বৃষ্টির দিনগুলো ( পর্ব ৯ )

in আমার বাংলা ব্লগ4 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000082696.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের নবম পর্ব শেয়ার করে নেবো। এরপর- কিন্তু দিন যত গড়াতে লাগল, সেই আশাগুলো ততই দুর্বল হয়ে পড়তে লাগল। এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস। তবুও মেঘলার কোনো খবর নেই, এদিকে ফোন নম্বর বন্ধ।সোশ্যাল মিডিয়ায় কোনো নতুন পোস্ট নেই, তারপর মেসেজের উত্তর নেই। যেন হঠাৎ করেই সে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। সে প্রায়ই সেই বইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াত, যেখানে প্রথম দেখা হয়েছিল। টিনের ছাউনিটা এখনো আছে, বৃষ্টি এলেই সেখানে মানুষ আশ্রয় নেয়। কিন্তু সে যখনই সেখানে দাঁড়াত, তার চোখ শুধু একজনকেই খুঁজত। অর্থাৎ সাদা-নীল পোশাক পরা সেই মেয়েটিকে। যে একদিন বৃষ্টির দিকে তাকিয়ে বলেছিল- আমার বৃষ্টি খুব ভালো লাগে। কিন্তু সে আর আসত না।

শীত এসে গেল। বর্ষা শেষ হয়ে গেছে অনেক আগেই।আকাশে আর মেঘ জমে না, বৃষ্টি নামে না। কিন্তু তার ভেতরের আকাশে যেন প্রতিদিনই বৃষ্টি পড়ছিল। বন্ধুরা লক্ষ্য করছিল সে আগের মতো নেই, আগের মতো হাসে না, আগের মতো আড্ডা দেয় না। এছাড়া বই পড়তে বসলে মনোযোগ থাকে না, রাতে ঘুম আসে না। মাঝরাতে উঠে জানালার পাশে বসে থাকে। তার মা একদিন জিজ্ঞেস করেছিল- কোনো সমস্যা হয়েছে? সে হেসে বলেছিল- না। কিন্তু মায়েরা হয়তো সব বুঝতে পারে। তার মা আর কিছু বলেনি। শুধু মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। একদিন বিকেলে হঠাৎ পোস্টম্যান একটি খাম দিয়ে গেল। সেখানে তার নাম লেখা ছিল, কিন্তু কোনো প্রেরকের নাম ছিল না।

হাতের লেখাটা দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। কারণ সে সেই লেখা চিনত, সেটা মূলত মেঘলার হাতের লেখা ছিল। হাত কাঁপতে কাঁপতে খাম খুলল। ভেতরে একটি চিঠি আর একটি ছোট্ট শুকনো কৃষ্ণচূড়া ফুল। চিঠির প্রথম লাইন পড়েই তার চোখ ঝাপসা হয়ে গেল। লেখা ছিল- "তুমি যখন এই চিঠিটা পড়বে, তখন হয়তো আমি তোমার কাছ থেকে অনেক দূরে থাকব।" সে গভীর শ্বাস নিয়ে পড়তে শুরু করল- "তোমার ওপর রাগ করার অধিকার আমার নেই। তবুও জানি, তুমি আমার ওপর রাগ করবে। কারণ আমি কিছু না বলেই চলে এসেছি।" কিন্ত বিশ্বাস করো, এটা আমি চাইনি। তুমি অনেকবার বুঝতে চেয়েছ, আমার কী হয়েছে। কিন্তু আমি বলতে পারিনি, কারণ কিছু সত্যি এত কঠিন হয়, যে প্রিয় মানুষদের মুখোমুখি দাঁড়িয়ে তা বলা যায় না। প্রায় ছয় মাস আগে তার শরীরে একটি জটিল রোগ ধরা পড়ে।

প্রথমে ডাক্তাররা আশা দিয়েছিল। পরে বুঝল, বিষয়টা তত সহজ নয়। বাড়ির সবাই সিদ্ধান্ত নেয় তাকে অন্য শহরে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। সে তাকে বলতে চেয়েছিল, অনেকবার চেয়েছিল। কিন্তু যখনই তার মুখের দিকে তাকিয়েছে, সাহস পায়নি। তুমি আমাকে সবসময় শক্তিশালী ভাবতে। আমি চাইনি, তোমার চোখে নিজেকে অসহায় দেখতে। সে চিঠিটা পড়তে পড়তে থেমে গেল। চারপাশ ঝাপসা হয়ে আসছিল, হাত কাঁপছিল। সে মনে মনে কষ্টের সাথে বললো- মেঘলা অসুস্থ? এতদিন? আর আমি কিছুই জানতাম না? সে আবার পড়তে শুরু করল। তুমি কি জানো, সেই নদীর পাড়ে বসে যখন আমি জিজ্ঞেস করেছিলাম- আমি যদি হারিয়ে যাই? আমি আসলে নিজের কথাই বলছিলাম। আমি জানতে চেয়েছিলাম, আমি না থাকলে তুমি আমাকে মনে রাখবে কি না।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63768.31
ETH 1672.84
USDT 1.00
SBD 0.42