দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ২০ )

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দুর্গাপুজোর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। আজকে পর্বেও পাড়ার কিছু প্যান্ডেলের নিদর্শন তুলে ধরবো। এই প্যান্ডেলটি গুপ্ত কলোনির এক জায়গার থেকে তোলা। তবে এই প্যান্ডেলের থিমটা আসলে কি নিয়ে করা ছিল, সেটা জানা নেই। ওখানে লেখাও ছিল না। তবে সে যাইহোক, প্যান্ডেলের যে আকর্ষণীয়তা তৈরি করেছিল, তাতে মন এমনিই কেড়ে নেয়। প্যান্ডেলটি সরাসরি সম্মুখ দিক থেকে দেখলে খুবই সুন্দর লাগছে। আর সবথেকে এখানে আকর্ষনীয়তার যে বিষয়টা উঠেছে, সেটা হলো এর লাইটিং ইফেক্টটা। মূলত যেকোনো প্যান্ডেলের মূল আকর্ষণীয়তা নির্ভর করে সঠিক লাইটিং এর উপরে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আর প্যান্ডেল তো আসলে যেভাবে সাজিয়ে তুলুক না কেন, দিনের বেলা গিয়ে দেখলে তেমন কোনো আকর্ষণীয়তা অনুভব করা যায় না, যেটা রাতের দিকে বেশি অনুভব করা যায়। এখানে প্যান্ডেলটিতে ৩ প্রকারের কালার ইফেক্ট দেওয়া আছে। আর প্যান্ডেলের মাঝ বরাবর আরো একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে, এখানে মায়ের মূর্তির প্রতিচ্ছবিটা দুইভাবে ফুটিয়ে তুলেছে। তবে এটি অরিজিনাল প্রতিমা নয়, এটা জাস্ট সৌন্দর্যতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এর ফলে আকর্ষণটা আরো বেশি ভালো লাগছে। তাছাড়া প্যান্ডেলের আশেপাশে আরো বেশ কিছু ডিজাইন তুলে ধরেছে, যেগুলো বিভিন্ন কালারের ত্রিশূলের মাধ্যমে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তার মাঝে আবার কিছু পাখি আকৃতির ডিজাইন এবং সেই সাথে পুতুলের ডিজাইনে ফুটিয়ে তুলেছে। উপরে ডুমরু এইসব আরো বিভিন্ন প্রকারের ডিজাইন আছে। এরপরে আপনারা দৃশ্যের আরো একটা পার্টে দেখতে পাবেন যে, এখানে প্যান্ডেলের ডিজাইনের মাঝখানে হাড়ি ঝুলিয়ে এবং সেই সাথে আরো কিছু বিভিন্ন আকর্ষণীয় ডিজাইন আছে। এখানে ডিজাইনগুলো আসলে একটা আলাদা আকর্ষণীয় রূপ নিয়েছে। ছবিতে পরপর সব ডিজাইনগুলো দেখলে বিষয়টা আপনাদের কাছে আরো ভালো লাগবে। এছাড়া প্যান্ডেলের আরেক ভাগে দেখতে পাবেন যে, এখানে কাপড় এবং কিছু গোল গোল রিং এর মাধ্যমে ঝুলিয়ে কত সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো ফুটিয়ে তুলেছে। এই দৃশ্যটা সবথেকে দারুন লাগছে, বিশেষ করে অসাধারণ লাগছিলো।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এইরকম আরো বহু ডিজাইন ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের ভিতরে। এই প্যান্ডেলটি এক দিক বিবেচনা করলে বড়ো প্যান্ডেলের হিসেবে ধরা যায়, কোনো অংশে ,কারণ ডিজাইনগুলো বেশ সাজিয়েছে। এছাড়া আরো দেখবেন যে, এখানে কিছু মুখোশের ডিজাইনের মতো করা এবং কিছু প্রাচীন চিত্রের মতো দৃশ্য তুলে ধরা আছে। এরপর মণ্ডপের কাছে যাওয়ার পরে দেখলাম মায়ের মূর্তির আশেপাশে একদম পুরো ইউনিক কিছু ডিজাইনের মাধ্যমে বিষয়টা তুলে ধরেছিলো। উপরে আপনারা বেশ কিছু ঝুলন্ত ঝুড়ি দেখতে পাবেন, যেগুলো বাঁশ এর মাধ্যমে করা। ব্যাকগ্রাউন্ডটা বেশ ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। মায়ের মূর্তিটাও বেশ আকর্ষণীয় করে তুলে ধরেছে। পুরো ইউনিক ডিজাইনের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা। সবমিলিয়ে বেশ দারুন ছিল।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকলকাতা
তারিখ১০ অক্টোবর ২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অও,দুর্গাপূজার প্যান্ডেলটি তো অসাধারণ।আমার কাছে খুবই ভালো লেগেছে চায়ের ভাড়গুলি রঙিন করে ফুটিয়ে তুলেছে।তাছাড়া আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন।লাইটিং সৌন্দর্য্য বৃদ্ধি করে প্যান্ডেলের তাছাড়া ছোট ছোট বিষয় তুলে ধরেছে দেখে ভালো লাগলো।ধন্যবাদ দাদা।

