আলু এবং পেঁপে দিয়ে খুবই সুস্বাদু তেলাপিয়া মাছের তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছি। আর এই মাছের তরকারিটা আমি পেঁপে আর আলু দিয়ে করেছিলাম। পেঁপেতে আছে নানান গুনাগুন সে পাকাই হোক আর কাঁচাই হোক না কেন। পেঁপে সব ভাবে খাওয়া যায়। এই পেঁপে সারাবছরই হয়ে থাকে আর এই পেঁপে পাকা ফল হিসেবে গাছের থেকে টাটকা নামিয়ে খাওয়ার আনন্দই আলাদা হয়ে থাকে। এই পেঁপে একটা খুবই ভেষজ গুনাগুন সম্পন্ন ফল। পেঁপের জুস এ অনেক উপকার রয়েছে তবে সেটা যদি বাড়িতে সদ্য তৈরি করে খাওয়া হয় তবে উপকারে আসবে কারণ বাজারে যেসব জুস পাওয়া যায় তাতে থাকে ক্যামিক্যাল, শুধু পেঁপে বলে কথা না বাজারজাত যেকোনো ফলের জুসেই থাকে ক্যামিক্যাল। যাইহোক এখন আসি তেলাপিয়া মাছের কথায়, এই মাছ আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ মানুষেরই পছন্দের একটি মাছ, আর হবেই না কেন, খেতেও তো খুবই সুস্বাদু। মাছ ছোট হলেও স্বাদের দিক থেকে কোনো কমতি নেই। এই মাছ আমি ভাজা বা বারবিকুই করতে ছাড়িনা, কমপক্ষে রান্নার আগে এইসব করে ২-৩ টি খাওয়া হয়ে যায় আমার। এই মাছের স্বাদ এর জন্য ছাড়তে পারিনা, খেতে মন চায় শুধু, এটা শুধু আমার ক্ষেত্রে না , সবারই মন চায় জানি। যাইহোক এখন আমি রেসিপিটির মূল উপকরণের দিকে চলে যাবো।


☫প্রয়োজনীয় উপকরণসমূহ:☫

❦উপকরণ
পরিমাণ❦
তেলাপিয়া মাছ
৭ পিচ
পেঁপে
১ টি
আলু
৩ টি
পেঁয়াজ
২ টি
কাঁচা লঙ্কা
১০ টি
কালো জিরা
পরিমাণমতো
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৫ চামচ
জিরা গুঁড়ো
১ চামচ


তেলাপিয়া মাছ, পেঁপে, আলু, পেঁয়াজ


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✔এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম---


❂প্রস্তুত প্রণালী:❂


➤সব তেলাপিয়া মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আলুগুলোর খোসা ছালানোর পরে কেটে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।

➤পেঁপের খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে পিচ করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজ এর খোসা ছাড়ানোর পরে কেটে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছিলাম।

➤কেটে রাখা তেলাপিয়া মাছগুলোতে ২ চামচ করে লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।

➤অল্প করে করে মাছগুলোকে তেলে দিয়ে ভালো করে সব ভেজে নিয়েছিলাম।

➤একই তেলে আলুর পিচগুলোকে সব ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤কড়াইতে সামান্য তেল দিয়ে কেটে রাখা পেঁপে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤কেটে রাখা পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়ে হালকা মতো ভেজে নিয়েছিলাম। এরপর কড়াইতে রান্নার জন্য সরিষার তেল দিয়ে পরিমাণমতো কালো জিরা দিয়ে দিয়েছিলাম।

➤জিরা ভাজা মতো হয়ে গেলে তাতে ভেজে রাখা আলু এবং পেঁপে সব দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম।

➤পেঁয়াজ দেওয়ার পরে তাতে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ৩ চামচ করে লবন এবং হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর সব মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে তাতে পরিমাণমতো জল ঢেলে দিয়েছিলাম। সব ভালো মতো সিদ্ধ হয়ে আসার জন্য অল্প কিছুক্ষন ঢেকে রেখেছিলাম ফুল আঁচে দিয়ে।

➤সব ভালো মতো সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ের উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিয়েছিলাম এবং আঁচ মিডিয়ামে দিয়ে তাতে ভেজে রাখা তেলাপিয়া মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম।

➤মাছ দেওয়ার পরে তরকারিটা আরো ভালোভাবে হয়ে আসার জন্য ৭-৮ মিনিটের মতো দেরি করেছিলাম।

➤আলু-পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের দারুন পুষ্টিকর একটা তরকারি তৈরি হয়ে গেলে তাতে আমি জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

যাইহোক এখন আসি তেলাপিয়া মাছের কথায়, এই মাছ আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ মানুষেরই পছন্দের একটি মাছ,

আমরা মাছে ভাতে বাঙালি। তাই সব রকমের মাছ আমাদের পছন্দ। মচমচে তেলাপিয়া মাছ ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি এই মাছ দিয়ে সবজি রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। পেঁপে ও আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি দারুন হয়েছে দাদা। পাকা পেঁপে খেতে যেমন ভালো লাগে তেমনি কাঁচা পেঁপে মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। আর যদি সাথে কয়েক টুকরো আলু দেওয়া হয় তাহলে এই মাছের রেসিপি আরও বেশি ভালো লাগে খেতে। আপনার তৈরি করা এই রেসিপি দারুন ছিল দাদা। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

