গজরাজের মস্তককে কেন্দ্র করে একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একটি ম্যান্ডেলা আর্টের মাধ্যমে সম্পন্ন করেছিলাম। এই আর্টটি করেছিলাম হাতির মস্তকের সমন্বয়ে। হাতি না বলে গজরাজ বললে বেশ ভালো লাগে, একটা আলাদা ইন্টারেষ্টিং ব্যাপার আছে নামের মধ্যে। আমাদের এখানে অনেক জায়গায় কিন্তু গজরাজই বলে সম্বোধন করে থাকে হাতিকে। তবে হাতির মস্তকের মাধ্যমে ডিজাইনটা দেখতে বেশ ভালোই লাগছে তৈরি করার পরে। এটি বলা যায় একটি ছোট হাতি বা গজরাজের মস্তক, সেটি আপনারা শুঁড় দেখলেই বুঝতে পারছেন। আমি আসলে এইরকমই একটা বিষয়কে তুলে ধরেছি বলতে গেলে। শুঁড় বিভিন্ন ভাবে দেওয়া যায় ছোট-বড়ো যাই হোক না কেন। যাইহোক, এটা নিয়ে আসলে আর তেমন কিছু বলার নেই। এই অঙ্কনটা কালার দিয়ে সম্পূর্ণ করার পরে আসলেই অনেক দৃষ্টিনন্দন লাগছিলো আর আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


❁উপকরণ:❁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
মোম রং
রাবার

❣এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, গজরাজের মস্তক, শুঁড়, কান সহ সম্পূর্ণ আর্টটি করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, পাশে একটি অর্ধবৃত্তের মতো করে ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছিলাম এবং মস্তকের উপরে একটি ময়ূরের পালকের মতো দেখতে এঁকে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে সম্পূর্ণ অঙ্কনটিকে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, মোম রং দিয়ে গজরাজের মস্তক থেকে শুঁড় পর্যন্ত কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, যে ম্যান্ডেলা ডিজাইন করেছিলাম তাতে মোম রং এবং কালার পেনের সাহায্যে কালার করে দিয়েছিলাম। এরপর ময়ূরের পালকের মতো যেটি এঁকেছিলাম তাতে কালার দিয়ে অঙ্কনটিকে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হাতিকে গজরাজ বলা হয় আগে জানতাম না দাদা। আজকেই প্রথম জানলাম। গজরাজের মস্তককে কেন্দ্র করে অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। আর খুবই কালারফুল হয়েছে দাদা। অনেক ভালো লেগেছে।

 2 years ago 

দাদা গজরাজের মস্তক কে কেন্দ্র করে সুন্দর এঁকেছেন।আপনার ম্যান্ডেলা আর্ট পোস্টটি দেখতে জাস্ট এককথায় চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা ডিজাইনের আর্ট চমৎকার হয়েছে দাদা। আর কালারফুল হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হাতি না বলে গজরাজ বললে বেশ ভালো লাগে, একটা আলাদা ইন্টারেষ্টিং ব্যাপার আছে নামের মধ্যে।

আসলেই দাদা গজরাজ নামের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। ম্যান্ডেলা ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে, তেমনি কালার কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ হয়েছে। আপনি একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দাদা আজ আপনি অনেক সুন্দর করে হাতির মস্তকের সমন্বয়ে এই আর্টটি করেছেন। যা দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটা সত্যি খুবই দারুণ ছিল। নিখুঁত ডিজাইনগুলো আমার অনেক ভালো লেগেছে। প্রথমে আপনি সুন্দরভাবে পুরোটা এঁকে নিয়ে, তারপরে কালার করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। হ্যাঁ দাদা গজরাজ বললে আলাদা ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। আর এই নামটা আমার নিজেরও অনেক ভালো লাগে। ধন্যবাদ দাদা সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি আর্ট আজ শেয়ার করেছেন দাদা।আর্টটি এতোটাই সুন্দর ও নিখুঁত হয়েছে যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম অনেক সময়।আপনার আর্ট গুলো দেখে খুব বেশী উৎসাহিত হই আমি।পাশে কালারফুল ম্যান্ডেলা ডিজাইনটি দেয়াতে আরো বেশী আকর্ষনীয় লাগছে।ধন্যবাদ দাদা চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63100.12
ETH 1669.66
USDT 1.00
SBD 0.41