একটি কুমিরের চিত্র অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
প্রতি সপ্তাহের ন্যায় আজকে আবার একটি নতুন অঙ্কন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটি জলজ প্রাণীর ছবি অঙ্কন করেছি। আজকে আমি আসলে ভেবেই নিয়েছিলাম যে হিংস্র কিছু একটা প্রাণীর অঙ্কন করবো। তাই ভাবনায় কুমির এর বিষয়টা মাথায় আসলো আর সেটিকে আমি কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। কুমির আসলে জলজ প্রাণীদের মধ্যে সব থেকে চতুর আর বিপদজনক হয়ে থাকে। কুমির জলে থাকা কালীন যেকোনো প্রাণীকে খুবই চতুরতার সাথে স্বীকার করে ফেলে আর জলে তারা দ্রুত গতিতে সাঁতার কেটে থাকে। জঙ্গল পথে কোনো প্রাণী যদি জলের কাছাকাছি বা জলে নামে তাহলে তাদের রক্ষা আর নেই কুমিরের হাত থেকে, খপ করে ধরেই ফেলবে। কুমিরের সাথে বড়ো বড়ো প্রাণীরাও লড়াই করে হার মেনে যায়। কুমিরের দাঁতগুলো খুব ধারালো হয়, ফলে যেকোনো প্রাণীদের টুকরো টুকরো করে ফেলতে পারে। যাইহোক এই কুমিরের চিত্রটিকে আমি আমার অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আশা করি অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।
☬উপকরণ:☬
✎এখন অঙ্কনের প্রতিটা ধাপ নিচের দিকে তুলে ধরবো--
➤প্রথম ধাপে কুমিরের মুখমন্ডলের দিকটা অঙ্কন করে নিয়েছিলাম। এখানে কুমিরটি হা করে আছে সেইরকমটা তৈরি করেছিলাম। দাঁতগুলো অঙ্কন করে নিয়েছিলাম। এরপর উপরের দিকে চোখ মতো দেখতে তৈরি করেছিলাম।
➤দ্বিতীয় ধাপে মাথার স্থান থেকে পিঠ বরাবর টেনে লেজ পর্যন্ত অঙ্কন করে নিয়েছিলাম। লেজের দিকটা একটু খোপ খোপ কেটে নকশা মতো করেছিলাম। এরপর গলার স্থানটা হালকা করে টেনে নিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে গলার স্থানের পর সামনের একটি পা অঙ্কন করে নিয়েছিলাম। এরপর সেখান থেকে পেট বরাবর টেনে লেজের সাথে মিলিয়ে দিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে পিছনের দিকে আরেকটি পা অঙ্কন করে দিয়েছিলাম। এরপর কুমিরের গায়ে যেমন দেখায় তেমনটা ফোটা ফোটা দিয়ে দিয়েছিলাম ।
➤পঞ্চম ধাপে সমস্ত বিষয়গুলোকে কালী গাঢ় করে দিয়ে ফুটিয়ে তুলেছিলাম।
➤ষষ্ঠ ধাপে কুমিরের গায়ের কালারের মতো কালার দিয়ে দিয়েছিলাম।
➤সপ্তম ধাপে পুরো কালার দেওয়ার পরে পুনরায় পিঠের দিকে গাঢ়ভাবে ফোটা ফোটা দিয়ে দিয়েছিলাম। এরপর পায়ের দিকে গাঢ় করে ডোরা কাটার মতো দাগ টেনে দিয়েছিলাম।
➤অষ্টম ধাপে মুখের ভিতরটা কালার দিয়ে দিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কুমিরের চিত্র দেখে মনে হচ্ছে এ যেনো একটি বাস্তব কুমির হা করে আছে। আগে কুমিরের কথা শুনলেই অনেক ভয় পাইতাম। ছোট থেকেই ডিসকভারী চ্যানেলে অনেক প্রাণী দেখছি এর মধ্যে কুমির একটি। আমাদের দেশে একটা প্রাণী আছে গুইসাপ। কুমির অনেকটা গুইসাপের মতো দেখতে। আসলে বিড়াল আর বাঘের চেহারায় যেমন মিল আছে তেমনি গুইসাপ আর কুমিরের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়।
দাদা, আজকের কুমিরের অঙ্কন আমার অনেক ভালো লেগেছে। বিশেয় করে এর গায়ের উপর কাটাকাটা ডাগগুলো দেখতে অনেক ভয়ংকর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো নিঁখুত একটি কুমিরের চিত্র আমাদের উপহার দেওয়ার জন্য। দাদা, আপনার জন্য শুভকামনা রইলো। ❣️❣️
