দুর্দান্ত উত্তেজনা সম্পন্ন ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল শ্রীলঙ্কা আর জীম্বাবুয়ে এর মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আসলে এই দুই টিমের ম্যাচ তেমন দেখা হয় না। জীম্বাবুয়ে তো বলতে গেলে তাদের খেলার ফরম্যাট অর্থাৎ কোনো পজিশন ঠিক নেই। বহু বছর ধরে তারা কোনো ওয়ার্ল্ড কাপে খেলার জায়গা অর্জন করতে পারিনি। কোয়ালিফাই করতেই পারে না। এক তো সারা বছরে তাদের পারফর্ম ভীষন খারাপ থাকে আর তারপর তাদের কোনো কিছুতে কোয়ালিফাই করতে বললে কোনো পয়েন্ট অর্জন করতে পারে না, আমেরিকার সাথেই তাই পেরে ওঠে না, কারণ একদম নতুন টিম সেদিক থেকে আমেরিকা।
আর শ্রীলঙ্কার খেলা আমি আগে খুব দেখতাম, যখন সান্গাকারা এরা ছিল। তখন বলতে গেলে শ্রীলঙ্কা একটা এশিয়ার মধ্যে ভালো মজবুত টিম ছিল ইন্ডিয়ার পাশাপাশি। এরা একসাথে সবাই চলে যাওয়ার পরে শ্রীলঙ্কা টিম পুরো দমে ভেঙে পড়ে। এখন যদিও একটু পজিশন ভালো হয়েছে, তাও পুরোপুরি না। এখনও এই টিম রিকভারি করতে অনেক সময় লাগবে। আসলে আগের মতো সেই ব্যাটসম্যান নেই বোলার থাকলেও। আসলে বলতে গেলে একটা গোটা টিমে হাতে গোনা কয়েকটা ব্যাটসম্যান নিয়ে ম্যাচে পরিবর্তন ঘটানো যায় না। যাইহোক গতকালের ম্যাচটা জীম্বাবুয়েতে হয়েছে।
জীম্বাবুয়ে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। হারারের পিচ বলতে গেলে ব্যাটিং পিচ, কারণ এর আগে যতোগুলো ম্যাচ হয়েছে তাতে ব্যাটিং পিচ লক্ষ্য করা গিয়েছে। আর এই পিচে পরে ব্যাটিং করে জেতার রেশিও বেশি। শ্রীলঙ্কা এর বর্তমানে ওপেন জুটি নিশান্কা আর মধুশকা। এরা যা খেলে একেবারে খারাপ খেলে না জুটি হিসেবে। কিন্তু ওপেনে যে পাওয়ার দিয়ে খেলা দরকার সেটা পেরে ওঠে না। প্রথমে যেভাবে শুরু করার প্রয়োজন ছিল সেটা না পারলেও নিশান্কা টেনে দিয়েছিলো। কুশল মেন্ডিস মোটামুটি ভালো একজন বিপজ্জনক ব্যাটসম্যান।
ওপেন করতে একে পাঠানো উচিত বলে আমার মনে হয়। কারণ এদের ওপেনে মানায়। এই ম্যাচে তেমন বেশি ভালো ব্যাট করতে পারিনি যদিও। তবে এ কিন্তু একজন ভালো কিপার। এখন যতোই কিপার তৈরী হোক না কেনো, ধোনি আর কুমার সান্গাকারা এর মতো আর তৃতীয় কেউ তৈরী হবে না সহজে। যাইহোক, মোটামুটি ২-৩ জনের অসাধারণ ব্যাটিং এর কারণে ২৯৮ রানের ভালো একটা স্কোর তৈরী করে। এটা জীম্বাবুয়ের কাছে অনেক বড়ো টার্গেট। জীম্বাবুয়ে পরে এই টার্গেট এর পেছনে তাড়া করতে নেমে পরপর দুইজনের উইকেট চলে যায়।
এতে একটা বড়ো ধাক্কা লাগে, কারণ এমনিতেই তাদের ব্যাটিং এর অবস্থান খারাপ, তারপর এই অবস্থা। তারপরেও ওপেন এর একজন অনেকক্ষণ দাঁড়িয়ে খেলে দিয়েছে। একপ্রকার বলা যায় রানের অনেকটা রিকভারি করে ওই ব্যাটসম্যান। তাদের টেইলর একজন ভালো খেলোয়াড়, তবে রান পাইনি এই ম্যাচে। তবে একটা বিষয় যে- জীম্বাবুয়ে এর যে কয়জন ব্যাটসম্যান আছে, তারা যদি ধরে খেলে দেয়, তাহলে ৩-৪ জনে এই রান যথেষ্ট। রান উঠছিল না ঠিকই, কিন্তু সিকান্দার রাজা এদের অসাধারণ পারফর্ম এর কারণে এই রান শেষ পর্যন্ত একটা প্রতিযোগিতা সম্পন্ন ম্যাচে পরিনত হয়ে গেছিল। তখন শেষের দিকে রুদ্ধশ্বাস ম্যাচে পরিনত হয়েছে। তবে ওর ক্যাচটা যদি না উঠতো, তাহলে এই ম্যাচ জীম্বাবুয়ে জিতে যেতো। মাত্র ৭ রানে হেরেছে। ভালো একটা ইন্টারেস্টিং ম্যাচ লক্ষ্য করা গিয়েছে শেষের দিকে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার খেলার রিভিউ পড়ে বুঝলাম শেষটা বেশ উত্তেজনাপূর্ন ছিল আর শ্রীলঙ্কা জিতে গিয়েছে।ভালো লাগলো জেনে,যদিও খেলা দেখা হয় না, ধন্যবাদ দাদা।