একটি পুজোর ঘটের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম ম্যান্ডেলার। এই ম্যান্ডেলা আর্টটির বিষয়বস্তু হিসেবে পুজোর ঘট বা কলস বেছে নিয়েছিলাম। আসলে পুজোর সময়ে যে ঘট রাখা হয়ে থাকে পুরোহিতের সামনে এবং তাতে যেসব বিষয়বস্তু সাজানো থাকে, সেটাকেই কেন্দ্র করে এই ম্যান্ডেলা ডিজাইন তৈরি করা। এই আর্টটি আসলে বাড়িতে একটা পুজোর ঘট দেখে হঠাৎ মনে হলো যে, এটাকে মান্ডেলায় পরিণত করা যাক। আর সেই মতে এটাকেই তৈরি করতে বসে গেলাম। আসলে এই ম্যান্ডেলা আর্টটি করতে বেশ টাইম লেগেছে, বিশেষ করে ডিজাইন এবং কালারে। কালারটা প্রতিটা ডিজাইনে ফুটিয়ে তুলতে গিয়ে অনেক টাইম গিয়েছে। তবে আর্টটি সম্পন্ন করার পরে দেখতে খুবই সুন্দর লাগছিলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনটির মূল প্রসেসের দিকে চলে যাবো।


☬উপকরণ:☬

আর্ট পেপারবোর্ডস্কেচ পেন্সিলমার্কার পেন
মোম রংকালার পেনরাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, একটি পদ্ম ফুল পুরোপুরি এঁকে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, পদ্ম ফুলের উপরে একটি ঘটের মতো দেখতে এঁকে দিয়েছিলাম। এরপর ঘটের মুখে পাতা এবং একটি নারিকেলের চিত্র অঙ্কন করে দিয়েছিলাম। এরপর ঘটের গায়ে একটু দাগ কেটে ডিজাইন মতো করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, অঙ্কনটি কমপ্লিট করার পরে তাতে ম্যান্ডেলা ডিজাইন সম্পন্ন করে নিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, ম্যান্ডেলা ডিজাইনটিকে মার্কার পেনের কালী দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖পঞ্চম ধাপে, ঘটের মুখের পাতাগুলোতে কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে নারিকেলটিকে কালার করে ফুটিয়ে তুলেছিলাম।

❖ষষ্ঠ ধাপে, পদ্ম ফুলের ডিজাইনটিতে কালার করে দিয়েছিলাম।

❖সপ্তম ধাপে, ঘটের গায়ে অঙ্কন করা সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইনে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটিকে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 years ago 

আহ দাদা চমৎকার হয়েছে। খুব নিখুঁত হয়েছে প্রতিটা কলকা, পদ্মের পাপড়িগুলো একই মাপের৷ অসাধারণ লাগছে দাদা। কী সুন্দর আঁকেন আপনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনাদের বাড়ির পুজোয় রাখা ঘট দেখে এই আর্ট করার আইডিয়া পেয়েছেন জেনে খুশি হলাম। আপনার আইডিয়া অসাধারণ লেগেছে। ঘটের মধ্যে ছোট ছোট ডিজাইন করে রং করাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঘটকে‌ খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। ধন্যবাদ দাদা এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পূজা ঘাটের কলসিটি কিন্তু দাদা দারুন হয়েছে। আমার কাছে কিন্তু বেশ দারুন লেগেছে। আপনি দারুন করে পোস্টের বিভিন্ন ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন নকশি করা কলসিগুলো দেখতে আমার কাছে দারুন লাগে।

পুজোর ঘটের কলসির ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে দাদা। আসলে সব মেন্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্য লাগে। কালার কম্বিনেশন টাও সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

দাদা আজকে আপনি ভিন্ন রকমের একটা ম্যান্ডেলা আর্ট করেছেন, যেটা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। অনেক নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে পুরোটা অঙ্কন করেছেন এটা দেখেই বুঝতে পারছি। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। আপনার প্রত্যেকটা ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সব সময়ের মতো আজকেও এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ দাদা এটা শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ। একদম চোখ জুড়িয়ে যাওয়ার মত একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। অত্যন্ত নিখুঁত আর্ট শিল্পের পরিচয় দিয়েছেন আপনি। সেই সাথে পুজোর ঘটের মধ্যে কি কি থাকে সেগুলো সম্পর্কেও জেনে গেলাম। আসলেই দাদা এই আর্টগুলোতে একটু বেশি সময় দিয়ে করতে হয়। কালার এবং ডিজাইনের প্রতি বেশি মনোযোগ দিতে হয়। আপনার ম্যান্ডেলা আর্ট টি আমার ভীষণ পছন্দ হয়েছে ,চেষ্টা করব নিজে তৈরি করার জন্য আপনার আর্ট প্রসেস দেখে দেখে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা এই ধরনের ম্যান্ডেলা ডিজাইন করতে আসলেই অনেক সময় লাগে। ম্যান্ডেলা ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে, তেমনি কালার কম্বিনেশনটাও দারুণ হয়েছে। পূজার ঘট বা কলসের আর্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুজোর ঘটের কালারফুল ম্যান্ডেলার ডিজাইনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ।দাদা আপনার আর্ট গুলো বরাবরই মুগ্ধ করার মত।কালার কম্বিনেশন ও ডিজাইনগুলো আপনি এত নিখুত ভাবে করেন যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। অনেক ধন্যবাদ দাদা অসাধারণ একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আজ সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন দাদা।আর্টটি করতে আপনার অনেকটা ই সময় লেগেছিল বেশ বুঝতে পেরেছি।কালার করা ছাড়া ই ভীষন সুন্দর লাগছিলো।কালার করার পর আরো বেশী উজ্জ্বল লাগলো।পুজোর সময়ের ঘটের এতো চমৎকার আর্ট করা যায় তা আপনার আর্ট না দেখলে বুঝতে পারতাম না।চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি আরো অনেক অনেক আর্ট আমরা আপনার কাছ থেকে দেখতে পাবো।অনুপ্রেরণার উৎস হয়ে আমাদের পাশে সব সময় থাকবেন এমনটা ই আশাকরি।অনেক অভিনন্দন জানাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63627.22
ETH 1724.05
USDT 1.00
SBD 0.43