🍲🍅টমেটো,আলু ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু টেংরা মাছের ভুনা রেসিপি🐟 // [১০% লাজুক খ্যাঁকের জন্য]🌹
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
টমেটো,আলু ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু টেংরা মাছের ভুনা রেসিপি👇
🍅প্রয়োজনীয় উপকরণ🐟👇
টমেটো, আলু ও পিঁয়াজ দিয়ে টেংরা মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করতে যেসকল উপকরণের ব্যবহার করেছি এবং যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি তা নিচে ধাপে ধাপে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে টমেটো, আলু ও পিঁয়াজ দিয়ে টেংরা মাছের সুস্বাদু ভুনা রেসিপি তৈরি করা শুরু করে দিলাম।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১)টেংরা মাছ | ২৫০ গ্রাম। |
| ২) টমেটো | ২০০ গ্রাম। |
| ৩) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৫) জিরা বাটা | পরিমানমতো। |
| ৬) রসুন বাটা | পরিমানমতো। |
| ৭) মসলা বাটা | পরিমানমতো। |
| ৮) লবণ | পরিমানমতো। |
| ৯)সয়াবিন তেল | ২০০ গ্রাম। |
| ১০)কাঁচা মরিচ | ১০ টি। |
| ১২)পিঁয়াজ | ০৮ টি। |
| ১৩)আলু | ২০০ গ্রাম। |
| ১৪)ঢেঁড়স | ১০০ গ্রাম। |
টেংরা মাছের এই সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং কাঁচা মরিচ তেলে ভেজে নিলাম।
- তারপরে আমি টমেটো, আলুর এবং ঢেঁড়স ভাল করে মশলা দিয়ে মাখিয়ে কড়াই এর মাধ্যে জ্বাল দিতে লাগলাম।
ভালো করে জ্বাল দিয়ে সবজি গুলো সিদ্ধ করা হয়ে গেলে। তার মধ্যে আমি বটবটি দিয়ে দিলাম।
তারপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে টেংরা মাছ গুলো ভাল করে সিদ্ধ করে নিলাম।
টেংরা মাছ গুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি একটি পাত্রে রেখে দিলাম।
- তারপরে সবজি রেসিপির মধ্যে টেংরা মাছ দিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে আমি আস্তে আস্তে জ্বাল দিতে লাগলাম।
তারপরে আস্তে আস্তে আমি টেংরা মাছের রেসিপি জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে ভুনা রেসিপি করতে লাগলাম।
অবশেষে আমি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পেরে আমার খুবই ভালো লাগছে। আস্তে আস্তে জ্বাল দিয়ে পরিমাণমতো ঝোল শুকিয়ে নেওয়ার পরে, টেংরা মাছের ভুনা রেসিপি তৈরি হয়ে গেল।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | 🍅 টমেটো,আলু ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু টেংরা মাছের ভুনা রেসিপি🐟 |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আপনি অনেক মজাদার টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার টেংরা মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রেসিপি তৈরি প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
কালকেও আনি টেংরা মাছ খেয়েছি মুলা দিয়ে। ভালো লাগে টেংরা মাছ।এভাবে ভুনা করলে খেতে বেশ দারুন হয়।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
আপনার টেংরা মাছ ভুনা রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। কালার দেখে বুঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। জিবে জল ধরে রাখা কষ্টকর হয়ে উঠেছে। আপনার রান্না যেমন সুন্দর উপস্থাপনা ও চমৎকার। সেই সাথে প্রতিটি ধাপ সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। শুভ কামনা রইল।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
টমেটো,আলু ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু টেংরা মাছের ভুনা রেসিপি🐟 টি খুবই সুন্দর হবে আপনার প্রতিটি ধাপ গুলো ধড়েছেন। যা অনেকটাই আকর্ষণীয়। আমার অনেক ভালো লেগেছে। চমৎকার এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে♥♥
খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।🌹🍲🌹
টমেটো দেওয়া তরকারি খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।।আপনি খুবই সুন্দর ভাবে টেংরা মাছ ভুনা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।।বিভিন্ন ধরনের সবজি দেওয়ায় খেতে সুস্বাদু হবে আশা করি ।।
শুভকামনা রইল ।
খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।
টেংরা মাছ খেতে অনেক মজা লাগে আর সেটা যদি টমেটো আর আলু দিয়ে ভুনা করা যায় তাহলে টেস্ট আরো বেড়ে যায়। লোভনীয় টেংরা মাছের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
টমেটো,আলু ও পিঁয়াজ দিয়ে সুস্বাদু টেংরা মাছের ভুনা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে তো লোভ সামলানো মুশকিল। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
কিছু টেংরা মাছের সাইজ তো বেশ বড় দেখা যাচ্ছে। আসলে টেংরা মাছ বড় না হলে খেয়ে মজা নেই। আপনার তরকারির চেহারাটা এত ভাল হয়েছে দেখতে যে দেখেই মনে হচ্ছে খুধা লেগে গেলো। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে। তবে ভাইয়া এখন ক্ষুধা লাগলে খাওয়া যাবে না। এখনো রোজা, ইফতারের সময় খেয়ে নিবেন হাহাহা মজা করলাম ভাইয়া।