 last year 

সত্যি দাদা দুর্গাপূজা উপলক্ষে অসাধারণ সুন্দর সুন্দর প্যান্ডেলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে এটা সত্য যে, এরকম প্যান্ডেলের প্রকৃত সৌন্দর্য একমাত্র রাতের বেলায় উপভোগ করা সম্ভব। যাহোক দাদা আজকে আপনার এই পোস্টটি পড়ে এবং আপনার পোস্টের অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে আমার।

 last year 

এককথায় চোখ ধাঁধানো আলোকসজ্জা, তাছাড়া আপনি ফটোগ্রাফি গুলো দারুণ তুলেছেন দাদা। বেশ ভালোই উপভোগ করলাম, গুপ্ত কলোনির পূজা প্যান্ডেলের ছবিগুলো।

 last year 

দাদা আজ আপনি অনেক সুন্দর করে দুর্গা পূজার ২০ তম পর্ব আমাদের সবার মাঝে শেয়ার করেছেন। আজকে আপনি অনেক সুন্দর করে একটা প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করেছেন। সে সাথে আপনার কাটানো মুহূর্তটাও সুন্দরভাবে শেয়ার করলেন দেখে ভালো লাগলো। প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি এভাবে প্রতিটা পর্ব আমাদের মাঝে শেয়ার করবেন দাদা। অনেক ধন্যবাদ দাদা এই গল্পটা আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করার জন্য।

 last year 

চমৎকার আলোকসজ্জা দাদা।ফটোগ্রাফি ও দারুন করেছেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চোখ ধাধানো ছিল।অনেক ভালো লেগেছে আমার।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 last year 

মূলত যেকোনো প্যান্ডেলের মূল আকর্ষণীয়তা নির্ভর করে সঠিক লাইটিং এর উপরে।

একেবারে যথার্থ বলেছেন দাদা। লাইটিং সুন্দর হলে যেকোনো প্যান্ডেল দেখতে বেশ আকর্ষণীয় লাগে। যাইহোক প্যান্ডেলটা সত্যিই দারুণভাবে সাজিয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দাদা। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুতি প্যান্ডেলের লাইটিং সুন্দর হলে দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটা প্যান্ডেলের আলোকচিত্র দেখলাম, যেটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে। নিশ্চয়ই ওখানে অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। আপনার পুরো পোস্টটা পড়ে বেশ ভালোভাবেই এটা উপভোগ করলাম। অনেক বেশি ধন্যবাদ দাদা আপনাকে, এত সুন্দর একটা পোস্ট আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

গুপ্ত কলোনি থেকে ধারণ করা চোখ জুড়ানো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। থিমটা জানা না গেলেও আপনার পোস্ট পড়েই ভালো লাগলো। তিন প্রকারের কালার লাইট ইউস করাতে আরো দারুন দেখাচ্ছে কিন্তু। আসলেই এরকম জায়গাগুলোতে দিনের থেকে রাত্রিবেলা বেশি উজ্জ্বলতা ফুটে ওঠে। ২০২৪ এর দুর্গাপূজার বিশ তম পর্বটি দারুন ছিল। আশা করি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আমাদের মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64517.84
ETH 1742.19
USDT 1.00
SBD 0.42