চিংড়ির সাথে বাঁধাকপি ভাজি রেসিপি
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি বাঁধাকপি ভাজা করেছি। এই বাঁধাকপিকে পাতাকপি বলাও হয়ে থাকে, তবে সাধারণত বেশিরভাগই সবাই বাঁধাকপি বলে থাকে। বাঁধাকপি খুবই সুস্বাদু একটা বৃহৎ পাতাযুক্ত সবজি। এটি মূলত ভাজা করেই খাওয়া হয়ে থাকে আর যেকোনো ছোট মাছ বা চিংড়ি দিয়েই একমাত্র এর স্বাদ নেওয়া যায়। তবে সবথেকে বেশি মিল খায় চিংড়ির সাথে। বাঁধাকপি কিন্তু কাঁচা হিসেবেও অনেক ভাবে খাওয়া যায় আবার আমরা যেভাবে খেয়ে থাকি রান্না করে সেভাবেও খাওয়া যায়। বাঁধাকপির কচি কচি পাতাগুলোও দারুন লাগে ভাজা করে খেতে। মূলত বাঁধাকপির পুরোটাই থাকে পাতা দিয়ে মুড়ানো এইজন্য বাঁধা নামটা যুক্ত হয়েছে। আর এই বাঁধাকপি মূলত শীতকালের সিজনে বেশি হয়ে থাকে, আর এখন বুঝতেই পারছেন এটা অসময়ের তাই অসময়েও খাওয়ার মজা আছে। তবে শীতকালের জনপ্রিয় এইগুলো। বাঁধাকপি বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে, আমাদের এখানে অনেকেই চাষ করে থাকে যেমন বেগুনি কালারের হয়ে থাকে আবার আরো বিভিন্ন কালারের হয়ে থাকে। আর এইসব ভ্যারাইটির কালারের বাঁধাকপিগুলো খেতেও দারুন লাগে আর বাজারে চাহিদাও বেশি। যাইহোক এখন এই বাঁধাকপি ভাজা রেসিপিটির মূল বিষয়ের দিকে চলে যাবো।
☫প্রয়োজনীয় উপকরণসমূহ:☫
❦এখন ভাজি রেসিপিটা যেভাবে তৈরি করলাম---
✠প্রস্তুত প্রণালী:✠
➤চিংড়িগুলোকে মাথার দিক থেকে সামান্য অংশ কেটে ফেলে দিয়েছিলাম এবং পরে জল দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। এরপর বাঁধাকপিটিকে কেটে কুচি কুচি করে নিয়েছিলাম আর পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤আলুগুলোর খোসা ছালিয়ে নিয়ে কেটে ছোট ছোট করে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজ দুটিকে কেটে কুচি করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নেওয়ার পরে । এরপর কাঁচা লঙ্কাগুলো সব কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম।
➤কেটে রাখা চিংড়িগুলোতে ১ চামচ করে লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর গায়ে ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নিয়েছিলাম।
➤চিংড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর কেটে রাখা আলুর ছোট ছোট পিচগুলোকে লাল মতো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤পেঁয়াজ কুচিগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে ভালো করে তেলে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর একটি প্যানে তেল দিয়ে পরিমাণমতো জিরা দিয়ে দিয়েছিলাম।
➤জিরা একটু ভাজা হওয়ার পরে তাতে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে ভেজে রাখা চিংড়ি সব দিয়ে দিয়েছিলাম।
➤চিংড়ি দেওয়ার পরে তাতে কেটে রাখা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে স্বাদ মতো লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম।
➤সব উপাদানগুলো বাঁধাকপির সাথে মিক্স করে নিয়েছিলাম। এরপর বাঁধাকপি সিদ্ধ হয়ে আসার জন্য কিছুক্ষন ঢেকে রেখেছিলাম।
➤বাঁধাকপি সিদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে দিয়েছিলাম এবং আরো কিছুক্ষন জ্বাল দেওয়ার পরে ভেজে রাখা আলুর পিচগুলো দিয়ে দিয়েছিলাম।
➤আলুর পিচগুলো নেড়েচেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে দিয়েছিলাম এবং তাতে ভাজা পেঁয়াজ এর অংশ দিয়ে দিয়েছিলাম । এরপর বাঁধাকপির থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আরো কিছুক্ষন জ্বাল দিয়ে শুকনো শুকনো করে নিয়েছিলাম এবং তাতে খুবই সামান্য পরিমান তেল দিয়ে পুরোপুরি ভাজা হয়ে আসার জন্য দেরি করেছিলাম।
➤বাঁধাকপি পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি চুলা অফ করে দিয়েছিলাম। এরপর আমি খাওয়ার জন্য কিছু বাঁধাকপি একটি প্লেটে তুলে নিয়েছিলাম। চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজাটা খেতে দারুন স্বাদ হয়েছিল।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা কয়েকদিন থেকেই আপনার পোস্টগুলো মিস করছিলাম। আপনার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। হয়তো আপনার ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে আপনি আমাদের মধ্যে পোস্ট উপস্থাপন করতে পারেননি। তবে যাই হোক আপনি আপনার ব্যস্ততা কাটিয়ে আবারও মজার একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছেন দেখে অনেক ভালো লাগলো। বাঁধাকপি খেতে আমার খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলে একেবারেই জমে যায়। এমন কিছু সবজি আছে যেগুলোর সাথে চিংড়ি মাছ খেতে দারুন লাগে। বাঁধাকপি ও চিংড়ি মাছের সাথে আলু সুন্দর করে ভিজে রান্না করেছেন দেখেই খেতে ইচ্ছে করছে। খুবই লোভনীয় রেসিপি তৈরি করেছেন দাদা। রন্ধন প্রণালীর নিপুনতা আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। শুভকামনা রইল।
