বৃষ্টির দিনগুলো ( পর্ব ৮ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের অষ্টম পর্ব শেয়ার করে নেবো। এরপর সে তার পাশে গিয়ে বসল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু নদীর দিকে তাকিয়ে রইল।হঠাৎ মেঘলা বলল- যদি কোনোদিন জীবনে এমন কিছু ঘটে, যা তুমি বদলাতে পারবে না, তাহলে কী করবে? প্রশ্নটা অদ্ভুত ছিল। তারপরেও সে বলল-মেনে নেওয়ার চেষ্টা করব। সহজ না, খুব কষ্ট হবে? সে বললো- হবে। এরপর সে ধীরে মাথা নাড়ল, তারপর বলল- তবুও মানুষ মেনে নেয়, তাই না? হয়তো। এরপর মেঘলা আকাশের দিকে তাকাল। তার চোখে তখন এক ধরনের গভীর বিষণ্নতা। সে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। আর তখনই মনে হলো, কিছু একটা ঘটছে, যেটা সে তাকে বলছে না।
সেদিন ফেরার সময় বৃষ্টি শুরু হলো। তারা দুজনেই ভিজছিল, সাথে যদিও ছাতা ছিল। কিন্তু কেউ খুলিনি। মেঘলা হঠাৎ বলল- তুমি কি কখনও কোনো কথা বলতে দেরি করেছ? শুনে সে চমকে উঠলো। এরপর সে জিজ্ঞাসা করলো- মানে? এমন কোনো কথা, যেটা বলতে চেয়েছিলে, কিন্তু বলোনি। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ সে জানত, তার জীবনে এমন একটি কথাই আছে, যেটা সে প্রতিদিন বলতে চায়। কিন্তু বলে না। সে ধীরে বলল- হ্যাঁ। পরে সে বললো- কেন বলোনি? ভয়। কিসের ভয়? হারানোর। মেঘলা কিছু বলল না। শুধু তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল, যা সে আজও ভুলতে পারেনি।মনে হচ্ছিল, সে তার না বলা কথাটাও বুঝে গেছে।কিন্তু সেও কিছু বলল না, সেদিন রাতে বাড়ি ফিরে সে সিদ্ধান্ত নিয়েছিল- আর নয়, সে মেঘলাকে সব বলবে।
সে তাকে জানাবে, সে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সে তাকে বলবে, তার প্রতিটি স্বপ্নে এখন তার উপস্থিতি আছে। এছাড়া সে তাকে বলবে- সে তাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে।পরদিন সকালে ঘুম থেকে উঠেই তাকে ফোন করল। কিন্তু ফোন বন্ধ। সে ভাবল, হয়তো ঘুমাচ্ছে।দুপুরে ফোন করল, তাও বন্ধ। এরপর সন্ধ্যায় করল, তবুও বন্ধ। মেসেজ পাঠাল, কিন্তু কোনো উত্তর নেই। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন... মেঘলার কোনো খবর নেই। তার ভেতরে অস্থিরতা বাড়তে লাগল। এমন তো সে কখনও করেনি। এক সপ্তাহ পর সে তার কলেজে গেল। সেখানে গিয়ে জানতে পারল- মেঘলা কয়েকদিন ধরেই কলেজে আসছে না। কেউ ঠিকমতো কিছু বলতে পারল না। শুধু একজন বলল- শুনেছি ও নাকি শহরের বাইরে গেছে।
সে জিজ্ঞাসা করলো- কোথায় গেছে? কেন গেছে? কবে ফিরবে? কিন্তু কেউ কিছুই জানে না। সে স্তব্ধ হয়ে গেল। যে কথাটা সে এতদিন বলতে পারেনি, সেই কথাটাই এখন বুকের ভেতর পাথরের মতো ভারী হয়ে বসে রইল। বাইরে তখন আবার বৃষ্টি নামছিল। সে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ছিল। আর প্রথমবারের মতো অনুভব করল- অপেক্ষা শুধু সুন্দর নয়, অপেক্ষা অনেক সময় ভীষণ কষ্টেরও হয়। আর তার জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা যেন ঠিক সেই দিন থেকেই শুরু হলো। মানুষ যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে, তখন তার অনুপস্থিতিও এক ধরনের উপস্থিতি হয়ে ওঠে। মেঘলা হারিয়ে যাওয়ার পর প্রথম কয়েকদিন সে নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল- হয়তো কোনো জরুরি কাজে গেছে, হয়তো কয়েকদিন পর ফিরে আসবে, হয়তো ফোন হারিয়ে গেছে।......
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


