মা দুর্গার চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি এইবারের পুজোকে কেন্দ্র করে তৈরি করেছিলাম। তবে থিমটা অন্যরকম দিয়েছি মা দুর্গার আগমনকে ঘিরে। এখানে মা দুর্গার আগমনকে নৌকার মাধ্যমে দেখিয়েছি। এইবছর দূর্গা পুজো অনেক আগে এগিয়ে এসেছে, তবে এইবার আবহাওয়া বেশ খারাপ যাচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হয়েই চলেছে। তাতে করে পুজোয় কতদূর কি বেরোনো যাবে, তার ঠিক নেই। যদিও কাল বা পঞ্চমীতে একবার কলকাতায় সাউথ এর দিকে গিয়ে দেখে আসার ইচ্ছা আছে, তবে বৃষ্টি হলে প্ল্যান সব ভেস্তে যাবে। সারা রাতে সাউথ কলকাতা শেষ নামিয়ে দিয়ে আসার একটা প্ল্যান আছে, কারণ প্রতিদিন কলকাতায় গিয়ে হেঁটে হেঁটে পেরে ওঠা যায় না। যাইহোক, এখানে থিম অনুযায়ী আমি দেখিয়েছিলাম যে, মা দূর্গা অপেক্ষা করছে এবং মাঝি নৌকা নিয়ে মাকে আনতে যাচ্ছে। এইরকম একটা দৃশ্যের থিম তুলে ধরেছি চিত্রের মাধ্যমে। আশা করি আজকের অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, মা দুর্গার চিত্র সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম এবং মা দূর্গা তার দশভুজা রূপ ধারণ করে আছে এমন রূপে চিত্রায়িত করেছিলাম। এরপর মেঘের কোনে দাঁড়িয়ে অপেক্ষা করছে এমন দৃশ্য এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, একটা নদীর শেপের মতো এঁকেছিলাম এবং সেখানে নৌকা সহ একজন মাঝিকে এঁকে দিয়েছিলাম। এরপর নদীর এ পাড়ে কাশফুলের দৃশ্য এঁকে তুলে ধরেছিলাম।

❖তৃতীয় ধাপে, অঙ্কনের পুরো বিষয় চিত্রায়িত করার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, মোম রং দিয়ে আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম এবং সেই সাথে মেঘের দৃশ্যও।

❖পঞ্চম ধাপে, মোম রং দিয়ে নদীর জল ফুটিয়ে তুলেছিলাম এবং সেই সাথে নৌকা সহ মাঝিকে কালার করে দিয়েছিলাম। এরপর জলে শাপলা ফুল, পাতা, পদ্ম এইরকম কিছু ফুলের দৃশ্য এঁকে দিয়েছিলাম। এরপর কাশফুলের ওখানে নিচে কিছু ঘাসের দৃশ্য তুলে ধরেছিলাম কালারের মাধ্যমে।

❖ষষ্ঠ ধাপে, মা দুর্গাকে সম্পূর্ণ রূপে কালার করে দিয়েছিলাম এবং এখানেই অঙ্কনটিকে সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনার করা এই আর্টটি সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে দাদা। মা দুর্গার সমন্বয়ে অনেক সুন্দর করে পুরো আর্টটি অংকন করেছেন আপনি। পুরোটা অনেক নিখুঁতভাবে এঁকেছেন। নিশ্চয়ই অনেক বেশি সময় লেগেছিল এটা অঙ্কন করতে। আসলে বৃষ্টির কারণে এখন আশপাশের অবস্থা একেবারে খারাপ। আবহাওয়া অবস্থা কিছুক্ষণ পর পর পরিবর্তন হচ্ছে। পুরো দৃশ্যটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট করে আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তা সময় একটু লেগেছিলো। কালার করতে গিয়ে সময় বেশি লেগে যায়।

 2 years ago 

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

 2 years ago 

আপনার আর্টগুলোও ভালো হয়। যাইহোক, সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

কী চমৎকার ছবি এঁকেছেন দাদা। মা প্রতিবছরই অপেক্ষা করেন আমাদের মাঝে আসার জন্য। এবছরও নানান দুর্যোগের মধ্যেই আসছেন৷ এবার সম্ববত দোলায় আসছেন। আপনার ছবি দেখে মায়ের দর্শন নিলাম। চতুর্থীর শুভকামনা নেবেন।

 2 years ago 

আপনাকে পঞ্চমীর শুভকামনা।

 2 years ago 

বৃষ্টি না কমলে পুজোর সব পরিকল্পনা মাটি হয়ে যাবে দাদা। তবে মনে হচ্ছে বৃষ্টি কমে যাবে। মা দুর্গার চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে। সেই সাথে কাশফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে দাদা।

 2 years ago 

বৃষ্টি হয়নি, আবহাওয়া ভালো ছিলো। সারা রাত দেখে একটু আগে ফিরলাম।

 2 years ago 

ওয়াও! এককথায় দুর্দান্ত একটি আর্ট করেছেন দাদা। আপনার আর্ট গুলো সত্যিই দারুণ হয়। এমন আর্ট দেখলে যে কেউ চোখ ফেরাতে পারবে না। বিশেষ করে নৌকাটি দেখতে বেশি ভালো লাগছে। তাছাড়া কালার কম্বিনেশনটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60221.23
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42