দাদা আলু ও পেঁপে দিয়ে সুস্বাদু তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি ঠিকই বলেছেন দাদা পেঁপের গুনাগুন অনেক। পেঁপের জুস করে খেতে আমার খুবই ভালো লাগে। তবে পেঁপের জুস বাসায় তৈরি করে খাওয়াই উত্তম। কারণ বাসায় তৈরি করলে এর গুনাগুন ঠিক থাকে। আপনার আজকের রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তেলাপিয়া মাছে কথা কি বলব এই মাছ সত্যি আমার অনেক প্রিয়। বিশেষ করে তেলাপিয়া মাছ ভাজি করে গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার লাগে। আপনিও ভাজি করেই দুই তিনটা খেয়ে ফেলেন এটা জেনে খুবই ভালো লাগলো। সত্যি দাদা আজকে আপনার রেসিপির পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

পেঁপে আমাদের জন্য খুবই উপকারী একটি সবজি। আপনি ঠিকই বলেছেন পাটা পেঁপে গাছ থেকে টাটকা নামিয়ে খাওয়ার মজাই আলাদা। পেপে শীতল একটা সবজি। এই গরমের মধ্যে আমাদের শরীরের জন্য পেঁপে খুবই উপকারী। এই পেঁপে কাঁচা পাকা দুভাবে আমি পছন্দ করি। তেলাপিয়া মাছ আমারও বেশ পছন্দ দাদা। আপনি খুব সুন্দর করে পেঁপে আলু এবং তেলাপিয়ার মজার একটি রেসিপি করেছেন। আমার তো ইচ্ছে করছে একটু টেস্ট করে দেখতে। আমিও পেঁপে এবং তেলাপিয়ার একটি রেসিপি করেছি খুব শীঘ্রই আপনাদের মাঝে এটি শেয়ার করব দাদা।

 4 years ago 

দাদা এই তরকারিটি আমার বাসায় প্রতিনিয়ত চলে, অন্তত সপ্তাহে একদিন হলেও খেয়ে থাকি। পেঁপে পেট পরিষ্কার রাখে আর হজমশক্তি বাড়ায়। আর পাকা পেঁপে যদি খাওয়া যায় তাহলে তো আরো ভালো।
দাদা তেলাপিয়া মাছ আমাদের এদিকে অন্য মাছের তুলনায় বেশ কম দাম, তাই আমরাও প্রায়শই খেয়ে থাকি। বলতে পারেন মাছটি ভালোই লাগে।
তরকারির কালারটা কিন্তু সুন্দর দেখাচ্ছে 😋

দোয়া রইল পুরো পরিবারের জন্য 🤗

 4 years ago 

মাছ ছোট হলেও স্বাদের দিক থেকে কোনো কমতি নেই।

ভাইয়া আপনি ঠিকই বলেছেন মাছ ছোট হলেও সাধের দিক থেকে কোন কমতি থাকে না। আলু এবং পেঁপে দিয়ে আপনি খুব সুন্দর ভাবে তেলাপিয়া মাছের সুস্বাদু রেসিপি রান্না করে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ঠিক বলেছেন দাদা পাকা পেঁপে গাছ থেকে পেরে খেতে যে মজা ওই মজা বাজারের কেনা পাকা পেঁপেতে কখনোই পাওয়া যায় না। বাজারের যেকোন খাবারেই ক্যামিক্যাল থাকে । তা না হলে এত দীর্ঘ দিন কিভাবে ভালো থাকে। এজন্য যতদূর সম্ভব বাড়িতে তৈরি করে খাওয়া উচিৎ।
তেলাপিয়া মাছ পুকুর থেকে ধরে ভেঁজে খেতে কি যে মজা লাগে তা আর কি বলবো। আমার শশুর বাড়িতে গেলেই খাওয়া হয়। আপনার মত ভেঁজে রান্নার সময় আমার ও মন চায় দুই এক পিস খেয়ে ফেলি। দাদা মাছ ভাজলেন সাত পিস। কিন্তু রান্নার শেষে গিয়ে ছয় পিস। মনে হয় এক পিস ভেঁজেই খেয়ে ফেলছেন। যাই হোক পেপে দিয়ে তেলাপিয়া মাছ রান্না সুস্বাদু হয়েছে তা কালার দেখেই বোঝা যাচ্ছে।

 4 years ago 

তেলাপিয়া মাছটাই খুব মজার। এই মাছ বেশকিছু সবজি দিয়ে, ভেজে রান্না করলে ভালোই লাগে। দাদা আপনার রান্না দেখে মনে হচ্ছে, খেতে খুব মজার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মাছের এই রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আলু এবং পেঁপে দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে তেলাপিয়া মাছের একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আসলেই পেপে অনেক উপকারী একটি সবজি। আমার কাছে পেঁপে আসলে খেতে খুব ভালোই লাগে। তবে পেঁপের শরবত কখনো খাওয়া হয়নি। আজকে আপনি পেঁপে আলু দিয়ে সুস্বাদু তেলাপিয়া মাছের তরকারি রেসিপি করেছেন দেখেই মনে হচ্ছে এটা খেতে মজা। এরকম তরকারি রান্না করলে আসলে আমার কাছে বেশ ভালই লাগে ধন্যবাদ দাদা এই মজার রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আমাদের একটা পেঁপে গাছ আছে।পাঁকা পেপে পেরে খাওয়া স্বাদ এবং ভাবই আলাদা।পেঁপের হালুয়া নাকি অনেক মজা যদিও কখনো খাওয়া হয় নি।পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি দেখে বেশ লোভ হচ্ছে। তেলাপিয়া মাছ এভাবে ভেজে খেতেও অনেক মজা।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38