শিবলিঙ্গকে কেন্দ্র করে একটি বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি ম্যান্ডেলার। ম্যান্ডেলার বিভিন্ন আর্ট দেখতে বেশ সুন্দর লাগে। এই আর্টটি যদিও করে রেখেছিলাম কয়েকদিন আগে। তো যাইহোক, এই আর্টের থিমটা করেছিলাম একটি শিবলিঙ্গকে কেন্দ্র করে ম্যান্ডেলার ডিজাইন। সাধারণত শুধু এই শিবলিঙ্গকে ম্যান্ডেলার ডিজাইনে পরিণত করলে দেখতে বেশ সুন্দর লাগত, তবে এই ডিজাইনগুলো একটি বৃত্তের মাধ্যমে যতটা সহজে ফুটিয়ে তোলা যায়, নরমালি মূল বিষয়ের উপরে সেই ডিজাইনটা সুক্ষ আকারে ফুটিয়ে তুলতে গেলে অনেক সময় লেগে যায়। কিন্তু করতে পারলে এইগুলো দারুন লাগে কালারের মাধ্যমে। আমি নরমালি একটি বৃত্তের মাধ্যমে এই ডিজাইনটি করেছিলাম। তবে অঙ্কনটি পুরোপুরি সম্পন্ন করার পরে দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো। যাইহোক, অঙ্কনটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


❄উপকরণ:❄

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কাঁটা কম্পাস
কালার পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, একটি শিবলিঙ্গ পুরোপুরি ভাবে এঁকে সম্পন্ন করে নিয়েছিলাম। এরপর সেখানে একটি ত্রিশূল এবং তাতে একটি ডুগডুগি এঁকে দিয়েছিলাম। এরপর একটি বৃত্তের সার্কেল দিয়ে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, পরপর আরো কয়েকটি বৃত্তের সার্কেল দিয়ে তাতে বিভিন্ন ধরণের ম্যান্ডেলা ডিজাইন এঁকে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, অঙ্কনটি পুরোপুরি এঁকে ফেলার পরে মার্কার পেনের কালী দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, মার্কার পেন এবং মোম রং এর মাধ্যমে সম্পূর্ণ শিবলিঙ্গতে কালার করে দিয়েছিলাম। এরপর ত্রিশূল এবং ডুগডুগিতেও কালার পেনের মাধ্যমে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, বিভিন্ন কালার পেনের মাধ্যমে সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইনে কালার করে দিয়েছিলাম এবং অঙ্কনটিকে এখানেই শেষ করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনি বরাবরই চমৎকার আর্ট করেন।আপনার আর্ট গুলো দারুন হয়।যেকোনো কিছু সুন্দর ভাবে আর্ট করা হলে দেখতে ভীষণ ভালো লাগে।এরপর কালার ঠিকঠাক মতো করতে পারলে আরো বেশী ভালো লাগে।আপনার আজকের এই ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন দারুন ছিল।ধাপে ধাপে খুব সুন্দরভাবে ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।ভালো থাকবেন সব সময়। আর সুন্দর সুন্দর আরো আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন আশাকরি।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

দাদা আপনার আর্ট গুলো আমার বরাবরই ভালো লাগে অসাধারণ আপনি আর্ট করেন।
আর কম্বিনেশনটি যদি ভাল হয় তাহলে সে আর্ট আরো ফুটে ওঠে।আপনার আর্টের কালার কম্বিনেশন সবসময় অনেক সুন্দর হয়। আজকের ম্যান্ডেলা আর্টি বেশ চমৎকার ছিল। অনেক ধন্যবাদ দাদা, ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আর্ট গুলো অঙ্কন করার পর সে যদি সুন্দর করে এবং সুন্দর করে ফটোগ্রাফি না করা হয়, তাহলে দেখতে ভালো লাগে না। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ দাদা এটা শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনার করা আর্টগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। আপনার করা আর্ট গুলো অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে থাকে। আজকে আপনি শিবলিঙ্গ কে কেন্দ্র করে সুন্দর করে এই ম্যান্ডেলা ডিজাইন করেছেন দেখে অনেক ভালো লাগলো। বৃত্তের কালারফুল ম্যান্ডেলা আর্ট হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে দেখতে। এই ধরনের কালারফুল আর্ট গুলো জাস্ট চমৎকার হয়ে থাকে।

 2 years ago 

বরাবরের মতো বেশ সুন্দর একেঁছেন ম্যান্ডালাটি। বেশ সুন্দর হয়েছে দেখতে।বেশ সময় নিয়ে এঁকেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর তাইতো এতো নিখুঁত হয়েছে। কালার কম্বিনেশন ও আর্ট দুটোই বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ ম্যান্ডালা আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনি শিবলিঙ্গকে কেন্দ্র করে বৃত্তের ভিতরে খুব সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলার ডিজাইন করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করেন। হালকা কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। সম্পূর্ণ আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্! চমৎকার একটি আর্ট করেছেন দাদা। শিবলিঙ্গকে কেন্দ্র করে বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইনটি জাস্ট অসাধারণ হয়েছে। একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। আপনার আর্ট গুলো বরাবরই খুব সুন্দর হয়। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

কয়েকদিন আগে করে রাখা এই দারুল আর্ট দেখে মুগ্ধ হলাম দাদা। অসাধারণ হয়েছে আপনার আর্ট। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। শিবলিঙ্গকে কেন্দ্র করে চমৎকার একটি আর্ট করেছেন দাদা। বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনার আর্ট মানেই অসাধারণ।অনেক সময় ও দক্ষতার সঙ্গে তৈরি করেছেন এটি।একদম নিখুঁত হয়েছে দেখতে ম্যান্ডেলার মধ্যে শিবলিঙ্গটি।আমার কাছে খুবই ভালো লেগেছে এই আর্টটি।অসংখ্য ধন্যবাদ দাদা,এত সুন্দর আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38