বাহ্!!দাদা আপনার একটি কুমিরের চিত্র অঙ্কন দেখে মনে হচ্ছে যেন আমি কোন চিড়িয়াখানায় জ্যান্ত কুমির দেখছি।খুবই সুন্দর করে আপনি প্রতিটি ধাপ ওরকম করেছেন যা দেখে আমি অভিভূত এবং মুগ্ধ হয়েছি।এছাড়াও কুমিরের শরীরের রং এবং যিহোবার রংটি হুবহু মিলে যায়।
এত চমৎকার একটি কুমির অঙ্কন করেছেন দাদা যা দেখে সত্যিই অসাধারণ মনে হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার একটি চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য♥♥
দাদা আপনি একদম ঠিক কথাই বলেছে জলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী হলো কুমির। কুমিরের ধারালো দাঁত দিয়ে যেকোন প্রাণীকে আঘাত করলে ক্ষত-বিক্ষত হয়ে যায়। আসলে কুমির খুবই চতুর প্রাণী। তাই কুমিরের হাত থেকে তার শিকার খুব সহজে বেড় হয়ে যেতে পারে না। একদিকে কুমির যেমন খুবই চতুর অন্যদিকে খুবই হিংস্র। আসলে কুমিরের ধারালো দাঁতগুলো অনেক ভয়ানক। দাদা আপনি দারুন চিত্রাংকন করেন। আপনি অনেক সুন্দর ভাবে হিংস্র প্রাণীর চিত্র অঙ্কন করেছেন। দেখে ভালো লাগলো। আপনি খুবই নিখুঁতভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন। জলজ প্রাণীর মধ্যে কুমিরের হিংস্রতা সবচেয়ে বেশি। কুমির অন্যান্য প্রাণীদেরকে শিকার করে খায়। তাই কুমিরের হিংস্র দাতগুলো অনেক ধারালো হয়ে থাকে। আর আপনি খুব সুন্দর করে কুমিরের সহিংসতা অঙ্কন করেছেন। দেখে ভালো লেগেছে। এছাড়াও আপনি অনেক দক্ষতার সাথে ও নিপুণতার সাথে আপনার এই অঙ্কন চিত্রটি সকলের মাঝে উপস্থাপন করেছেন। দাদা আসলে আপনার দক্ষতার কথা নতুন করে বলার কিছু নেই। কারণ আপনি বরাবরই অনেক ভালো অঙ্কন করেন। তেমনি আজকেও আপনি দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কন চিত্রটি দেখতে সুন্দর হয়েছে। আজকে আপনি দারুন ভাবে এই জলজপ্রাণীর চিত্র অঙ্কন করেছেন। অঙ্কনের যে দক্ষতা আপনার মাঝে আছে তা দেখে সবসময় মুগ্ধ হই। এত দারুন চিত্র অঙ্কন করা আপনার থেকে শেখা উচিত দাদা। কারণ আপনি খুবই দক্ষ একজন আর্টিস্ট। আপনি আপনার দক্ষতায় সব সময় দারুণভাবে চিত্র অঙ্কন করেন। আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট এর মতই নিখুঁতভাবে আপনার চিত্র অঙ্কন করেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসা করার মত ভাষা আমার নেই। তবে এতটুকু বলতে পারি আপনি খুবই দক্ষতার সাথে আপনার আর্টগুলো করেন এবং আমাদের সকলের মাঝে উপস্থাপন করেন। এর আগে আপনার অনেক আর্ট দেখেছি। প্রত্যেকটি আর্ট অনেক সুন্দর ছিল। তেমনি আজকের আর্ট অনেক সুন্দর হয়েছে। সবকিছু মিলে আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে দাদা দারুন ভাবে কুমিরের চিত্র অঙ্কন করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❣️❣️❣️❣️❣️