হ্যা, ব্যস্ত ছিলাম একটু দুইদিন যাবৎ। মাঝে মাঝে সমস্যা বেধে যায় এমন যে আর সময় করে উঠতে পারছি না। বাঁধাকপি একটা খুবই ভালো সবজি যেকোনোভাবেই ভালো লাগে আলু দিয়ে করলে, তবে ভাজাটা আমার মোস্ট ফেভারিট।
দাদা বুঝতে পারছিলাম আপনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন, যার কারণে পোস্ট করতে একটু সমস্যা হচ্ছিল, যাক অবশেষে আপনার পোস্ট পেলাম। আজকে আপনি খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। আসলে বাঁধাকপি আমারও খুবই প্রিয়। এই বাঁধাকপি ভাজি খেতে খুবই মজাদার লাগে। বাঁধাকপির ভাজি গরম ভাতের সাথে খেতে আমার বেশি ভাল লাগে। আসলে বাঁধাকপি পুরোটাই থাকে পাতার যুক্ত, আর এই কপিটি আমাদের বাড়ির পাশে চাষ করে।যার কারণে বাঁধাকপি দিয়ে আমি অনেক রকমের রেসিপি তৈরি করতে পেরেছিলাম। যাই হোক আজকে আপনার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন এবং আমাদের সাথে শেয়ার করলেন। আপনাদের রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। আর বাঁধাকপি অনেক কালারের হয়ে থাকে এটা আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আপনার সুস্থতা কামনা করছি।
চিংড়ি মাছের সাথে বাঁধাকপির ভাজি রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। অনেকদিন খাওয়া হয়নি। আমাদের এখানে শীতের সময় বেশি খাওয়া হয়। কালারটা দেখে বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে খেতে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে সুস্বাদু এবং আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
চিংড়ি মাছ এবং বাঁধাকপি একসাথে করে লোভনীয় একটি ভাজির রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি খেতে খুবই মজা হয়ে থাকে। বিশেষ করে রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এটা সন্দেহ নেই যে খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
যেকোনো ধরনের সবজি ভাজির সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। এই ধরনের খাবার উপভোগ করতে আমি খুবই পছন্দ করি দাদা। আজ দারুন একটি রেসিপি করেছেন সত্যিই অনেক মজাদায়ক খাবার।
চিংড়ির সাথে বাঁধাকপি ভাজি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এ ধরনের খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে এবং খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
দাদা বেশ কয়েকদিন আপনার কোন পোস্ট দেখতে পেলাম না। অসুস্থ ছিলেন নাকি?
চিংড়ি দিয়ে বাঁধাকপি রান্না করলে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। বাঁধাকপি ভাজি এমনিতে খেতেও খুবই ভালো লাগে। কিন্তু অফ সিজনে বাঁধাকপি কখনো খায়নি। কারণ আমার কাছে মনে হয় যে সিজনের সবজি সিজনেই খেতে বেশি ভালো লাগে। অফ সিজনে এর স্বাদ তেমন পাওয়া যায় না। কিন্তু আপনার বাঁধাকপি দিয়ে চিংড়ি ভাজি দেখে মনে হচ্ছে শীতকালীন বাঁধাকপির মতোই সুস্বাদু হয়েছে। কালার দেখে তো তাই মনে হচ্ছে।
অসুস্থ ছিলাম না কিন্তু ব্যস্ত ছিলাম আর একটু সমস্যাও ছিল ফলে সময় করে উঠতে পারিনি পোস্ট করার ।
হ্যা, এটা ঠিক বলেছেন যে সিজনের সেই সিজনের সবজিই ভালো লাগে কিন্তু অফ সিজনেও যখন মূল সিজনের সবজি খাওয়া হয়, তখনও আরো খাওয়ার আগ্রহটা বেশি হয়, আমারতো অনেকদিন পর কোনো অফ সিজনের সবজি থাকলে খুবই ভালো লাগে খেতে।
বাঁধাকপি কে আমরাও ফুলকপি হিসেবে জানি কিন্তু এটি একটি শীতকালীন শস্য এখন বাঁধাকপি কোথায় পেলেন দাদা। বর্তমানে প্রযুক্তির কল্যাণে সারা বছরে বিভিন্ন ধরনের ফলফলাতেও শাকসবজি পাওয়া যায় সম্ভবত এটা প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলাফল। যাইহোক দাদা আপনার আর রেসিপিতে কিন্তু খুব চমৎকার ছিল সাজে স্বাদে গন্ধে খুব অতুলনীয় তা দেখেই বুঝতে পারছি।
চিংড়ি দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপি রেসিপি তৈরি করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
চিংড়ির সাথে বাঁধাকপি ভাজি রেসিপিটি দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে প্রচুর সুস্বাদু হবে। বাধাকপি এইদিকে এখন পাওয়া যায়না। এটি শীতকালীন একটি সবজি। শীতকালে প্রায়ই বাধাকপির বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি। এবার সিজন আসলে অবশ্যই এই রেসিপিটি চেষ্টা করবো।