আয়নার অপর পিঠে (পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ChatGPT Image May 13, 2025, 03_24_48 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "আয়নার অপর পিঠে" গল্পটির ষষ্ঠ পর্ব রিভিউ দেব। তো সৌমিত্র যখন সেই আয়নার শহর কলেজ স্ট্রিটে ছিল, তখন তার পেছন থেকে একটা স্বর ভেসে আসে-"তুমি এসে গেছো?"সৌমিত্র তখন ঘাড়টা ঘুরিয়ে তাকাতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে-মুখে যেন এক রাশ বিষণ্ণতায় ছায়া। সৌমিত্র ভেবেছে এটা হয়তো সেই মেয়ে, যে বহু বছর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিখোঁজ হয়ে গেছিলো। সৌমিত্র তখন তার কাছে একটা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো-তুমি কি সেই মেয়ে, যে নিখোঁজ হয়ে গেছিলে? মেয়েটি মাথা নেড়ে বললো-আমি এখানে অনেক বছর ধরে আটকে আছি। এই আয়নার জগতের পৃথিবীটা যে কত ভয়ানক, তা কেউ জানেনা।

এই জগতটা আমাদের পৃথিবীর থেকে সম্পূর্ণ বিপরীত অর্থাৎ আয়নার অপর দিকে। এখানে সবসময় সময় থমকে থাকে। এই আয়নার জগতে কেউ একবার যদি আসে, তাহলে এখান থেকে ফিরে যাওয়া সহজ নয়। মেয়েটার সব কথা সৌমিত্র চুপ করে শুনছিলো। এরপর মেয়েটা সৌমিত্রকে জিজ্ঞাসা করলো, "তোমার কাছে সেই চাবিটা আছে তো!" সৌমিত্র পকেট থেকে সেই চাবিটা বের করলো এবং মেয়েটা যেন সেই চাবির দিকে তাকিয়ে এক শতাব্দীর পুরোনো আশা খুঁজে পেলো। এই চাবিটা যেমন বাইরে থেকে দরোজা খুলতে পারে, তেমনি ভেতর থেকেও খুলতে পারে। তবে সময় খুবই কম, কারন এই দুনিয়া আমাদের আটকে রাখার চেষ্টা করবে।

তাদের দুজনের কথাবার্তার মাঝে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেলো এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, মেঘে একটা গম্ভীর গর্জন। মেয়েটা তখন ফিসফিস করে সৌমিত্রকে বলতে লাগলো-"তারা হয়তো টের পেয়ে গেছে, যে আমরা কথা বলছি।" সৌমিত্র তখন জিজ্ঞাসা করলো-"তারা কে?" মেয়েটা বললো-যারা এই আয়নার দুনিয়া নিয়ন্ত্র করে, তারা। তারা সবসময় চেষ্টা করবে, যারা একবার এই আয়নার দুনিয়ায় পা রাখবে, তারা যেন আর ফিরে না যেতে পারে। এরপর এক অদ্ভুত দৃশ্যের মতো বিষয় দেখা দিলো তাদের সামনে। ধোঁয়ার মতো কয়েকটা ছায়ামূর্তি আকাশ পথে নামতে থাকে। তবে তাদের কোনো মাথা নেই, দুটো বড়ো বড়ো চোখ আর আর কুয়াশায় মোড়ানো দেহ।

মেয়েটা আর দেরি না করে সৌমিত্রর হাত ধরে বললো-"দ্রুত চলো। আমাদের এখনই সেই দরোজার কাছে পৌঁছাতে হবে, নাহলে তারা আমাদের ছায়া ছিনিয়ে নিয়ে যাবে। সৌমিত্র যেন একটা ঘোরের মধ্যে হাঁটছিলো, ছায়ামূর্তিগুলো যেন চারিপাশে তাদের ঘিরে ধরেছে। এর মধ্যে কারো গলা দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে- "তোমরা ফেরার কথা ভাবছো? দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে!" মেয়েটা সৌমিত্রকে বললো, তুমি দরজাটা খোলো, আমি ওদের আটকাবো। সৌমিত্র তখন কাঁপা হাতে চাবিটা ঘোরাতে লাগে, কিন্তু দরজা খুলছেই না। সৌমিত্র তখন আরো ভয়ে পেয়ে যাচ্ছে আর আরো কাঁপতে থাকে। মেয়েটা করে বললো- "তোমাকে শক্ত থাকতে হবে, চাবিটা একবার হৃদয়ের উপরে রেখে ঘোরাও"...সৌমিত্র সেই মতে চাবিটা হৃদয়ের উপরে রেখে ঘোরাতেই দরজা খুলে গেলো। দরজাটা খুলে যাওয়ার সাথে সাথে দেখা গেলো এক তীব্র আলো।.....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 61890.78
ETH 1628.33
USDT 1.00
SBD 0.40