দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ১৮ )

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দুর্গাপুজোর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে আপনাদের সাথে মোটামুটি বেশ ভালো একটা থিমের পুজোর আলোকচিত্র শেয়ার করেছিলাম। এই পর্বেও আপনাদের সাথে কল্যাণীর আরো একটা বড়ো পুজোর প্যান্ডেল সহ বেশ কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। কল্যাণীতে গত পর্বে যেটা দেখিয়েছিলাম অর্থাৎ বোট পার্ক এর পুজো দেখার পরে চলে গিয়েছিলাম এ-৯ স্কোয়ার পার্ক নামের একটি দূর্গা পুজোতে। এইখানে শুনেছি বেশ ভালো বড়ো করেই পুজো হয় প্রতিবছর এবং বেশ মানুষের ভিড় জমে থাকে। আমি যেহেতু কল্যাণীর পুজো কোনোবার দেখিনি, তাই এইবার ওখানে লোকমুখে শুনে কয়েক জায়গায় একটু দেখে নিয়েছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

সেখানে শুনেছিলাম এই স্কোয়ার পার্ক এর দুর্গাপুজোতে নাকি গতবার ৪০ লক্ষ এর উপরে মানুষ হয়েছিল। গতবারও বেশ ভালো থিম নিয়ে এসেছিলো। আর এইবারও একটা অসাধারণ থিমের সমন্বয়ে বিষয়টা তারা উপস্থাপন করার চেষ্টা করেছিল। তার আগে একটা বিষয় বলে নি, যে আমাদের এখানে কলকাতায় যেমন বিভিন্ন ধরণের লাইটিং এর মাধ্যমে সবকিছু উপস্থাপন করে থাকে, কল্যাণীতেও তেমন বড়ো করে না হলেও গেটগুলো বেশ সুন্দর লাইটিং এর মাধ্যমে তুলে ধরেছিলো। এই বছর কিন্তু এই স্কোয়ার পার্ক এর দূর্গা পুজোতে দিল্লীর সব থেকে বড়ো মন্দিরের আদলে এই প্যান্ডেলের বিষয়টা তুলে ধরেছিলো।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তারা এইবার দিল্লীর "অক্ষরধাম" মন্দির এর বিষয়টা এনেছিল। এটা শুধু দিল্লীর বড়ো মন্দির না, এশিয়ার বৃহত্তম মন্দিরের মধ্যে একটি। এই প্যান্ডেলটি নাকি শুনেছি তৈরি করতে ৪ মাসের বেশি সময় লেগেছে কারিগরদের। আসলে প্যান্ডেলের ডিজাইন আর সবকিছুর উপস্থাপনা দেখে সত্যি বলতে অনেক মুগ্ধ হওয়ার মতো একটা বিষয় ছিল। তবে শুনেছি এখানে দুর্গাপুজো বা যেকোনো পুজোর শুরুতে একটা রীতি-প্রথা মেনে শুরু করে থাকে অর্থাৎ খুঁটিপুজো করে তারপর শুরু করে। বিষয়টা বেশ ভালো। এই স্কোয়ার পার্ক এর পুজোটা এইবার আইটিআই মোড়ের পুজোর মতোই বেশ সাড়া ফেলেছিলো দর্শনার্থীদের মধ্যে, বেশ আকর্ষণের সৃষ্টি করেছিল। এই প্যান্ডেলটি যে মন্দিরের আদলে তৈরি করেছে, তা অনেক আকর্ষণীয় লাগছিলো।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আমি এর ডিজাইনগুলো শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে, কিভাবে তৈরি করলো এতো সুন্দর নিখুঁত ভাবে, যেন সত্যিকারের অক্ষরধাম মন্দির দেখছি চোখের সামনে। মন্দিরটি অবিকল যেমন বৃহৎ পরিসরে তৈরি করা, তেমনই এটা তৈরি করেছিল। যাইহোক, এই স্কোয়ার পার্কে অনেক্ষন সময় কাটানোর পরে, ভিতরের দিকে চলে গিয়েছিলাম। এরপর ভিতরে ঝাড়বাতি সহ আরো বিভিন্ন ধরণের ডিজাইনে একদম পরিপূর্ণ ছিল। বিভিন্ন নকশার মাধ্যমে পুরো বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। এরপর সব শেষে এইসব কারুকার্য দেখতে দেখতে মায়ের মূর্তির কাছে চলে গিয়েছিলাম। মায়ের মূর্তিটাও অনেক বৃহৎ জায়গা নিয়েই করা ছিল। আর মূর্তিটাও যে শিল্পী তৈরি করেছে, তা সত্যি অনেক প্রশংসনীয় আর মনোমুগ্ধকর ছিল।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকল্যাণী
তারিখ০৯ অক্টোবর ২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রিয় দাদা দুর্গাপূজার অসাধারণ সুন্দর সুন্দর আলোকসজ্জার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে মুগ্ধ হয়ে গেলাম গত দুর্গাপূজায় স্কোয়ার পার্ক দুর্গা পুজোতে ৪০ লক্ষ মানুষের উপস্থিতির কথাটি জানতে পেরে। যাহোক, অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

দিল্লির অক্ষরধাম মন্দির কখনো দেখার সুযোগ হয়নি আমার। তবে গুগলে সার্চ দিয়ে অক্ষরধাম মন্দিরটা দেখলাম। আসলে এই পূজা প্যান্ডেলটা দেখতে অক্ষরধাম মন্দিরের মতোই লাগছে। এতো নিখুঁতভাবে প্যান্ডেলটা তৈরি করেছে,যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আপনি আজকে অনেক সুন্দর করে দুর্গাপূজার ১৮ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। এই প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার কাছে প্যান্ডেলটা দেখতে অনেক ভালো লেগেছে। এই পুজোর প্যান্ডেলটা দেখতে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছিলেন নিশ্চয়ই। দুর্গাপূজার এত সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে দাদা।

 last year 

একে একে আপনি অনেক সুন্দর করে দুর্গাপূজার প্রতিটা পর্ব শেয়ার করছেন আমাদের মাঝে। দেখতে দেখতে দুর্গাপুজোর ১৮টি পর্ব শেষ হয়ে গিয়েছে। এই পর্বটা কিন্তু অনেক দারুন ছিল। অনেক সুন্দর একটা প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করলেন। ওখানে কাটানো সুন্দর মুহূর্ত ও ভাগ করে নিলেন। এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63475.73
ETH 1680.30
USDT 1.00
SBD 0.41