রেসিপি: ওল দিয়ে রুই মাছের তরকারি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ5 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি ভাগ করে নেবো। আজকে আমি রুই মাছের তরকারি তৈরি করেছি। আর আজকে রুই মাছের এই তরকারিটা ওল দিয়ে রান্না করেছি। ওল দিয়ে দারুন সুস্বাদু লাগে। তাছাড়া রুই মাছের স্বাদ তো অতুলনীয় এক কোথায় বলতে গেলে। এই মাছ ভাজা খেতে দারুন, আমার কাছে ভীষণ ভালো লাগে ভাজা খেতে। আমি তো রান্নার সময় আগে কয়েক পিচ আলাদা করে রাখি ভালো করে ভেজে খাবো বলে😁। আর তরকারীতেও অনেক মজাদার হয়ে থাকে খাওয়ার সময়। রুই মাছ আসলে বিভিন্ন তরকারির সাথে ভালো জমে। যাইহোক এখন আমি আর বেশি কথা না বাড়িয়ে মূল পর্বের দিকে চলে যাই।


❂প্রয়োজনীয় উপকরণসমূহ:❂

উপকরণ
পরিমান
রুই মাছ
১ টি
ওল
১ চাকা
রসুন
২ টি
কাঁচা লঙ্কা
১০ টি
শুকনো লঙ্কা
২ টি
সরিষার তেল
৩.৫ চামচ
লবন
২ চামচ
হলুদ
২ চামচ
জিরা গুঁড়ো
১/২ চামচ


রুই মাছ, ওল, রসুন, কাঁচা লঙ্কা


শুকনো লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম--


✠প্রস্তুত প্রণালী:✠


❖রুই মাছটিকে প্রথমে কেটে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর ওলটিকে কেটে পিচ পিচ করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

❖কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। এরপর রসুনের খোসা ফেলে দিয়ে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম।

❖কেটে রাখা রুই মাছের পিচগুলোতে লবন ও হলুদ দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে গায়ে মাখিয়ে নিয়েছিলাম।

❖মাছের পিচগুলো ভালো করে ভাজা মতো করে নিয়েছিলাম।

❖ওল ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর রসুন ও শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম।

❖ভাজা হয়ে গেলে কড়াইতে অন্য ভাজা ওল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তাতে স্বাদ মতো লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম।

❖মেশানো হয়ে গেলে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। জল কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছিলাম যাতে ওলটা সিদ্ধ মতো হয়ে আসে।

❖ওল সিদ্ধ মতো হয়ে আসলে তাতে ভেজে রাখা মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম।

❖অপেক্ষার পরে এতো সুন্দর সুস্বাদু একটা মাছের তরকারি তৈরি হয়ে গেলে তাতে আমি একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এখন এটি পরিবেশন করার জন্য একদম পারফেক্ট।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দাদা। সত্যি বলতে ওল দিয়ে রুই মাছের তরকারি এভাবে কখনো আমি খাইনি। তবে ওল ভর্তা আমি অনেকবার খেয়েছি, শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে কি যে মজা লাগে, সেটা বলে বোঝানো যাবে না। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ওল দিয়ে রুই মাছ রান্নার রেসিপি টা উপস্থাপন করেছেন দাদা, আপনার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে আমি চেষ্টা করবো এভাবে আপনার মত ওল দিয়ে মাছ রান্না করার। দেখব যেমন সুস্বাদু লাগে, এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🎊🎊

 5 years ago 

ওল ভর্তা বলতে গেলে আমি খুবই কম খেয়েছি। তবে খেতে খুব ভালো লাগে এটা জানি। তবে ওল দিয়ে রুই মাছের তরকারি ঘন করে রান্না করলে খেতে অনেক টেস্টি হয় । আর যেহেতু রুই মাছ একটা সুস্বাদু মাছ সেক্ষেত্রে খেতে আরো বেশি সুস্বাদু। আপনিও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তাহলে।

