কলার সমন্বয়ে বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটি ম্যান্ডেলার সমন্বয়ে। তবে এই ম্যান্ডেলা আর্টটি মনে করেছিলাম কোনো মূর্তির মাধ্যমে তৈরি করবো, কিন্তু আসলে সেটা করতে গেলে যেমন সময়ের প্রয়োজন আবার তেমন একটা চাপের। পরে আসলে আর তেমন এতটা সময় ধরে করতে ইচ্ছা করছিলো না, তাই ভাবলাম একটা সহজভাবে কি তৈরি করা যায়। আসলে এটা আমার ওই মুহূর্তে সহজ কোনো বিষয় নিয়ে যেটা মনের ভিতরে আসলো, সেটা দিয়েই তৈরি করে ফেললাম। তখন পাকা একটা কলার কথাই মনের ভিতরে আসলো, তাই ওটাকেই সুন্দর ভাবে তৈরি করার চেষ্টা করলাম ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে। ম্যান্ডেলা এমন একটা ডিজাইন, যেটা আসলে কোনো সাধারণ জিনিস দিয়ে তৈরি করলেও তার ডিজাইনের জন্য দেখতে অনেক সুন্দর হয়ে ওঠে শেষ পর্যন্ত। এই ডিজাইনটিও বৃত্তের মাধ্যমে কালারফুল করার পরে অনেক সুন্দর লাগছিলো দেখতে। আশা করি আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে এই অঙ্কনটি।


❁উপকরণ:❁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
কালার পেন
রাবার

❦এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❣প্রথম ধাপে, একটি বৃত্ত এঁকে নিয়েছিলাম এবং তার ভিতরে একটি কলা এঁকে নিয়েছিলাম।

❣দ্বিতীয় ধাপে, প্রথম বৃত্ত থেকে পরপর আরো কয়েকটা বৃত্ত তৈরি করে নিয়েছিলাম। এরপর সেই বৃত্তের প্রতিটি সার্কেলে বিভিন্ন ধরণের ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❣তৃতীয় ধাপে, কলা এবং তাকে কেন্দ্র করে প্রতিটির বৃত্তের ডিজাইন সম্পন্ন করার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❣চতুর্থ ধাপে, মোম রং ব্যবহার করে কলাটিকে কালার করে পাকা কলায় রূপান্তরিত করেছিলাম।

❣পঞ্চম ধাপে, কালার পেন ব্যবহার করে বিভিন্ন প্রকার ডিজাইনে ভিন্ন ভিন্ন কালার করে ডিজাইনটিকে ফুটিয়ে তুলেছিলাম। এরপর অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 years ago 

বৃত্তের ডিজাইন অসাধারণ হয়েছে দাদা। আপনি খুবই সুন্দর ভাবে কালারফুল এই বৃত্তের ডিজাইন করেছেন। মাঝখানে খুবই সুন্দরভাবে কলার দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখে খুবই ভালো লাগলো আমার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কলা সহযোগে এত সুন্দর ম্যান্ডেলা আর্ট বানিয়েছেন যা দেখে খুব ভালো লাগছে। সবথেকে ভালো লাগলো কলার সাথে ম্যান্ডেলা আর্ট এর কম্বিনেশনটা। কবি ইনোভেটিভ চিন্তার প্রকাশ করল আপনার এই ছবিতে। ছবিটি একদম নিখুঁত হয়েছে। প্রত্যেকটি ধাপ ছবির মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টগুলো বেশিরভাগ ফল কেন্দ্রিক হয়৷ বাচ্চা বড় দুজনেরই মেলবন্ধন৷ বেশ লাগে৷ আপনার অন্যান্য ছবিও দেখি৷ খুব ভালো আঁকার হাত আপনার৷ দারুণ লাগে৷

 2 years ago 

চোখ ধাঁধানো আর্ট! কালার কম্বিনেশনের জন্য মনেহচ্ছে যেন ঝিকিমিকি করছে। ম্যান্ডেলা আর্ট আমার খুব প্রিয়। যদিও নিজে পারিনা। কিন্তু দেখতে ভালো লাগে।

 2 years ago 

দারুন একটি কালার ফুল ম্যান্ডেলার ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। দাদা আপনার আর্টগুলো বরাবরই চমৎকার হয়।আপনার আর্ট গুলো দেখেই বোঝা যায় আর্টের ব্যাপারে আপনি অনেক দক্ষ।নিখুঁত হাতে এত সুন্দরভাবে আর্ট গুলো করেন যা দেখে মুগ্ধ হয়ে যাই। অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভিন্ন কালার ব্যবহার করে ডিজাইনটি ফুটিয়ে তুলেছেন যার কারণে আরো বেশি ভালো লেগেছে তাছাড়া মাঝে কলার দৃশ্যটাও বেশ ভালো লেগেছে সবমিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে দাদা শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার আর্ট ওয়ার্ক গুলো বরাবরই খুব সুন্দর হয়। আজকের এই আর্টওয়ার্কটাও ভীষণ সুন্দর হয়েছে। মাঝখানের কলাটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইনগুলো একদম নিখুঁত হয়েছে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

অনেক সুন্দর একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট আপনি অঙ্কন করেছেন আজকে। কলার সমন্বয়ে বৃত্তের এই ম্যান্ডেলা আর্ট টা দারুন ভাবে অঙ্কন করেছেন। বুঝতেই পারছি আপনি অনেক নিখুঁত ভাবে আর অনেক বেশি সময় ব্যবহার করে এই আর্টটি সম্পূর্ণভাবে অঙ্কন করেছেন। আপনারা আর্টগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। সুন্দর এবং দক্ষতা মূলক কাজ দেখলে মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট করে আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

আপনার পাকা কলার কথা মনে পড়েছিল বলেই তো আমরা এতো সুন্দর একটি আর্ট দেখতে পেলাম দাদা। যাইহোক কালারফুল ম্যান্ডেলা ডিজাইন এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। তাছাড়া কলা দুটি দেখে তো মনে হচ্ছে একেবারে সত্যিকারের কলা। কতো সুন্দর ভাবে কলার কালারটা করেছেন দাদা। সবমিলিয়ে আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 63156.33
ETH 1678.97
USDT 1.00
SBD 0.41