একটু ব্যস্ত থাকার কারণে আপনার পোস্ট গুলো দেখার সুযোগ হয়ে ওঠেনি এবং মন্তব্য করতে পারিনি। সত্যি ভাইয়া অসাধারন হয়েছে আপনার কুমিরের চিত্রাঙ্কনটি। দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনি মুগ্ধ হয়ে যাওয়ার মত একটি আর্ট করেছেন। মনে হচ্ছে সত্যি কারের একটি কুমির হা করে আছে। আপনি আপনার আর্ট খুব নিখুঁতভাবে করেছেন। আপনি এতো সুন্দর করে নিখুঁতভাবে রং করেন এইজন্যই আপনার আর্টগুলো এত সুন্দর ফুটে উঠে একদম বাস্তব এর মত। প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপন করেন আমার মনে হয় সবাই খুব সহজেই এই আর্টি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
অসাধারণ হয়েছে কুমিরের চিত্রটি।একদম নিখুঁত ও সুস্পষ্ট।আমার কাছে কিছুটা ঘড়িয়াল জাতীয় লেগেছে কুমিরটি, অসাধারণ চিন্তাধারা👌👌দাদা,মনে হচ্ছে বাস্তবের সঙ্গে চিত্রটি মিশে গিয়েছে।যাইহোক চিত্রটি খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। রঙের ব্যবহার খুবই নিখুঁত হয়েছে যেটি দেখার মতো ছিল।এছাড়া যেকোনো কিছুর ছবি ফুটিয়ে তোলার ক্ষেত্রেই এটি লক্ষণীয়।দাদা, সত্যি বলতে আপনার মনের মতো করা আর্টগুলিই বেশি ভালো হয়।তবে মনে হচ্ছে ভয়ঙ্কর কুমিরটি ঘুমাচ্ছে ,তাই ভয় নেই😊😊.আসলে আমার কাছে বেশি ভালো লাগে, তাছাড়া এটি পাকা হাতের আর্ট ভালো তো হবেই।আর্ট তৈরি ভীষণ পরিশ্রমের ও সময়সাপেক্ষ।তার থেকে বেশি কষ্টের রঙের ব্যবহার করা কিন্তু যারা দক্ষ তাদের খুব কম সময়েই সম্পন্ন হয়ে যায় অঙ্কন।ধন্যবাদ দাদা,শুভকামনা রইলো আপনার জন্য।
দাদা আপনি প্রতি সপ্তাহের ন্যায়, এ সপ্তাহের সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। চিত্র অংকনটি দেখে আমার খুবই ভালো লাগলো।কুমিরের চিত্রাংকন করেছেন। কুমির খুব হিংস্র প্রাণী। কুমির দেখতে অনেক ভয় করে। বিশেষ করে আমি যখন ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম। তখন সেখানে অনেক বড় বড় কুমির দেখেছি, তবে এই কুমিরগুলোর ডাঙ্গায় যখন থাকে তখন যতটা শক্তি পায়। তার থেকে ডাবল শক্তি পায় যখন পানিতে থাকে। পানিতে গেলে এই কুমির বড় বড় প্রাণীকে হার মানিয়ে দেয়। তার এই বড় বড় দাঁত দিয়ে প্রাণীগুলোকে টুকরো টুকরো করে ফেলে। আসলেই কুমিরের কাছে অনেক বড় বড় প্রাণী হার মেনে যায়। তার শক্তির কাছে কারণ তুমি যখন জলে থাকে তখন খুব বেশি শক্তি পায় এবং তার বড় দাঁত থাকার কারনে সে খুব সহজেই প্রাণীগুলোকে আঘাত করতে পারে। আজকে আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করলেন। চিত্র অংকন দেখে আমার খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সত্যিই অসাধারণ আপনার প্রশংসা না করে পারছি না। শুভকামনা রইল দাদা।
প্রতি সপ্তাহের ন্যায় আজকে আপনি দারুন একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে উপস্থাপন করেছেন দাদা। আসলে আপনি প্রতি সপ্তাহেই দারুন দারুন চিত্র অঙ্কন করেন। আপনার অঙ্কনের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই জানি। কারণ এর আগে আপনার অঙ্কন গুলো আমরা দেখেছি। আর আপনি সব সময় আপনার সেরা অঙ্কন গুলো আমাদের মাঝে শেয়ার করেন। একটি কথা বলতেই হয় আপনার সবগুলো অঙ্কনই সেরা দাদা। কারণ আপনি একজন দক্ষ আর্টিস্ট। আসলে দক্ষতা থাকলেই এতটা দক্ষ ভাবে কোন চিত্র অঙ্কন করা যায়। একজন আর্টিস্ট এর মাঝে যে দক্ষতা থাকা প্রয়োজন তা পুরোপুরি ভাবে আপনার মধ্যে আছে দাদা। