লাগে। আজও আপনি খুব অসাধারণ ভাবে এই রেসিপিটি তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে এটি দেখতে।
 4 years ago 

দাদা কেমন আছেন? আপনার নাইলোটিকা মাছ দিয়ে ফুলকপি রেসিপি অসাধারণ হয়েছে। দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। নিশ্চয়ই অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। খুব চমৎকারভাবে আপনি আমাদের মাঝে ধাপগুলো উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

 4 years ago 
  • ফুলকপি দিয়ে নাইলোটিকা মাছের তরকারি দেখেই অনেক সুস্বাদু মনে হচ্ছে, আসলে ফুলকপি দিয়ে সুস্বাদু এই লাইলোনটিকা মাছের রেসিপি খেতে অনেক মজা লাগে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে রেসিপিটি উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আসলে শীতকালে ফুলকপি দিয়ে মাছের রেসিপি গুলো খেতে খুবই মজা। আপনার সুস্বাদু রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
 4 years ago 

এই নাইলোটিকা মাছকে আমরা সাধারণ তেলাপিয়া হিসেবেই জানি,তবে এটা জানতাম যে ভিন্ন জাতের।দাদা,শীতের সব্জিতে আমারও প্রিয় সবজি হলো ফুলকপি। আপনার আজকের এই রান্নার মত করে আমরাও রান্না করি। খুব ভালো লাগলো দাদা,আপনার রেসিপিগুলো খুবই ভালো লাগে আমার।

 4 years ago 

অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছেন।তবে এই মাছকে দেখে প্রথমে তেলাপুয়ে মাছ ভাবছিলাম।যাই হোক সুন্দর একটা রেসিপি দেখলাম।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন ।খুব ভালো লাগলো।শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38