 5 years ago 

ওল কচু দিয়ে রুই মাছের রেসিপি খুবই সুস্বাদু একটি রেসিপি। দাদা, আপনি সবসময় খুবই লোভনীয় এবং সুস্বাদু ভাবে তরকারি রান্না করে থাকেন। জি দাদা, আপনি ঠিক বলেছেন রুই মাছ ভাজা ভাজা করে খেতে খুবই সুস্বাদু লাগে। আমিও খুব পছন্দ করি রুই মাছের ভাজা খেতে। দাদা, আমি তেমন একটা ওল কচু খাই না। তবে আপনার রেসিপির ভিতরে যখন ওল কচু দেখি তখন খুবই খেতে ইচ্ছে করে। দাদা,ওল কচু দিয়ে রুই মাছের তরকারি রান্নার প্রতিটি ধাপ আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ দাদা এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
দাদা,অপেক্ষায় রইলাম আরও সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন।

 5 years ago 

হ্যা, ওল দিয়ে দারুন সুস্বাদু লাগে খেতে। রুই মাছের পিচ ভাজা খেতে এতো ভালো লাগে সে বলার মতো না। আমার কাছে এমনিতে মাছ ভাজা খুব ভালো লাগে। ওল দিয়ে একদিন অবশ্যই খেয়ে দেখবেন, দারুন লাগে খেতে। আপনার কাছে এতো ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 years ago 

ওল দিয়ে রুই মাছের তরকারি ওয়াও!!! আমার খুব পছন্দের। গত পরশু দিন খেয়েছি।
আপনার রেসিপি তৈরি দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছে।
ধন্যবাদ।।

 5 years ago 

বাহ্! তাহলে বিষয়টা ভালো হলো, আপনিও খেয়েছেন কিছুদিন আগে। দারুন মজাদার একটা তরকারি এটা। খেতে ইচ্ছা করছে যখন তাহলে আবার তৈরি করে খেয়ে স্বাদটা উপভোগ করে নিন।

 5 years ago 

ওল দিয়ে কখনও রুই মাছ এভাবে খাওয়া হয়নি। কিন্তু আপনার ওল দিয়ে রুই মাছ রান্না টি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। আপনার রান্নার পদ্ধতিটা খুব ভাল ছিল। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনার তরকারির কালার টা খুবই চমৎকার এসেছে। তা দেখেই বোঝা যাচ্ছে যে রেসিপিটা মজাদার হয়েছে। তাছাড়া আমার কাছে আপনার মার্কডাউন খুবই ভালো লেগেছে।

 5 years ago 

রুই মাছ ওল দিয়ে অনেক সুস্বাদু লাগে। আমি প্রায় খাই বলতে গেলে রুই মাছ আনলে। খুবই মজাদার হয়েছিল খেতে। আপনিও একদিন ওল দিয়ে এইভাবে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে খেয়ে। আর আপনার কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে দেখে আমারও অনেক ভালো লাগলো।

 5 years ago 

রুই মাছ ভাজা খেতে আমিও অনেক পছন্দ করি দাদা। মাছ ভাজা আমার কাছে খুবই ভালো লাগে। তবে ওল দিয়ে রুই মাছ রান্না করলেও খেতে খুবই মজাদার হয়। আপনি অনেক সুন্দর করে ওল দিয়ে রুই মাছ রান্না করেছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। দাদা আপনি সবসময় দারুণ দারুণ মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করেন এটা খুবই ভালো লাগে আমাদের। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 5 years ago 

রুই মাছ ভাজা দারুন লাগে পেঁয়াজ দিয়ে কড়া মতো ভাজা করলে। আমি শুধু রুই না, যেকোনো মাছ ভাজা খেতে অনেক ভালোবাসি। আর ওল দিয়ে দারুন হয়েছিল খেতে। আপনার কাছে সবসময় ভালো লাগে জেনে অনেক খুশি হলাম।

