মজাদার সুস্বাদু ভুনা খিচুড়ি রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


মজাদার ভুনা খিচুড়ি আমার খুবই প্রিয়। আর এই ভুনা খিচুড়ি খেতে খুবই সুস্বাদু লাগে। তাই আজকে আমি মজাদার ভুনা খিচুড়ি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই খিচুড়ি রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আসলে আজকে আমাদের বাড়িতে ছোট মামা এসেছিল। আর ছোট মামার সাথে আমি অনেক ফ্রি ভাবে থাকব যার কারণে ছোট মামাকে সাথে নিয়ে এই মজাদার খিচুড়ি রান্না করেছি। মামা খুব ভালো রান্না করতে পারে। আমি মামার কাছ থেকেই এই খিচুড়ি এবং রোস্ট রেসিপি শিখেছিলাম। তাই আজকে মামাকে সাথে নিয়ে মজাদার খিচুড়ি রেসিপি তৈরি করলাম। আসলে পোলার চাউল দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করতে পেরে খুবই ভালো লেগেছে। কালারটা যেমন সুন্দর হয়েছিলো। তেমনি খেতে খুবই মজাদার হয়েছিল। তো বন্ধুরা চলুন ভুনা খিচুড়ি রেসিপি দেখা করা যাক।

মজাদার সুস্বাদু ভুনা খিচুড়ি রেসিপি


GridArt_20221123_100048379.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) পোলার চাউল৫০০গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)কাঁচা মরিচ১০টি।
৮)পিঁয়াজ১৫ টি।
৯)বুটের ডাল২০০ গ্রাম।
১০)মসলাপরিমানমতো।

GridArt_20221123_100204731.jpg

সকল উপকরণ নিয়ে মজাদার সুস্বাদু ভুনা খিচুড়ি রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20221123_095506.jpgIMG_20221123_095443.jpg
  • মজাদার ভুনা খিচুড়ি রেসিপি তৈরি করার জন্য,প্রথমেই কড়াই এর মধ্যে এবং কাঁচা মরিচ পিঁয়াজ তেলে ভাজতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20221123_095605.jpgIMG_20221123_095553.jpg
  • তারপরে এই ভাজি করা পিঁয়াজের মধ্যে পোলার চাউল গুলো দিয়ে ভাজকে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20221123_095628.jpgIMG_20221123_095618.jpg
  • আসলে পোলার চাউল যত ভালো করে ভাজি করে নেব, ততো খিচুড়ি খেতে মজাদার লাগবে। কিন্তু এই পাত্রটি ছোট হওয়ার কারণে ভালো করে ভাজতে পারছিলাম না। তাই একটি বড় পাত্রে ভিতরে পোলার চাউল গুলো ঠেলে নিয়ে ভালো করে তেলে ভাসতে লাগলাম।
ধাপ-৪🍲
IMG_20221123_095752.jpgIMG_20221123_095740.jpg
  • পোলার চাউল ভাল করে ভেজে নেওয়ার পরে, এই পোলার চাউল এর ভিতরে আমি বুটের ডালের ঝোল দিয়ে পোলার চাউল ভালো করে মাখিয়ে নিলাম।
ধাপ-৫🍲
IMG_20221123_095822.jpgIMG_20221123_095808.jpg
  • তারপরে আস্তে আস্তে আমি রেসিপিটি জ্বাল দিতে লাগলাম। যাতে পুরে না যায় এবং আমি মাঝেমধ্যে দেখতে ছিলাম যে খিচুড়ি রেসিপিটা কেমন হচ্ছে।
শেষের-ধাপ🍲
IMG_20221123_095856.jpgIMG_20221123_095842.jpg
  • অবশেষে মজাদার ভুনা খিচুড়ি শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে সে খুবই ভালো লাগছে। কারণ খিচুড়ির কালারটা অনেক সুন্দর এসেছে। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছিল।
👇পরিবেশন🍲

GridArt_20221123_100139390.jpg

আমার প্রিয় মজাদার ভুনা খিচুড়ি তৈরি করতে পেরে খুবই ভালো লাগছে। মামাকে সাথে নিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। তাই অনেক সুস্বাদু হয়েছিল। আসলে বাড়ির সবাই খিচুড়ি রেসিপি খেয়ে অনেক প্রশংসা করল। আর খিচুড়ি রেসিপিটা দেখতে যেমন সুস্বাদু লাগছিলো তেমনি খেতে মজাদার হয়েছিল। সত্যিই অনেক মজাদার হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করছি আমার আজকের খিচুড়ি রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণমজাদার সুস্বাদু ভুনা খিচুড়ি রেসিপি
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 4 years ago 

ভাইয়া আপনি আপনার মামার কাছ থেকে দারুন রান্না শিখেছেন। আপনার মামা তো তাহলে দারুন রান্না করতে পারে। খিচুড়ি রান্নার পদ্ধতি এত সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখেই মনে হচ্ছে একেবারে পাকা রাধুনীর হাতের রান্না। দেখতে বেশ লোভনীয় লাগছে ভাইয়া। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 4 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 
 4 years ago 

ভাইয়া আপনার ভুনা খিচুড়ি দেখে লোভ লেগে গেল। আসলে খিচুড়ি আমার অনেক প্রিয়। আর যদি হয় পোলাও এর চাল তাহলে তো স্বাদ আরো অনেক বেড়ে যায়। যাইহোক আপনার খিচুড়ির কালারটা চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।

 4 years ago 

মামার রান্নার যে প্রশংসা করলেন মনে হচ্ছে মামার হাতের রান্না একবার খেতেই হবে। ভুনা খিচুড়ি দেখে বেশ লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছে। আর বাহির যে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাতে ভুনা খিচুড়ি একেবারে জমে যাবে।

 4 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

@rayhan111 দেখতে তো আসাধারন লাগছে, খেতে হয় তো আরও সুস্বাদু হয়েছে।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 4 years ago 

ওয়াও ভুনা খিচুড়ি দেখে তো লোভ সামলাতে পারছি না। আপনাকে চুড়ি এমনিতেই আমার অনেক পছন্দ ।তবে বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে। দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে। আমার জন্য এক প্লেট পাঠিয়ে দিয়েন ভাইয়া।

 4 years ago 

খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।

 4 years ago 

ভাইয়া আপনার ভুনা খিচুড়ি দেখে জিভে জল চলে আসল। এভাবে খিচুড়ি বৃষ্টির দিন বা শীতের সকালের নাস্তা হিসেবে খেতে দারুণ লাগে। ভাইয়া এত মজার খিচুড়ি রান্না করে একা একাই খেয়ে নিলেন। আমাদের একবার দাওয়াত দিতে পারতেন।যাই হোক রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভুনা খিচুড়ি আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে দুপুরে আর সকালের নাস্তায় দারুন লাগে। চমৎকার রেসিপি উপস্থাপন করেছেন ভাই। রান্নার ধাপগুলো সুন্দর ছিল। মামা ভাগিনা দারুন কিছু দেখিয়ে দিলেন।

 4 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 4 years ago 

আমার প্রিয় খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে ভুনা খিচুড়ি। ডিম ভাজি দিয়ে এরকম ভুনা খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে ভুনা খিচুড়ি তৈরি করেছেন দেখে খেতে ইচ্ছে করছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38