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি যেই প্রাণীর চিত্রটি অঙ্কন করেছেন সেটি একেবারে জীবন্ত লাগছে। মনে হচ্ছে যেন জীবন্ত একটি কুমির আপনার হাতের ছোঁয়ায় রংতুলিতে ফুটে উঠেছে। আপনি খুব সুন্দর ভাবে এই চিত্রটি উপস্থাপন করেছেন দাদা। একটি কুমিরের চিত্র অঙ্কন করা সত্যিই অনেক কঠিন কাজ। কিন্তু আপনার কাছে কোন কাজই কঠিন নয়। কারণ আপনার অঙ্কনের দক্ষতা সবসময়ই সেরা। আপনি এতো সুন্দর করে এই কঠিন একটি চিত্র অঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে দাদা কুমিরের চিত্র অঙ্কন করতে হয়তো সবাই পারে কিন্তু এতটা জীবন্ত করে তুলতে শুধু আপনিই পারেন দাদা। কারণ আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট এর মতই এই চিত্রটি তৈরি করে সকলকে উপহার দিয়েছেন। আর আপনার আর্ট গুলো একদমই প্রফেশনাল আর্টিস্ট এর মতই হয়। একেবারে জীবন্ত কুমির যেন খাতার উপর বসে আছে এরকম লাগছে দেখতে।আমার খুবই ভালো লেগেছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি এত সুন্দর ভাবে রং এর ব্যবহার করে জীবন্ত কুমির অঙ্কন করেছেন। দেখতে আরো বেশি জীবন্ত করে তুলেছেন। হঠাৎ করে যদি কেউ এই কুমিরের চিত্রটি দেখে তাহলে মনে করবে যেন ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে যেন সত্যিকারের কুমির এখানে ফটোগ্রাফি করা হয়েছে। আসলে দাদা আপনার অঙ্কনের মাঝে যে নিপুণতা আছে তা আমার কাছে খুবই ভালো লাগে। আমিও অঙ্কন করতে ভালবাসি। আমি যখন সময় পাই তখন মাঝে মাঝে অঙ্কন করার চেষ্টা করি। কিন্তু আপনার মত এত সুন্দর ভাবে অঙ্কন করা আমার পক্ষে সম্ভব হয় না। কারণ আপনার মত যোগ্যতা ও দক্ষতা আমার নেই। আপনি আপনার ব্যস্ততার মাঝেও এত সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করে সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনার দক্ষতাকে সব সময় সাধুবাদ জানাই দাদা। সত্যি দাদা আপনার হাতের জাদুতে আপনি খুব সুন্দরভাবে এই কুমিরের চিত্রটি অঙ্কন করেছেন। তবে যাই হোক দাদা আপনার প্রশংসা করলে হয়তো কম হয়ে যাবে। কিন্তু এতটুকু বলতে পারি আপনি অনেক দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করে সকলের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুণভাবে চিত্রটি অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
জাস্ট অসাধারণ হয়েছে দাদা। আপনার কুমিরের চিত্র অংকন টি। আমার কাছে দেখতে অনেক চমৎকার লাগছে। কুমির তৈরীর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর কুমিরের আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়াও ভাইয়া কুমিরের চিত্রাংকন টি আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি চিত্রটি অঙ্কন করেছেন। চিত্র অঙ্কনের ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
দাদা আপনার কুমির চিত্র অংকনটি বেশ দারুণ লাগছে।আপনার কুমির দেখে মনে হচ্ছে ,যেন সত্যি কারের একটা কুমির ।কালার কমিনিকেশন অনেক সুন্দর হয়েছে।আর্টের সাথে সাথে উপস্থাপনা খুব চমৎকার ।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।