ওল দিয়ে রুই মাছের তরকারি সত‍্যি দাদা এই রেসিপি টা একদম বাঙালির পরিচয় দেয়। ওল আর রুই মাছ আমার প্রিয় খাবার। রুই মাছের স্বাদটা একটু বেশি সাথে ওলের মিশ্রণে পুরাই জোশ লাগছে দেখতে। ধন্যবাদ দাদা পুরো বাঙালি একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন‍্য।

 5 years ago 

আসলেই ঠিক বলেছেন ওল দিয়ে রুই মাছের তরকারি আমাদের বাঙালিদের মধ্যে অনেকের খুব পছন্দের। আমি খুব ভালোবাসি ওল এর সাথে রুই মাছের তরকারি। রুই মাছের স্বাদ তো এক কোথায় অসাধারণ।

জ্বী দাদা🥰

 5 years ago 

ওল দিয়ে রুই মাছের তরকারি আমি খেয়েছি দাদা। ঠিকই বলেছেন বেশ ভালই খেতে হয় আর তাছাড়া রুই মাছ আলাদা করে ভেজে খাওয়ার মজাই আলাদা। তবে আমি মাছ দিয়ে তরকারি রান্নার পরে সেই মাছ কেন জানি খেতে পারি না, তাই বেশিরভাগ সময় আমি ভাজা মাছটাই খেয়ে থাকি। আপনার আজকের রেসিপিটি দেখতে খুব অসাধারণ হয়েছে এবং ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনার জন্য শুভকামনা।

 5 years ago 

হ্যা রুই মাছ ভাজা খেলে মনে হয় আর কিছুই লাগবে, এটা দিয়েই খেয়ে উঠি। তবে আমি ভাজার পাশাপাশি তরকারীতেও ভালো খেতে পারি। রুই মাছ যেকোনোভাবে রান্না করলে আমার ভালো লাগে।

 5 years ago 

আমাদের এইখানে ও এভাবে করে ওল দিয়ে রুই মাছ মাঝেমধ্যে রান্না করা হয়। তবে কখনো ওল ভাজা হয় না। মনে হচ্ছে ওল গুলো এভাবে ভেজে রাঁধলে বেশ ক্রিসপি একটি ব্যাপার আসবে। তাই জন্য আমি বলবো আম্মুকে যে এইভাবে করে রান্না করতে। আপনার রান্না গুলো থেকে আমি মাঝে মধ্যে টুকটাক জিনিস এভাবে করে শিখে নিই। আমার কাছে খুব ভালো লাগে ভাইয়া।

 5 years ago 

ওল ভাজলে একটা সুবিধা হয় তরকারি রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ মতো হয়। আর খেতেও অনেক মজাদার হয়। এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, বেশ টেস্টি লাগে এই মাছের সাথে। আমার এইগুলো থেকে আপনি কিছু শিখতে পারেন সেটা দেখে আমারও অনেক ভালো লাগে।

 5 years ago 

আকর্ষণীয় পোস্ট, আমার অন্তর্দৃষ্টি বৃদ্ধি করেছে, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

 5 years ago 

পোস্টটিতে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 years ago 

আপনি আমাকে যে রেসিপি দেবেন তা আমি তৈরি করে ট্রাই করব

 5 years ago 

ওল দিয়ে রুই মাছের তরকারি রেসিপির কালার দেখেই খেতে ইচ্ছা করছে দাদা। অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার সবগুলো রেসিপি আমি দেখি। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসার না করলেই নয়। খুব সুন্দর করে রেসিপি তৈরি করেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

ভার্চুয়ালি খেয়ে নিতে হবে তাহলে, না হলে উপায় নেই অন্যভাবে খাওয়ার। আপনার কাছে রেসিপিগুলো এতো ভালো লাগে শুনে আমার অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63630.38
ETH 1782.03
USDT 1.00
SBD 0.39